Blog

  • নওগাঁ-৩ আসনের প্রার্থী পরিবর্তনের দাবীতে সমাবেশ ও মানববন্ধন

    নওগাঁ-৩ আসনের প্রার্থী পরিবর্তনের দাবীতে সমাবেশ ও মানববন্ধন

    জাতীয় সংসদের-৪৭ নওগাঁ-৩ আসনের বিএনপি’র প্রাথমিকভাবে মনেনীত প্রার্থী শামসুজ্জোহা খানের মনোনয়ন বাতিলের দাবীতে পত্নীতলা উপজেলা সদরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নজিপুর চারমাথায় আয়েজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র মেঃ আনোয়ার হোসেন। ঘোষিত প্রার্থী শামসুজ্জোহা খানের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, দূর্নীতিবাজ অভিযোগ এনে তার মনোনয়ন বাতিল করে তরুন ও নিষ্ঠাবান আখ্যায়িত করে খাজা নাজিবুল্লাহ চৌধুরীকে মনোনয়ন প্রদানের দাবী জানিয়ে বক্তব্য রাখেন ধামইরহাট মহিলা দলের সহ-সভাপতি নাহিদা সুলতানা, ইশরাক আলম, মৎস্যজীবি দলের আহবায়ক রকিবুল হাসান, শ্রমিকদলের জাহিদুল ইসলাম পোনা, আব্দুস সালাম, আজমল হোসেন শাহ চৌধুরী, ধামইরহাট বিএনপি’র রেজাউল হোসেন রন্জু, আমজাদ হোসেন ধামইরহাট উপজেলা বিএনপি’র, পত্নীতলা আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ধামইর যুবদলের আলহাজ্ব রুহুল আমিন রুহুল, অনুষ্সঠানের সভাপতি সাবেক মেয়র আনোয়ার হোসেন। প্রার্থীতা পরিবর্তন না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবেন বলে ঘোষনা দেয়া হয়। তাঁকে পরিবর্তন না করলে এই আসন বিএনপি’র হাতছাড়া হয়ে যাবে।

  • ছাদে ফলের বাগান, পাশে খামার-ওহেদুলের পরিশ্রমে স্বপ্নের সবুজ রাজ্য

    ছাদে ফলের বাগান, পাশে খামার-ওহেদুলের পরিশ্রমে স্বপ্নের সবুজ রাজ্য

    ছাদে ফলের বাগান-পাশে খামার-ওহেদুলের পরিশ্রমে স্বপ্নের সবুজ রাজ্য

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার হুজরাপুর মহল্লার এক কোণে দাঁড়িয়ে আছে এক অনন্য দৃষ্টান্ত, ছাদের ওপরে গড়ে ওঠা এক সমৃদ্ধ সবুজ রাজ্য। ইসলামী ব্যাংক রহনপুর শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার ওহেদুল ইসলাম নিজের ২ হাজার স্কয়ারফুট ছাদে তৈরি করেছেন এক দৃষ্টিনন্দন ছাদবাগান ও খামার। ফল-ফুলের সৌরভে ভরা সেই বাগান এখন শুধু তার শখের জায়গা নয়, বরং আত্মনির্ভরতার এক বাস্তব উদাহরণ।

