Blog

  • চাঁপাইনবাবগঞ্জে লুটপাট-হামলাকারী সন্ত্রাসী ও পুলিশের বিচারের দাবীতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে লুটপাট-হামলাকারী সন্ত্রাসী ও পুলিশের বিচারের দাবীতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে লুটপাট-হামলাকারী সন্ত্রাসী ও পুলিশের বিচারের দাবীতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তিনপুকুর গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে দোকান লুটপাট, ভাংচুর করায় থানায় মামলা করলেও উল্টো পুলিশি হয়রানী ও হামলাকারীদের হুমকীর বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী গোমস্তাপুর উপজেলার কাজিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃ মমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০ অক্টোবর পূর্ব শত্রুজার জের ধরে প্রতিপক্ষের আব্দুল হালিম সওদাগর, সালিম সওদাগর, নাহিদ, মনিরুল ইসলামসহ প্রায় ২০ থেকে ২৫ জন আমার দোকানে লুটপাট, ভাংচুর ও হামলা চালিয়ে ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং দেড়লক্ষ টাকার আসবাবপত্র ভাংচুর করে। এঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করলে লুটপাটকারীদের বিরুদ্ধে থানা পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে সোমবার দিবাগত রাতে পুলিশ এবং প্রতিপক্ষের লোকজন বাড়িয়ে গিয়ে হামলা, গালিগালাজ করে এবং আমাকে গ্রেফতার করার চেষ্টা করে। কিন্তু আমি বাড়ির বাইরে থাকায় পিতা-মাতাসহ পরিবারের সকলকে পুলিশের উপস্থিতিতে প্রাননাশের হুমকি দিয়ে যায়। এঘটনায় পুরো পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি আমরা। এঘটনার সঠিক বিচার দাবী করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মমিনুল অভিযোগ করে বলেন,

    ১ একর ২৯ শতক জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে সালিম সওদাগর, নাহিদ সওদাগর, আব্দুল হালিম ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা গত রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে একই উপজেলার তিনপুকুর নামক স্থানে থাকা তাদের মুদি দোকানে হামলা চালিয়ে ফ্রিজ, টিভি, চেয়ার-টেবিলসহ প্রায় ৭ লাখ টাকা মূল্যবান সম্পদ লুট করে নিয়ে গেছে। মমিনুল অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় উল্টো তাদের ভাই-বোনদের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দেওয়ার চেষ্টা চলছে। প্রতিপক্ষরা আর আগে ওই জমির ধান পুড়িয়ে দেয়। পরে আবারও ধান রোপন করা হয়। বর্তমানে ধানের শীষ ফোটার সময় হলে তারা ষড়যন্ত্র করে জমি দখল করে তারের বেড়া দিয়ে দখল করে জমির ধান কেটে নেয়ার চেষ্টা চালাচ্ছে।

    এছাড়াও পুলিশকে ম্যানেজ করে আমাদের উপর উল্টো অত্যাচার চালাচ্ছে প্রতিপক্ষ। পুলিশ নিয়ে গিয়ে বাড়িতে রাতের বেলায় হুমকী-ধামকী, গালিগালাজ করছে। এ ঘটনায় তারা চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এবং গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু অভিযোগ করার পর পুলিশ তাদের সহায়তা না করে বরং ভয়ভীতি ও গালিগালাজের মাধ্যমে হয়রানি করছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, আমরা আইনি সহযোগিতার জন্য থানায় অভিযোগ করেছি। কিন্তু কোনো সহায়তা পাইনি বরং সালিম সওদাগরের পক্ষ নিয়ে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে, অভিযোগের বিষয়ে সালিম সওদাগর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই দোকানের মালামাল সরিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমাদের সঙ্গে বিরোধ চলছে, যা আদালতে বিচারাধীন। এখন সন্ত্রাসী দিয়ে আমাদের জমি দখলের পরিকল্পনা করছে এবং একের পর এক মিথ্যা অভিযোগ দিচ্ছে।

    গোমস্তাপুর থানার ওসি ওদুদ আলম বলেন, দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এস.আই আনিসুর রহমানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশের বিরুদ্ধে যে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন ও বানোয়াট। এসময় একই এলাকার মমিন উদ্দিন, সাইদুর রহমান, বাবুল ইসলাম, কবিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ভোলাহাট সীমান্তে শুকরের উপদ্রবে ফসলের ক্ষতি ॥ কৃষকদের পাশে ৫৯বিজিবি

