Blog

  • নাচোলে নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী ডাঃ মিজানুর রহমান

    নাচোলে নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী ডাঃ মিজানুর রহমান

    নাচোলে নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী ডাঃ মিজানুর রহমান

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোটের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ মিজানুর রহমান। শনিবার বিকেলে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রচার প্রচারণা শেষে কামার জগলইল আফতাব উদ্দিন ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতে আমির ওবাইদুল্লার সভাপতিত্বে নির্বাচনী প্রচার প্রচারণা উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারী ও এমপি মনোনয়ন প্রার্থী ডাঃ মিজানুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক। এছাড়াও নেজামপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাসুদ রানা, ৩নং ওয়ার্ড জামায়াতে আমীর আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড আমীর নুরুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেজামপুর বাজারে দোকানে দোকানে সবার সাথে সাক্ষাৎ করে দাঁড়িপাল্লায় একটি করে ভোট প্রার্থনা করেন এমপি প্রার্থী ডাঃ মিজানুর রহমান।

  • ভালুকায় হেমন্তের কবিতা ও পিঠা উৎসব

    ভালুকায় হেমন্তের কবিতা ও পিঠা উৎসব

    ভালুকায় হেমন্তের কবিতা ও পিঠা উৎসব

    ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে হেমন্তের কবিতা উৎসব। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত“বাংলা কবিতায় হেমন্ত” শীর্ষক এই আয়োজন ছিলো কবি, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের এক উৎসব মূখর মিলন মেলা। ভালুকা সাহিত্য সংসদ এর সভাপতি কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট কবি লায়ন এম. এ রশিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক জসিম উদ্দিন মুহাম্মদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি-ছড়াকার তাছাদ্দুক হোসেন ও কবি কাজী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এড. একেএম আমানউল্লাহ বাদল ও শিক্ষক-সমাজকর্মী এস এম কাজল রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন। কবি-সাংবাদিক আবুল বাশার শেখ ও আবৃত্তি শিল্পী আশয়ারী বিনতে আশরাফ এর উপস্থাপনায় কবিতা পাঠ, আলোচনাসভা ও আবৃত্তিতে আমন্ত্রিত অতিথি কবি হিসেবে অংশ নেন, কবি সফিউল্লাহ লিটন, কবি ও প্রবন্ধকার কাঙাল শাহীন, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুত, কবি-সাংবাদিক মোখলেছুর রহমান মনির, কবি-ছড়াকার মোহাম্মদ জালাল উদ্দীন, সাংবাদিক- কবি কামরুল এহসান চন্দন, সাংবাদিক- কবি আতাউর রহমান তরফদার,কবি- গীতিকার চাষা জহির, কবি মো: শহিদুল্লাহ মিয়া, নজরুল ইসলাম প্রধান, রাজিবুল হাসান রাজ, মাসুদ রানা,কাজী রাসেল, কবি মমিন মিয়া, শিশু শিল্পী সাবিহা ইসলাম ইকরা প্রমূখ। আবৃত্তি পরিবেশন করেন স্থানীয় আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক কর্মীগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “হেমন্ত আমাদের মাটির গভীর গন্ধ, শ্রমজীবী মানুষের ঘাম, আর আলোর শস্য-আনন্দকে কবিতায় নতুনভাবে দেখার সুযোগ দেয়।” এসময় আরও উপস্থিত ছিলেন, মাদরাসা সুপার মো: মোবাশ্যারুল ইসলাম সবুজ, সাংবাদিক আলমগীর হোসেন (এনটিভি, আমারদেশ), সাংবাদিক আসাদুজ্জামান ফজলু(নয়াদিগন্ত), সাংবাদিক – শিক্ষক ও কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম রফিক (আনন্দটিভি,দিনকাল), সাংবাদিক জোনায়েদ শাহরিয়ার, সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ(মানবকন্ঠ), সাংবাদিক আনোয়ার হোসেন(এটিএন বাংলা), সাংবাদিক কামরুল হাসান, এপেক্সিয়ান মোকসেদুর রহমান মামুন, শিক্ষক মুফতি হাবিব জীহাদী, সাংবাদিক সাখাওয়াত হোসেন সুমন(কালবেলা), মমিনুল ইসলাম মোল্লা( ময়মনসিংহ প্রতিদিন), সাংবাদিক হাবিবুর রহমান শান্ত(দৈনিক বাংলা), সাংবাদিক রোমান আহমেদ নাকীব, স্বেচ্ছাসেবী আব্দুল্লাহ আনছারী আকরাম, শিক্ষার্থী নজরুল ইসলাম নাবিল, দিদারুল ইসলাম হৃদয়, যায়হাদ আরাযান, নুরুজ্জামান, সাইফুল ইসলাম প্রমূখ। আয়োজকদের মতে, হেমন্তের ফসল, মাঠ, শ্রম আর উৎসবমুখর গ্রামীণ জীবনকে কেন্দ্র করে এমন কবিতা উৎসব ভালুকার সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে। প্রতি বছর এ আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনাও ব্যক্ত করেন তারা। উৎসবটি আয়োজন করে ভালুকা সাহিত্য সংসদ ও ভালুকা প্রেসক্লাব। সহযোগিতায় ছিলো ভালুকা ছড়া সংসদ। কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত ও মননশীল আলোচনা এবং হেমন্তের পিঠা উৎসবের মাধ্যমে শেষ হয় হেমন্তের এই প্রাণবন্ত সাহিত্য-উৎসব।

