নাচোলে ৫টি ভূমিহীন পরিবারের ঘরবাড়ি ভাংচুর ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভূমিদস্যুদের আক্রমনে ৫টি ভূমিহীন পরিবারের ঘর-বাড়ি ভাংচুর, মারধর ও উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির অফিস কক্ষে, উপজেলার সদর ইউনিয়নের ভাতসা গোবিন্দপুর গ্রামের ভুক্তভোগী সাহাবুল, গেদুল, আফেরা বেগম, আশিক ও রানা সংবাদ সম্মেলন করেন। তাঁরা বক্তব্যে উল্লেখ করেন, উপজেলার নাচোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত ভাতসা (গোবিন্দপুর) গ্রামের আমরা গরিব, অসহায় ও ভূমিহীন পরিবার ভাতসা মৌজার সরকারী ১নং খাস খতিয়ানভূক্ত জমির ৪৪৯নং দাগে দীর্ঘদিন যাবত ঘরবাড়ি নির্মান করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলাম। গত ১৫ অক্টোবর একই গ্রামের রেজাউল, মজিদুল ও সহিদুল, পিতা-খলিলুর রহমান, আব্দুল লতিব ওরফে বুলবুল, পিতা-জাব্বার, তাইফুর রহমান, পিতা-মৃত লুৎফর রহমান, মিজানুর রহমান, পিতা-আব্দুল হামেদ, সুমন, পিতা আমিনুল হক, মোসাহাক, পিতা মৃত ইসাহাক, মোঃ রবিউল, পিতা আঃ রাজ্জাক ও লালচান, পিতা আব্দুল গাফ্ফার আদালত বা সরকারী কোন আদেশ ছাড়াই বেআইনিভাবে তাদের লোকজন নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে অতর্কিতভাবে ঘরবাড়ি ভাংচুর শুরু করে। ওইসময় ভুক্তভুগিরা তাদেরকে বাধা দিতে গেলে পুরুষ ও নারীদেরকে মারধোর করে এবং মাটিতে লুটিয়ে ফেলে এবং নারীদের শ্লীলতাহানির চেষ্টা করে। ঘরবাড়ি ভাংচুরের সময় ভূমিহীনদেরকে ওই বসতভিটা থেকে বেআইনীভাবে জোরপূর্বক উচ্ছেদ করার চেষ্টা করে। ভুক্তভোগীরা আরও উল্লেখ করেন, ওইদিনের ঘটনার পূর্বেই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)কে বিষয়টি অবহিত করেছিলেন। ভুক্তভোগীরা বর্তমানে খোলা আকাশের নীচে পরিবার-পরিজন নিয়ে নীরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করছেন। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ ও সুবিচার চেয়ে ভূমিহীন পরিবারকে ওই বসতভিটায় ঘরবাড়ি পূণঃ নির্মানের জন্য, প্রশাসনের প্রতি জোর আবেদন ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন ও সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।