Blog

  • আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি

    আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি

    আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি

    নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বেড়াহাসন গ্রামের আলী হোসেন মন্ডলের ছেলে গুলজার হোসেনের গোয়াল ঘরে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। গুলজার হোসেনের বড় ভাই শহিদ উদ্দীন মন্ডল বলেন, বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে মঙ্গলবার সন্ধায় গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর তিনটা নাগাদ বাবা আলী হোসেন মন্ডল ঘুম থেকে ওঠে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাড়ীর বাহিরে বের হবার সময় দেখতে পান বাহির থেকে মেইন গেটের সিটকি লাগানো রয়েছে। পরে বাড়ীর লোকজনকে ডেকে তুলে সিটকি খুলে বাহিরে বেড় হন। এসময় দেখতে পান গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৫টি গরুর মূল্য প্রায় আড়াই লক্ষাধীক টাকা হতে পারে বলেও জানান শহিদ উদ্দীন মন্ডল। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি হওয়া গরু উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • নড়াইলে অটোভ্যান ছিনতাইয়ে এক কিশোরকে হত্যা

    নড়াইলে অটোভ্যান ছিনতাইয়ে এক কিশোরকে হত্যা

    নড়াইলে অটোভ্যান ছিনতাইয়ে এক কিশোরকে হত্যা

    নড়াইল সদর উপজেলায় অটোভ্যান ছিনতাইয়ের জন্য ১৫ বছর বয়সী কিশোর আমিনুল বিশ্বাস ওরফে আলিফকে নির্মমভাবে হত্যা করেছে তারই পরিচিত দুই যুবক। হত্যার পর অনুশোচনায় মসজিদে নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে অভিযুক্তরা। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুই যুবক মিনারুল বিশ্বাস (২২) ও হৃদয় মোল্যা (২০)-কে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে অভিযুক্ত মিনারুল ও হৃদয় কৌশলে আলিফকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারা আলিফকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। এরপর গভীর রাতে নড়াইল সদরের দেবভোগ এলাকার নুড়িতলা বিলের পাশে নিয়ে গিয়ে হৃদয় তার পা চেপে ধরে এবং মিনারুল গলা টিপে শ্বাসরোধ করে আলিফকে হত্যা করে। হত্যার পর তারা আলিফের মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে মরদেহ পাশের পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। এরপর হৃদয় তার মামার বাড়িতে গিয়ে ঘুমায় এবং ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে নামাজ আদায় করে। ঘটনার দুদিন পর আলিফের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ তদন্ত করে মিনারুলকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে এবং মরদেহের অবস্থান জানায়। পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে কচুরিপানার নিচ থেকে আলিফের মরদেহ উদ্ধার করে। পরদিন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে মিনারুল ও হৃদয় জানায়, অটোভ্যান ও সামান্য কিছু টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যার পর অনুশোচনায় তারা মসজিদে নামাজ পড়ে ক্ষমা প্রার্থনা করে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, ‘অপরাধ কখনো নিখুঁত হয় না। আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ রেহাই পায় না। আমরা সবাইকে আইন মেনে চলার এবং অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