  • ট্রাকচাপায় রাজশাহী কলেজছাত্রের মৃত্যু ॥ ট্রাকে আগুন

    ট্রাকচাপায় রাজশাহী কলেজছাত্রের মৃত্যু ॥ ট্রাকে আগুন

    ট্রাকচাপায় রাজশাহী কলেজছাত্রের মৃত্যু ॥ ট্রাকে আগুন

    রাজশাহীতে একটি বেপরোয়া ট্রাকের চাপায় নাইম ইসলাম (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা বন্ধু রোহান ইসলাম (২২) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মহানগরীর চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম ইসলাম রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং তিনি মহানগরীর মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনার পর ঘাতক (ঢাকা মেট্রো-ট-১৪৩৯২৬) ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, নাইম ও রোহান মোটরসাইকেলযোগে তাদের বাড়ি থেকে একটি আইটি সেন্টারের দিকে যাচ্ছিলেন। পথে চৌদ্দপাই বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দু’জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং নাইম ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মতিহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানিয়েছেন, দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আমরা ট্রাকটি হেফাজতে নিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নাইমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’-বিএনপি’র বিশাল গণসমাবেশ- বিএনপি সরকার গঠন করলে পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করবে-চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল

    ‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’-বিএনপি’র বিশাল গণসমাবেশ- বিএনপি সরকার গঠন করলে পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করবে-চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল

    ‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’-বিএনপি’র বিশাল গণসমাবেশ

    বিএনপি সরকার গঠন করলে পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করবে-চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল

    নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ভারতের কাছ খেকে পানির নায্য হিস্যাও বুঝিয়ে নেয়া হবে।

    একসময় শেখ মুজিবুর রহমান ভারতকে সহায়তা করেছিল, পানির নায্য হিস্যা থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এই পানির নায্য হিস্যা বুঝে নেয়ার উদ্যোগ নিয়েছিল। আগামী ২০২৬ সালে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে, ঠিক তেমনি এসময়ও জনাব তারেক রহমান বাংলাদেশের হাল ধরে ভারতের এসব কাজের সঠিক জবাব দিবেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার জন্য কাজ করেন।

    “চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই-বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ-সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে শনিবার বিকেলে বিএনপির গনসমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন দিতে যত দেরি হচ্ছে, বাংলাদেশ তত দুর্বল হচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তিনি বলেন, নির্বাচিত সরকার না থাকায় দেশের অর্থ্যনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। বিদেশীরা বিনিয়োগ করছে না। তাই যত দ্রুত নির্বাচিত সরকার দেশে ক্ষমতায় আসবে, ততই দেশের জন্য মঙ্গল।