    ভোলাহাট সীমান্তে শুকরের উপদ্রবে ফসলের ক্ষতি ॥ কৃষকদের পাশে ৫৯বিজিবি

    ভোলাহাট সীমান্তে শুকরের উপদ্রবে ফসলের ক্ষতি ॥ কৃষকদের পাশে ৫৯বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় সম্প্রতি শুকরের (কালো খাসি) উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্ত পার হয়ে আসা এসব শুকর বরেন্দ্র এলাকার বিভিন্ন মাঠে প্রবেশ করে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি করছে। এমন পরিস্থিতিতে সমস্যার সমাধান ও প্রতিকারমূলক উদ্যোগ নিতে শনিবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিক রুবেল আহমেদ হৃদয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া স্থানীয় কৃষক ও এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, “সীমান্ত এলাকায় শুকরের উপদ্রব রোধে বিজিবি সর্বোচ্চ সহযোগিতা করবে। স্থানীয় জনগণের সহায়তায় এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।” তিনি সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন গুরুচাঁদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আতাউর রহমান, সমাজসেবক এরফান আলী লুটু মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই সীমান্ত এলাকায় শুকরের উপদ্রব থেকে কৃষকদের ফসল রক্ষায় বিজিবির উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয় কৃষকরা জানান, শুকরের আক্রমণে রাতে মাঠে পাহারা দিতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে ও ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সাংবাদিক রুবেল আহমেদ বলেন, আমি ব্যক্তিগতভাবে ও এলাকাবাসীর পক্ষ থেকে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ এই সমস্যা শিগগিরই সমাধান হবে।

  • শিবগঞ্জে অবৈধ দোকান-পাটের দখলে উপ-স্বাস্থ্যকেন্দ্র এলাকা

    শিবগঞ্জে অবৈধ দোকান-পাটের দখলে উপ-স্বাস্থ্যকেন্দ্র এলাকা

    শিবগঞ্জে অবৈধ দোকান-পাটের দখলে উপ-স্বাস্থ্যকেন্দ্র এলাকা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ দোকান-পাটের দখলে মোবারকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এলাকা। মুল ফটকসহ স্বাস্থ্য কেন্দ্রে গড়ে তোলা হয়েছে একের পর এক অবৈধ দোকান-পাট। এতে স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে অবৈধভাবে দোকান-পাট দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এসব দোকান থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রের প্রধান প্রবেশপথ থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র চত্বরে ১০ থেকে ১২টি দোকান নির্মাণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে চায়ের দোকান,

    ভাতের হোটেল, রুটি ও অন্যান্য খাবারের স্টল। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটক দখল করে দোকান গড়ে তোলা শুধু বে-আইনি নয়, এটি জনস্বার্থ বিরোধীও বটে। তারা দ্রুত অবৈধ দোকান উচ্ছেদ করে স্থানটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। স্বাস্থ্যসেবা নিতে আসা এক গর্ভবতী নারীসহ রোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “চিকিৎসা নিতে গেলে দোকানের পাশে বসা লোকজন বাজে মন্তব্য করে, এতে আমরা বিব্রত হই।” এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন বলেন, “স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল করে দোকান নির্মাণ সম্পূর্ণ অবৈধ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী বলেন, “এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

  • নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি-সিইসি

    নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি-সিইসি

    নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি-সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারি করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেকোনো ধরনের অপপ্রচার প্রতিহত করতে কৌশল নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘নির্বাচনে এআই’র অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। সিইসি নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের আগের রাতেও এআই ব্যবহার করে অপপ্রচার চালানোর শঙ্কা রয়েছে। এসব বিবেচনায় পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে।’ তিনি আরও বলেন, এআইয়ের অপব্যবহার এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। নির্বাচনে এই প্রযুক্তি যেন বিভ্রান্তি বা অপতথ্যের হাতিয়ার না হয়, সে জন্য ইসি কার্যকর সেল গঠনের উদ্যোগ নিয়েছে। কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, এ ধরনের সমস্যার মোকাবিলায় সবাইকে যৌথভাবে কাজ করতে হবে। সচেতনতা, প্রযুক্তিগত সক্ষমতা ও দ্রুত প্রতিক্রিয়াই হতে পারে অপব্যবহার ঠেকানোর কার্যকর উপায়। সিইসির সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অন্যান্য নির্বাচন কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্তত ৮০ জন কর্মকর্তা অংশ নেন।

  • নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ

    নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ

    নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ

    আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে। তারা বাংলাদেশকে জানিয়েছে, নির্বাচিত সরকার ছাড়া ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করবে না। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করার পর চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি আদায় করেই ঋণের অর্থ ছাড় করতে চায়। ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফ-এর কাছ থেকে ৮০ কোটি ডলারের কিছু বেশি অর্থ পাওয়ার কথা। সম্প্রতি ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বার্ষিক সভা চলার সময় সাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আইএমএফ-এর সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে আইএমএফ গভর্নরের কাছে এমন ইঙ্গিতই দিয়েছে। বৈঠকে গভর্নর আইএমএফকে জানিয়েছেন, নির্বাচনের আগেই ডিসেম্বরে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হওয়ার কথা রয়েছে। নীতিনির্ধারণী বিষয়গুলো যদি বাংলাদেশ পূরণ করে তবে ষষ্ঠ কিস্তি অর্থ ছাড় দেওয়া উচিত। কিন্তু আইএমএফ জানিয়েছে, আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে। চলমান সংস্কার ও ঋণের শর্তের বিষয়ে তাদের মতামত কী, সেটা দেখা দরকার। চলমান সংস্কার বাস্তবায়নে আইএমএফ নতুন সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েই অর্থ ছাড় করতে চায়। এদিকে, ওয়াশিংটনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেছেন, আইএমএফ-এর ঋণের কিস্তির টাকা এখন বাংলাদেশের জন্য অপরিহার্য কিছু নয়। এখন রিজার্ভ ভালো, ডলারের পরিস্থিতি স্থিতিশীল। এ অবস্থায় আইএমএফ-এর অর্থ না হলে, তেমন কোনো সমস্যা হবে না। তবে আইএমএফ-এর অর্থ না হলেও তাদের নীতিসহায়তা বাংলাদেশের জন্য দরকার। তিনি আরও বলেছেন, আইএমএফ-এর ঋণ কর্মসূচির মধ্যে সব সময় থাকতে হবে-এমন কোনো কথা নেই। কারণ, দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে। এদিকে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ওয়াশিংটনে গণমাধ্যমকে বলেছেন, আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আইএমএফ যদি কঠোর কোনো শর্ত আরোপ করে, তবে তা বাংলাদেশ মেনে নেবে না। তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতো পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খাদের কিনারা থেকে ওঠে এসেছে।

  • ভোলাহাটে আশরাফ চেয়ারম্যানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

    ভোলাহাটে আশরাফ চেয়ারম্যানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

    ভোলাহাটে আশরাফ চেয়ারম্যানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংসদীয় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক গোমস্তাপুর ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সোমবার দিনব্যাপী ভোলাহাট উপজেলার ফুটানীবাজার, ইমামনগর বাজার, কলেজ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, ময়ামারি মোড়, জামতলা বাজারসহ বেশ কিছু পয়েন্টে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য আহবান জানান তিনি। তার এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম তিন উপজেলায় দলে দলে ভাগ হয়ে আশরাফ হোসেন আলিমের পক্ষে করছেন তার সমর্থকরা। এই কার্যক্রম তিনি অব্যাহত রাখবেন বলে জানান। এসময় গোমস্তাপুর উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • ডিএনসির অভিযানে চোলাই মদ ও ওয়াশসহ আটক এক

    ডিএনসির অভিযানে চোলাই মদ ও ওয়াশসহ আটক এক

    ডিএনসির অভিযানে চোলাই মদ ও ওয়াশসহ আটক এক

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদক বিরোধী অভিযানে চোলাই মদ ও ওয়াশসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কর্মকার পাড়ার সুনীল কর্মকারের ছেলে রঞ্জিত কুমার বিশ্বজিত (৩৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার আমনুরা কর্মকার পাড়া গ্রামে অভিযান চালায় ডিএনসি’র একটি দল। এসময় ১৮ লিটার চোলাই মদ এবং ১২০ লিটার ওয়াশসহ মাদক ব্যবসায়ী আমনুরা কর্মকারপাড়ার রঞ্জিত কুমার বিশ্বজিত কে আটক করা হয়। এঘটনায় আসামীর বিরুদ্ধে ডিএনসি পরিদর্শক মো: রফিকুল ইসলাম সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়া, ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা সোনারপাড়া এলাকা থেকে (পাঁচ দশমিক পাঁচ) গ্রাম হেরোইনসহ আটক করা হয় জেলার গোমস্তাপুর চৌডালা সোনারপাড়ার আমিজুদ্দিন ওরফে মমিন এর ছেলে মো: এনামুল হক ওরফে এনা (৪৬)কে। এঘটনায় আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক, মামুনুর রশীদ মামলার বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