    ছাদের বিভিন্ন টবে এবং ড্রামে তিনি ফলজ, ঔষধি ও সবজির গাছ লাগিয়েছেন। পেয়ারা, আমড়া, সফেদা, নারিকেল, ডালিম, ড্রাগন ফল, মেহেদী, টিট ফল, কাঁচামরিচ, মিষ্টি আলু, ধুমমা ও লাউসহ নানা জাতের গাছ তার যত্নে বেড়ে উঠছে। সবুজ পাতার ফাঁকে ফল ঝুলছে, ফুল ফুটছে—দেখলে মনে হয় যেন ছোট্ট এক কৃষিবাগান শহরের মাঝখানে শোভা পাচ্ছে। ফল ও সবজি চাষের পাশাপাশি ওহেদুল ইসলাম গড়ে তুলেছেন মোরগ-মুরগি ও কবুতরের খামার। সকাল-বিকেল নির্দিষ্ট সময়ে তিনি খাওয়ান, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এবং যত্ন করেন নিজের পোষা প্রাণিগুলোর। এ খামার থেকেও আসে বাড়তি আয় ও মানসিক প্রশান্তি। ওহেদুল ইসলাম জানান, “প্রতিদিন অফিসের পাশাপাশি ২ থেকে ৩ ঘণ্টা সময় দেই আমার বাগান ও খামারে। এটা আমার নেশা, ভালোবাসা। এখানে কাজ করলে মনের প্রশান্তি পাই। শহরের মধ্যেই গ্রামীণ সুখ খুঁজে পাই।” তার এই উদ্যোগ শুধু নিজস্ব প্রয়াসেই সীমাবদ্ধ নয়, প্রতিবেশীরাও উদ্বুদ্ধ হচ্ছেন ছাদে চাষাবাদে। কেউ কেউ পরামর্শ নিচ্ছেন, কেউ আবার বীজ বা চারা সংগ্রহ করছেন তার কাছ থেকে। সবুজে ভরা ওহেদুল ইসলামের ছাদ যেন পরিবেশবান্ধব জীবনের এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। শহরের ধুলোময় জীবনে তিনি যেন এক টুকরো প্রকৃতির পরশ এনে দিয়েছেন। নিজের পরিশ্রম, মমতা আর সৃজনশীলতায় তিনি প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে অল্প জায়গাতেও গড়ে তোলা যায় “সবুজ স্বপ্নের রাজ্য।”

  • শিবগঞ্জে ট্রলি গাড়ি উল্টে নিহত এক

    শিবগঞ্জে ট্রলি গাড়ি উল্টে নিহত এক

    শিবগঞ্জে ট্রলি গাড়ি উল্টে নিহত এক

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি উল্টে পড়ে যাওয়ার একজন নিহত হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার কারবালা মোড়স্থ আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার মরদানা নয়াপাড়ার মৃত কসিমুদ্দীন উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৫৫) ওরেফে মংলু। স্থানীয় সূত্রে জানা যায়, টলি গাড়িটি ওভারটেক করার সময় হঠাৎ এর একটি চাকা খুলে পড়ে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রলি থাকা শ্রমিক মোঃ মনিরুল ইসলাম মংলু ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

  • নির্বাচন প্রশ্নে কোন আপোষ নয়-রাজশাহীতে মতবিনিময় সভায় মিনু

    নির্বাচন প্রশ্নে কোন আপোষ নয়-রাজশাহীতে মতবিনিময় সভায় মিনু

    নির্বাচন প্রশ্নে কোন আপোষ নয়-রাজশাহীতে মতবিনিময় সভায় মিনু

    ২০২৬ এর ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষনা করেছেন। এরমধ্যে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে এক সভায় বিএনপির মহাসচিব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রার্থীদের হাতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ তুলে দিয়ে প্রার্থীতা নিশ্চিত করেছেন। এজন্য সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানান। এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজশাহী সদর আসন-২ এর প্রার্থী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর পক্ষে পরিচালনা এবং প্রচারণা কমিটি গঠন করার লক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় রানীবাজাস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। কারণ একটি দল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা ধর্মের নামে মিথ্যাচার করছে। তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে। এ অবস্থা থেকে সাধারণ মানুষকে ফেরাতে দ্রুত নির্বাচনী মাঠে নামতে হবে। মিনু আরো বলেন, সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্ত নির্বাচনী কমিটি গঠন করতে হবে। সেইসাথে মিডিয়া ও প্রচারণা কমিটিসহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল কমিটি দ্রুততার সাথে করার তাগিদ দেন তিনি। তিনি বলেন, বিএনপি একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। এই দলের মধ্যে কোন প্রকার দন্দ নেই। ধানের শীষ প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। এই দলে প্রতিযোগিতার রয়েছে। কিন্তু কোন প্রতিহিংসা নাই। এজন্য যে যেখানে গেলে কোন প্রশ্ন থাকবেনা তাকে সেখানেই কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। সেইসাথে রাজশাহী মহানগর বিএনপিকে সব থেকে বেশী দায়িত্ব নেয়ার অনুরোধ করেন মিনু। তিনি বলেন, রাজশাহী হচ্ছে বিএনপির ঘাটি। আর রাজশাহী সদর আসন দেশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ন। একারনে কোন ছাড় দেয়া থেকে বিরত থাকতে উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান। সেইসাথে আজকে থেকে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে যেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার পরামর্শ দেন মিনু। এদিকে প্রধান অতিথি ও বিএনপির প্রার্থীর কথা শুনে উপস্থিত নেতৃবৃন্দ পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রচারণা ও নির্বাচনী কাজ নিয়ে অনেক পরামর্শ দেন তারা। রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, এডভোকেট আলী আশরাফ মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু। উপস্থিত ছিলেন, মতিহার থানা বিএনপির সভাপতি একরামুল হক একরাম, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, রাজপাড়া থানা বিএনএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, শাহ মখদুম থানা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মাসুদ, সাবেক সধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিুরুজ্জামান শরিফ। এছাড়াও চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, বিএনপি নেতা আবু আহমেদ লাল্টু, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদ আবেদুর রেজা রিপন, বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল, মৎস্যজীবী দলের সভাপতি জেকের আলী ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদল শাখার সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সমুদ্র বন্দর বিদেশিদের হাতে গেলে সার্বভৌমত্বের প্রশ্ন থেকে যায়-রুহুল কবির রিজভী