    বিএনপির মহাসচিব বলেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয়। ধর্মকে ভালোবাসে। আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু ধর্মান্ধ নয়। গত নির্বাচনগুলোতে হিসাব করে দেখেন। কত পার্সেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলামী। পাঁচ-ছয় পার্সেন্ট থেকৈ রাতারাতি লাফ দিয়ে ৫১ পার্সেন্ট হয়ে যাবেন-এটা মনে কইরেন না। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না। কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না।

    তিনি ভারতের প্রতি হুশিয়ারী দিয়ে বলেন, বাংলাদেশের ওপর ভারতের দাদাগিড়ি চলবে না। বন্ধুসুলভ আচরন এবং সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করলাম, আপনারা শুধু এটার বিরোধিতাই করেন নাই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন।

    এ কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আজকে উল্টা-পাল্টা, আবোল-তাবোল, সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদের মাথা নামাতে পারবেন না। জামায়াতের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব পরিষ্কার করে বলছি-আপনারা ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি তো অনেক আগে থেকে শুরু হয়েছে। কেন মানুষকে বোকা বানাচ্ছেন। আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, অন্য কোনো দলের তো দেখলাম না। যতো পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এতো দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন।

    আপনারাতো নির্বাচন করবেন। নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। বিএনপি মহাসচিব বলেন, ২০০১ সালে উত্তরাঞ্চল থেকে ৭৭টি আসন পেয়েছিল বিএনপি, আগামী নির্বাচনে আরও বেশী আসন আশা করে বিএনপি। শেষে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুরে চাপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    “চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই-বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ-সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে বিএনপির মহাসমাবেশে ‘আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার-নায্য পানি বন্টনে হোক সমাধান’ প্রতিপাদ্যে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে জনসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ।

     

    পদ্মা নদীর পানির নায্য হিস্যার দাবীতে সমন্বয় কমিটি চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেসনের সাবেক মেয়র, সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত রাজশাহী ২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল অব. শরীফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান।

    এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। গণসমাবেশে উপ¯ি’ত ছিলেন জেলার বিএনপি ও অংগ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী। এদিকে, পদ্মা বাঁচাতে উপস্থিত নেতা-কর্মীরা নানা শ্লোগান দিতে থাকে। বক্তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা ভাঙ্গনে ওই এলাকার দূর্দশার কথা তুলে ধরেন এবং গঙ্গা-পদ্মার-নায্য পানি বন্টনের জোর দাবী জানিয়ে দ্রুতই পদ্মা ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবী জানান। বিএনপির নেতৃবৃন্দ ও সাবেক ৩ সাংসদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের কাছে গিয়ে বিএনপির ধানের শীষে ভোট দেয়ার আহবান জানানোর জন্য নিজ নিজ এলাকায় কাজ করার নির্দেশনা দেন।

  • চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালি ও আলোচনা

    চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালি ও আলোচনা

    চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালি ও আলোচনা

    চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্দোগ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস সমিতির হল রুমে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা। বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। বক্তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে অন্ধত্ব এড়ানোর পরামর্শ দেন। দিবসটি উপলক্ষে সকাল থেকে নতুন ডায়াবেটিক পরীক্ষা করতে আসা রোগীদের বিনামূল্যে পরীক্ষাসহ ৫০ জনকে চিকিৎসা প্রদান করেন। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাইমুল হক, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু ও হেলথ এডুকেটর জান্নাতুন নেসা। আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ বলেন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও কায়িক পরিশ্রম না করায় বাংলাদেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা হুহু করে বাড়ছে। ৮০ ভাগ রোগীর ক্ষেত্রেই টাইপ-২ ডায়াবেটিসের প্রধান কারন অতিরিক্ত ওজন ও স্থুলতা। আর স্থুলতা থেকেই টাইপ-২ ডায়াবেটিস এবং অন্যান্য আরো রোগ যেমন, হাইপার টেনশন, ওষ্টিয়া অর্থাইটিস, বিভিন্ন ধরনের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাঃ মোঃ দুররুল হোদা বলেন, সারাবিশ্বে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে। জাতিসংঘ এই দিবস কে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে পালনের ঘোষনা দিয়েছেন। অস্বাস্থ্যকর অপরিমিত খাবার গ্রহণ, অধিক ওজন ও স্থুলতা এবং শারীরিক কর্ম তৎপরতা ডায়াবেটিসের এই মহামারীর অন্যতম কারণ। তিনি সকলকে সতর্ক করে বলেন, আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে হৃদপিন্ড, রক্তনালী, স্নায়ু, কিডনী, দাঁত, মুখ, চোখ, পা ইত্যাদি অঙ্গ মারাত্বকভাবে আক্রান্ত হয়ে থাকে। সকলকে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখার পরামর্শ দেন ডাঃ মোঃ দুররুল হোদা।

  • জেলা শিল্পকলা একাডেমিতে ২ দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

    জেলা শিল্পকলা একাডেমিতে ২ দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

    জেলা শিল্পকলা একাডেমিতে ২ দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

    জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুইদিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৪ ও ১৫ নভেম্বর এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন কেন্দ্রীয় কার্যালয়ের প্রশিক্ষক ফেরদৌস আরা লিপি, শহীদ হোসেন টিটু ও নূরজাহান বেগম শ্যামলীনা। ১৫ নভেম্বর প্রশিক্ষণ শেষে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কিশোর বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেন অঙ্কিতা প্রামাণিক এবং দ্বিতীয় স্থান অর্জন করেন আমরিন ইসলাম তৈনি ও প্রণয় পাল দেব। সাধারণ বিভাগে প্রথম স্থান অর্জন করেন শিল্পী সরকার। প্রথম ও দ্বিতীয় মান অর্জনকারীরা আগামী ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। ১৫ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি আমিনুল হক বাবুল, গোলাম ফারুক মিথুন, আজিজুর রহমান ও নূর ইসলাম। এসময় শিল্পী ও অভিভাবকগণ এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার ॥ আরএমপি কমিশনারকে আদালতে তলব

    পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার ॥ আরএমপি কমিশনারকে আদালতে তলব

    পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার ॥ আরএমপি কমিশনারকে আদালতে তলব

    পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা না তা সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

    এর আগে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেন গ্রেফতার লিমন মিয়া। আগামী ১৯ নভেম্বর আদালতে উপস্থিতির তারিখ ধার্য করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) নির্দেশ জারি করেন আদালত। রাজশাহী মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন।

  • নাটোরের বাগাতিপাড়ায় নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার পুতুল

    নাটোরের বাগাতিপাড়ায় নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার পুতুল

    নাটোরের বাগাতিপাড়ায় নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার পুতুল

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের লালপুর-বাগাতিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’কে জয়ী করতে তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ করছেন। বাগাতিপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণাকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির উন্নয়ন ভাবনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মিছিল ও পথসভা করেন। এসময় তিনি জনগণের সহযোগিতা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

  • গাইবান্ধা-৫ আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী সাঘাটার মাহমুদ মোত্তাকিম

    গাইবান্ধা-৫ আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী সাঘাটার মাহমুদ মোত্তাকিম

    গাইবান্ধা-৫ আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী সাঘাটার মাহমুদ মোত্তাকিম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী মাহমুদ মোত্তাকিম মন্ডল। চব্বিশের গণঅভ্যুত্থানে কারা নির্যাতিত এই ছাত্রনেতা এনসিপি গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্র জানায়, মাহমুদ মোত্তাকিম মন্ডল সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পঁচাবস্তা গ্রামের মো. আতাউর রহমানের বড় ছেলে। মাহমুদ মোত্তাকিম বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন। জীবিকার তাগিদে গাজীপুরে থাকাকালীন মাহমুদ মোত্তাকিম জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে অংশ নেন। ফুলছড়িতে ৭টি ও সাঘাটায় ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন।