  • ভালুকায় জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    ভালুকায় জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    ভালুকায় জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর আর্কিটেক্ট এম. এ. হোসাইন কলেজে জাপানি ভাষা শিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল আলোচনা ছিল-জাপানি ভাষা শিক্ষা, সংস্কৃতি, এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন গ্রীন আরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান, কে অ্যান্ড কে কর্পোরেশন (জাপান) এর পরিচালক ও বিজিএমইএ সদস্য মোস্তাফিজুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাগামিহারার ক্যানাগাওয়া প্রিফেকচারে অবস্থিত সাগামি ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিনিধি মিনোরি ইয়ামাদা। প্রতিষ্ঠানটি বিদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত করে এবং জাপানে উচ্চশিক্ষা ও চাকরির জন্য প্রস্তুত করে থাকে। সেমিনারে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, ওব্লিগস একাডেমির পরিচালক ও ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষক আবদুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্লিগস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম তালুকদার। উপস্থিত ছিলেন ওব্লিগস কোম্পানি লিমিটেড (জাপান) এর ম্যানেজিং ডিরেক্টর ও ওব্লিগস একাডেমির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, এডুকো ভালুকার প্রকল্প কর্মকর্তা এস. এম. তুষার, পপি-এডুকো একতা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আরাফাত সানি, ওব্লিগস একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বক্তারা বলেন, জাপানি ভাষা শেখা শুধু একটি ভাষা অর্জনের বিষয় নয়, এটি জাপানের সংস্কৃতি, শৃঙ্খলা ও কর্মনৈতিকতা সম্পর্কে জানার সুযোগও তৈরি করে। তারা শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও পেশাগত সম্ভাবনা কাজে লাগাতে উৎসাহিত করেন। গত এক বছরে ওব্লিগস একাডেমি সফলভাবে ২০ জন শিক্ষার্থীকে জাপানে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছে। সেমিনারে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • নাচোলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

    নাচোলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

    নাচোলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

    “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”-এই স্লোগানে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, বুধবার (৮ই অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, বিআরডিবি কর্মকতা হারুন আর রশিদ, ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডাঃ নাঈমা আক্তার, সহকারী নির্বাচন অফিসার রাকিবুল হাসান। সভাপতির বক্তব্যে ইউএনও কামাল হোসেন বলেন, কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার থেকে শুরু করে বিদ্যালয় পর্যন্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এখন সময় কন্যাশিশুর সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার। দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে কন্যাশিশুর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, পুষ্টি ও স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে কন্যাশিশুর অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। বক্তারা আরও বলেন, স্বপ্নের সোনার বাংলা গড়তে মূল চালিকা শক্তিই হবে আজকের কন্যাশিশুরা। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১০জন বিজয়ী কিশোর কিশোরীদের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। কন্যাশিশু দিবসের এই আয়োজনের মাধ্যমে সমাজে কন্যাশিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাঁরা আশা করেন, প্রতিটি কন্যাশিশু শিক্ষিত, আত্মনির্ভরশীল ও আত্মসম্মানবোধে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।

  • গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

    গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

    গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

    ‘আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি’-শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা সমাজ সেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রাং, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকরি অফিসার সাখাওয়াত হোসেন, শিক্ষক রুহুল আমিন, ছাত্রী আসমা খাতুন প্রমূখ।

  • গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

    গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

    গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

    ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ৭ (অক্টোবর) উপজেলার রহনপুরে অবস্থিত উৎসব কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে এক আলোচনা ও সাধারণ সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রাং। বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক সুলতান আহমেদ, মহন্ত ক্ষিতীশ চন্দ্র আচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরে বলেন— সমাজ ও রাষ্ট্র গঠনে প্রবীণদের মূল্যবান অবদান আজও অবিস্মরণীয়। তাদের প্রতি শ্রদ্ধা ও যত্ন নেওয়া আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