  • প্রশংসায় ভাসছে পত্নীতলায় স্বেচ্ছাসেবী সংগঠন চকদোচাই-বাবনাবাজ

    প্রশংসায় ভাসছে পত্নীতলায় স্বেচ্ছাসেবী সংগঠন চকদোচাই-বাবনাবাজ

    প্রশংসায় ভাসছে পত্নীতলায় স্বেচ্ছাসেবী সংগঠন চকদোচাই-বাবনাবাজ

    এলাকায় প্রশংসায় ভাসছে নওগাঁর পত্নীতলা অরাজনৈতিক, অলাভজনক ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠন চকদোচাই-বাবনাবাজ পরিবার। ‘তরুণরা লড়বে-যুব সমাজ গড়বে’ এই স্লোগানে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠন। সংগঠনটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব শিক্ষার্থীদের ফরম ফিলাপ এ সহযোগিতা করা, খেলাধুলার সামগ্রী বিতরণ, অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রীসহ ঈদবস্ত্র বিতরণ, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, মাদক-সন্ত্রাস-বাল্যবিবাহ ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতামূলক সভা, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সফলভাবে সম্পন্ন করে বেশ সুনাম অর্জন করেছে। এই সংগঠনটির ব্যতিক্রমী একটি বৈশিষ্ট্য হলো, সদস্য ব্যাতীত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোন ধরনের দান বা চাদা গ্রহন না করে শুধুমাত্র সদস্যদের স্বেচ্ছাসেবী অংশগ্রহনের মাধ্যমে মানবিক ও সামাজিক নানাধরনের কর্মকান্ড ও সাহায্য সহযোগীতা করে। সংগঠনের প্রতিষ্ঠাতা এনজিও কর্মী, লেখক কলামিস্ট, সমাজসেবক মোঃ সাজেদুর রহমান বলেন, সামাজিক জীব হিসেবে সমাজের জন্য এবং আমাদের আশেপাশের মানুষদের জন্য সামান্য কিছু করার মাঝে তৃপ্তি খুজে পাওয়ার চেতনা নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের সংগঠনের সদস্যরা বিশ্বাস করে, ‘ভোগে সুখ নেই-ত্যাগেই প্রকৃত সুখ’ এবং দান করার জন্য ধনী হবার প্রয়োজন নেই, সুন্দর ইচ্ছাশক্তিই যথেষ্ট। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি সেবা ও মানবকল্যানমুখী কর্মকান্ডে সবসময় সক্রিয় থাকবে মর্মে আমি আশা করি সংগঠনটি সুনিদিষ্ট কতগুলো লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে।

  • চারঘাটে নকল ও ক্যান্সার সৃষ্টিকারী স্কিন ক্রিম বিক্রি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

    চারঘাটে নকল ও ক্যান্সার সৃষ্টিকারী স্কিন ক্রিম বিক্রি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

    চারঘাটে নকল ও ক্যান্সার সৃষ্টিকারী স্কিন ক্রিম বিক্রি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

    নকল ও ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় রাজশাহীর চারঘাটে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জানা গেছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে মঙ্গলবার রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র অনুমোদনবিহীন, নকল ও নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম (গৌরী, চাঁদনী, ডিউ, নূর প্রভৃতি) এবং গুণগত মান সনদবিহীন হেয়ার অয়েল, লিপস্টিক ও নেইল পলিশ বিক্রি-বিতরণ করায় চারঘাট বাজারে অবস্থিত মেসার্স শিমুল প্রসাধনীকে ৬ হাজার টাকা এবং মেসার্স জুয়েল কসমেটিকস এন্ড হাসিনা স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রায় দশ হাজার টাকা সমমূল্যের নিষিদ্ধ কসমেটিকস পণ্যসমূহ জব্দ করা হয়। চারঘাট উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন চারঘাট থানা পুলিশ এর সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার ॥ জুয়া সরঞ্জামাদি উদ্ধার

    আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার ॥ জুয়া সরঞ্জামাদি উদ্ধার

    আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার ॥ জুয়া সরঞ্জামাদি উদ্ধার

    রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার ভূবন মোহন পার্কের মধ্যে অবস্থিত গণ-শৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, মো: মুন্না (৪৮), মো: শামীম (২৮), মো: সাগর শেখ (৪২), শ্রী মিলন সরকার (৩৭) ও মো: মাহাবুল ইসলাম (৩৬)। তারা সকলেই রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। সূত্রে জানা যায়, ২০ অক্টোবর পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিল ও তার টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করার সময় জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার ভূবন মোহন পার্ক এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। এমন সংবাদে ডিবি পুলিশের টিম রাত ১১ টায় বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার ভূবন মোহন পার্কে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।