    এই আসনের সবচেয়ে সব চ্যালেঞ্জ নদীভাঙন। কেননা প্রতি বছর এই দুই উপজেলার বিস্তির্ণ এলাকা যমুনার ভাঙনের কবলে পড়ে। এখানে নেই কোনো শিল্প কলকারখানা। ফলে বেকারত্বের হার অনেক বেশি। এজন্য মানুষ জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করে। মাহমুদ মোত্তাকিম মন্ডল বলেন, চরাঞ্চলে নদীভাঙন রোধে কখনোই কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়না। ফলে স্থায়ী হয়ে যাওয়া চরগুলোও প্রতিবছর নদীগর্ভে বিলীন হয়ে মানুষ সহায় সম্বলহীন হচ্ছে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে শিল্প কলকারখানা গড়ে তোলাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হবে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী মাহমুদ মোত্তাকিম আরও বলেন, এই আসন থেকে আমি কেন্দ্রের কাছে দলীয় মনোনয়ন চাইবো। এজন্য খুব শীঘ্রই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবো। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক দলের রাজনীতিতে জড়ান মাহমুদ মোত্তাকিম। ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ও তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিভাইস ব্যবহারের অভিযোগ উঠলে মাহমুদ মোত্তাকিমসহ কয়েকজন মিলে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে হাইকোর্টে রিট করেন। সাঘাটা বা ফুলছড়ির চরাঞ্চলে একটি ইসলামিক মিশন হাসপাতাল নির্মাণের জন্য সম্প্রতি ধর্ম উপদেষ্টার কাছে একটি আবেদনও পাঠিয়েছেন মাহমুদ মোত্তাকিম। রংপুর জেলার অধীনে গাইবান্ধা মহকুমাকে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলা হিসেবে ঘোষণা করা হয়। সাতটি উপজেলা নিয়ে গঠিত হয় ৫টি আসন। গাইবান্ধা-৫ আসনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালের ৭ মে। এই তারিখে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে ফজলে রাব্বী মিয়া জয়ী হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মতিয়র রহমান টুকু, ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ফজলে রাব্বী মিয়া ও ২০০১ সালের ২১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে রওশন এরশাদ জয়ী হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে ফজলে রাব্বী মিয়া জয়ী হন। ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর ২০২৩ সালের ৪ জানুয়ারি এই আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ থেকে মাহমুদ হাসান রিপন জয়ী হন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামীলীগ থেকে মাহমুদ হাসান রিপন জয়ী হন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।

  • মহিলা দলের দুই কর্মী কে জামায়াতকর্মীর নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

    মহিলা দলের দুই কর্মী কে জামায়াতকর্মীর নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

    মহিলা দলের দুই কর্মী কে জামায়াতকর্মীর নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

    রাজশাহীতে মহিলা দলের দুই কর্মী কে শারীরীকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নারী সমাজের ব্যানারে রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে ঘন্টাবাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এর আগে গত ১১ নভেম্বর রাজশাহীর পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় মহিলা দলের দুই কর্মী নিলুফা ইয়াসমিন ও তার বোন নূরবানু বেগমকে স্থানীয় জামায়াতকর্মী নুরুল ইসলাম লাঞ্ছিত করেন। মানববন্ধনে অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর কর্মী নুরুল ইসলাম নিলুফাকে পায়ের জুতা খুলে নির্যাতন করেন। আরেকজনকে লাথি মারেন। জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা না চালানোয় এ ঘটনা ঘটে দাবি করে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত সরকারের মাধ্যমেই স্থিতিশীলতা ফিরে আসবে। বক্তারা নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন-রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মহিলা দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন প্রমুখ। এসময় দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।