    সমুদ্র বন্দর বিদেশিদের হাতে গেলে সার্বভৌমত্বের প্রশ্ন থেকে যায়-রুহুল কবির রিজভী

    সমুদ্র বন্দর বিদেশিদের হাতে গেলে সার্বভৌমত্বের প্রশ্ন থেকে যায়-রুহুল কবির রিজভী

    বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী বলেছেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের আমল দেখছি। স্বাধীনতা সাভৌমত্ব রক্ষায় কাজ করবে সরকার। চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে। যদি ক্রমান্বয়ে বন্দর, নদী বন্দর, সমুদ্র বন্দর বিদেশিদের হাতে চলে যায়, তাহলে নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তো থেকে যায়।” তিনি বলেন, ড. ইউনুস সাহেবকে বিষয়টি বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা যা করেছে, সে কাজ করা যাবে না। রোববার বেলা ১১টায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের বিঘাই হাট স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের আদানীর সাথে যে বিদ্যুৎ নিয়ে চুক্তি করেছে সেটি দেশের সার্থে নয় শেখ হাসিনার নিজের স্বার্থে করেছিলো। ভারত তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে তাই সে চুক্তি করেছিলে। পৃথিবীর কোথাও নেই। রুহুল কবির রিজভী বিভিন্ন রাজনৈতিক দলের পিআর পদ্ধতি ও গণভোটের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন। এ সময় তিনি বর্তমান সরকারের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করেন। বর্তমান পরিস্থিতি তে দেশের ডেঙ্গু পরিস্থিতি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় গুলোতে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। এসময় আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছুদুল মোমেন মিঠুন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী বড়বিঘাই ইউনিয়ন বৃদ্ধ গনি মিয়ার পরিবার সাত দিন যাবত না খেয়ে আছে এমন একটি সংবাদ তারেক রহমানের নজরে আসলে রবিবার আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

  • রংপুরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নের বিন বিনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় রবিবার (১৬ নভেম্বর) রংপুর জেলার গংগাচড়া উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিনবিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৪০ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। শেষে ৩৫০ জনের অধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন। ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

  • নাচোলে বীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন ॥ নানা অভিযোগ

    নাচোলে বীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন ॥ নানা অভিযোগ

    নাচোলে বীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন ॥ নানা অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাচোল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুিষ্ঠত হয়। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা নেতারা অভিযোগ করে বলেন, গেজেট ধারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের, অবমুল্যায়ন, অসম্মান জনক আচরন, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিতসহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি প্রকৃত মুক্তি যোদ্ধাদের কাছে হস্তান্তর না করা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন তাঁরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, শ্রী চৈতন্যদেব বর্মন ও শ্রী ভবেশ চন্দ্র বর্মন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নাচোল উপজেলায় ৪৪ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত মুক্তিযোদ্ধা রয়েছেন ২০ জন। এই যোদ্ধারা ২৬ মার্চ, ১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর জাতীয় দিবস গুলোতে স্থানীয় ৪৪জন মুক্তিযোদ্ধার পরিবর্তে ৭১জন বীর মুক্তি পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। যা অতিরিক্ত ২৭ জন বীর মুক্তিযোদ্ধাকে যংযুক্ত করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক গত ৮-৭-২৫ তারিখের ৮৪৬ নং স্মারকে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাইএর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি টিঠি ইস্যু করা হলেও ইউএনও নাচোল সেটির সঠিক তদন্ত প্রতিবেদন দাখিল না করে গড়ি মশি করছেন, বলেও সংবাদ সম্মেলনে তারা তুলে ধরেন। গত ০৭-৯-২৫ ইং তারিখে ৭ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি গঠন করা হলেও ওই তালিকায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নাম রাখা হয়নি। তারা সাবেক ইউএনও নাচোলের কামাল হোসেন এর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২৭-১০-২৫ তারিখে বহিরাগত মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনের চাবি হস্তান্তর করেন এবং জেলা পরিষদ কে দিয়ে পুরাতন ভবনে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধারা তাদের ঘরে বসতে পারছেনা বলে দাবী করেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য “বীর নিবাস এর কমিটিতেও” রাখা হচ্ছেনা স্থানীয় মুক্তিযোদ্ধাদের। অপরদিকে, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কর্তৃক নাচোল উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের ছবিসহ তালিকা ইউএনও অফিসে ঝুলানোর দাবী জানান, সেই সাথে ভূয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনেরও দাবী জানানো হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা শ্রী বাসুদেব বর্মন, উপেন্দ্রনাথ বর্মন, শ্রী দিপেন বর্মন, বাসুদেব বর্মন (২) ও জুলফিকার আলী উপস্থিত ছিলেন।

  • সিংড়ায় শীতের আগমনে ভীড় বাড়ছে লেপ তোষকের দোকানে

    সিংড়ায় শীতের আগমনে ভীড় বাড়ছে লেপ তোষকের দোকানে

    সিংড়ায় শীতের আগমনে ভীড় বাড়ছে লেপ তোষকের দোকানে

    এখন হেমন্তকালের মাঝামাঝি সময়। আর ক’দিন পরেই শীতকাল। শুরু হয়েছে শীতের আমেজ। শীতের এই আগমনে সবাই ছুটছেন লেপ তোষকের দোকানে। দাম দর ঠিক করে ওয়ার্ডার দিয়ে কেউ বানাচ্ছেন লেপ তোষক, গদি আবার কেউ বানাচ্ছেন বালিশ। আবার কেউ কেউ পুরাতন লেপ ভরাট করে নিচ্ছেন। তবে ক্রেতাদের লেপের চাহিদাই বেশি। সব মিলেই ব্যস্ততা বাড়ছে কারিগরদের। নাটোরের সিংড়া উপজেলার তুলা পট্রি এলাকায় সরেজমিনে গিয়ে লেপ তোষক দোকান গুলোর এমন ব্যস্ততার দৃশ্যই চোখে পড়লো। তুলাপট্রির এখানে নয়ন বেডিং স্টোর, খান বেড স্টোর ও নিউ খান বেড স্টোরসহ আছে ৬টি দোকান। সারা বছর কমবেশি কেনাবেনা হলেও শীতের ৩ থেকে ৫ মাস বেচাকেনা হয় সবচেয়ে বেশি। কথা গুলো জানালেন, নিউ খান বেড স্টোরের মালিক ওমর ফারুক। ওমর ফারুক জানান, এখনো ব্যবসা পুরোদমে শুর হয়নি তবে লোকজন আসছে। দাম দর শুনছেন। কেউ কেউ ওয়ার্ডারও করছেন। ওমর ফারুক জানান, তুলা ও কাপড়ের ওপর ভিত্তি করে লেপের দাম কমবেশি হয়। সাধারণত একটি লেপের খরচ পড়ে ১৫০০শত টাকা থেকে ১৮০০শত টাকার মধ্যে। ছোট লেপ ৯০০ শত টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে। এসময় উপজেলার রাখাল গাছা থেকে আসা আলেয়া ও মজনু নামের দুই দম্পতি ক্রেতার সাথে কথা হয়। তারা জানায়, একটি তোষক আর লেপ বানাতে এসেছেন। তুলা ও কাপড়ের দাম একটু বেশিই মনে হচ্ছে। খান বেড স্টোরের মালিক আনিসুর রহমান জানান,এ বছর জিনিস পত্রের দাম বাড়ায় স্বাভাবিক ভাবেই লেপ-তোষক তৈরিতে খরচ ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। আর একটি লেপ-তোষক বিক্রি করে তাদের ২০০ থেকে ৩০০ টাকা লাভ হয়। সিংড়া তুলাপট্রি ছাড়াও ক্রেতাদের ভীড় বেড়েছে উপজেলার জামতলী, বিয়াশ ও শেরকোল বাজারে। এসব বাজারের বিভিন্ন দোকানে দরদাম শুনে জানা যায়, বর্তমান শিমুল তুলা প্রতি কেজি ২৮০ টাকা থেকে ৩০০ টাকা, মেল কাপার্স ১২০টাকা থেকে ১৩০ টাকা, গার্মেন্টস তুলা ৫০টাকা থেকে ৭০ টাকা, ফম ১০০টাকা থেকে ১৫০ টাকা। এছাড়া কাপড় আম শালু ৬০ টাকা গজ, তানজিল শালু ৫০ টাকা গজ, মোবাইল শালু ৫০ টাকা গজ হিসাবে বিক্রি হচ্ছে। ৪/ ৫ হাত মাপের লেপের মুজুরী সাধারণত ২৫০ টাকা থেকে ৩০০ টাকা নেওয়া হয়। উপজেলার বিয়াশ বাজারে সান তুলা ও ফোম ঘর এর মালিক শাহরিয়ার হোসেন তারা বলেন, সারা বছর টুকটাক কাজ চল্লেও আমরা মুলত শীত মৌসুমের জন্যই অপেক্ষা করি। সবেমাত্র শীত শুরু হয়েছে। ক্রেতারা দোকানে আসতে শুরু করেছেন। এখন আমার কারখানায় দিনে ৩ থেকে ৪টি লেপ বানানো হচ্ছে। শীত বাড়লে ১০ থেকে ১৫টিরও বেশি লেপ বানানো হবে বলে আমি আশা করছি।

  • রাজশাহীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    রাজশাহীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    রাজশাহীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    শনিবার (১৫ নভেম্বর) একযোগে দেশ ব্যাপী অনুষ্ঠিত নার্সারী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্দ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে রাজশাহী মহানগর সহ জেলার ১০টি কেন্দ্রে ৫ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। মহানগরীর কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, হরিয়ান ইংলিশ মিডিয়াম মাদ্রাসা এন্ড স্কুল, বাঘার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, আড়ানীর প্যারাগন স্কুল, হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ, ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, বাকশিমইল উচ্চ বিদ্যালয় মোহনপুর, কলমা আইডিয়াল স্কুল তানোর, হলি ফ্লাওয়ার মডেল স্কুল দূর্গাপুর, দূর্গাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে একযোগে প্রতিযোগীতা মূলক এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। হরিয়ান, দূর্গাপুর, আড়ানী ও বাঘা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার সভাপতি রফিক আলম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন, হলি ফ্লাওয়ার মডেল স্কুলের পরিচালক নাজমুল হক নাহিদ, হরিয়ান ইংলিশ মিডিয়াম মাদ্রাসা এন্ড স্কুল এর পরিচালক মোঃ নাসির উদ্দিন, বাঘা উপজেলা শাখার সভাপতি মোঃ সোলাইমান হোসেন। মোহনপুর, হাটগাঙ্গোপাড়া কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, মোঃ মর্তুজা আলী, খন্দকার জিল্লুর রহমান এর পর কেন্দ্র আইন বিষয়ক সম্পাদক রাজশাহী মহানগরের কেন্দ্র সরকারি কামারুজ্জামান ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান আলী পিয়াস, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন উর রশিদ মিঠু ও রাজশাহী মহানগর শিক্ষা সম্পাদক মনোয়ার হোসেন।

  • চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচারকালে ৩ মাদক ব্যবসায়ী আটক

    চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচারকালে ৩ মাদক ব্যবসায়ী আটক

    চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচারকালে ৩ মাদক ব্যবসায়ী আটক

    চাঁপাইনবাবগঞ্জ শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক হেরোইন পরিবহনকালে ৩ জন মাদক ব্যবসায়ীকে পদ্মার চর হতে আনা ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর গ্রামের মোঃ মাহবুর রহমানের ছেলে মোঃ মোমিন আলী (২৩), একই গ্রামের মোঃ তাইনুসুর রহমানের ছেলে মোঃ নাসিম উদ্দিন (২৪) এবং মোঃ জোবেদ আলীর ছেলে মোঃ লতিফুর রহমান (২৩)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫ অক্টোবর বিকেল সোয়া ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দ্বারিয়ারপুর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী মোঃ মোমিন আলী, মোঃ নাসিম উদ্দিন ও মোঃ লতিফুর রহমান কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।