  • রহনপুরের আকাশে বাবুই পাখির রঙিন আসর

    রহনপুরের আকাশে বাবুই পাখির রঙিন আসর

    রহনপুরের আকাশে বাবুই পাখির রঙিন আসর

    দিনের আলো ফুরিয়ে আসে, আকাশে নেমে আসে নরম সোনালি ছায়া। ঠিক সেই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন এলাকায় শুরু হয় এক অন্য রকম দৃশ্যপট। চারপাশ নিস্তব্ধ হয়ে এলেও বৈদ্যুতিক তারে, খুঁটির মাথায় আর আশপাশের গাছের ডালে জমে ওঠে অগণিত বাবুই পাখির আসর। সন্ধ্যার নীলাভ আকাশ তখন ভরে ওঠে পাখির কলতান আর ডানার ঝাপটায়। দূর থেকে দেখলে মনে হয়—তারগুলোতে যেন গেঁথে আছে মুক্তোর মালা। এক তার থেকে অন্য তার, গাছ থেকে খুঁটি—সব জায়গা জুড়ে বাবুই পাখিদের ঘন সমাবেশ। তাদের বসে থাকার ভঙ্গি, একসঙ্গে ডানার ঝাপটা আর অবিরাম ডাক যেন প্রকৃতির তৈরি এক সিম্ফনি। মানুষ দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখে, আর প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্যে ডুবে যায়। স্থানীয়দের মতে, প্রতিদিনই বিকেল শেষে এভাবেই জড়ো হয় পাখির দল।

    দিনের ক্লান্তি শেষে সন্ধ্যার আকাশে তারা নিয়ে আসে নতুন প্রাণ। শিশুরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে, প্রবীণরা নীরব বিস্ময়ে তাকিয়ে থাকে, আর পথচারীরা থেমে যায় এই অদ্ভুত দৃশ্য দেখতে। অনেকেই তোলে ছবি আবার কেউ বা করেন ভিডিও। বাবুই পাখিরা প্রকৃতির শ্রমিক, তাদের শিল্পকলা মিশে আছে বাসা তৈরির নিপুণতায়। তবে রহনপুরের আকাশে তারা যেন একসঙ্গে মিলেমিশে গড়ে তুলেছে সৌন্দর্যের নতুন কাব্য। বিদ্যুতের তারে বসে থাকা এই হাজারো বাবুই যেন মানুষকে মনে করিয়ে দেয়—প্রকৃতি এখনো বেঁচে আছে, কংক্রিটের দেয়াল ভেদ করেও তার সৌন্দর্য প্রকাশ পায়। রেলস্টেশনের এই সন্ধ্যা দৃশ্য স্থানীয়দের মনে শুধু আনন্দই আনে না, বরং তৈরি করে এক রোমাঞ্চকর আবহ। কে জানে, হয়তো কোনো কবি কিংবা শিল্পীর কাছে এই দৃশ্যই হয়ে উঠতে পারে নতুন সৃষ্টির অনুপ্রেরণা। সন্ধ্যার পর যখন অন্ধকার নেমে আসে, ধীরে ধীরে নীরব হয়ে যায় কলতান। পাখিরা ডানা মেলে অদৃশ্য হয়, কিন্তু থেকে যায় সেই মুহূর্তের সৌন্দর্য, যা চিরকাল লালন করবে রহনপুরের মানুষ। এইভাবেই প্রতিদিন বিকেল গড়ালে রহনপুরের আকাশে বাবুই পাখির মেলা হয়ে ওঠে প্রকৃতির রঙিন উৎসব—যা শুধু চোখে নয়, হৃদয়ের গভীরেও রেখে যায় এক অনির্বচনীয় আবেগ।

  • চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যে বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

    র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সাটু কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী।

    সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম, অব. পরিবার পরিকল্পনা জেলা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালামসহ অন্যান্য অতিথিগণ।

    প্রবীণ হিতৈষী সংঘের ভবনের জন্য জমিদাতাকে সভায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় শত শত প্রবীন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • নির্বাচন কমিশনে ‘শাপলা’র ৭ ধরনের নমুনা পাঠালো এনসিপি

    নির্বাচন কমিশনে ‘শাপলা’র ৭ ধরনের নমুনা পাঠালো এনসিপি

    নির্বাচন কমিশনে ‘শাপলা’র ৭ ধরনের নমুনা পাঠালো এনসিপি

    নির্বাচন কমিশনে আবারও শাপলা প্রতীক চেয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইসির কাছে ৭টি নমুনা এঁকে পাঠিয়েছে দলটি। মঙ্গলবার (০৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের স্বাক্ষর করা চিঠি ইসি সচিবের কাছে পাঠিয়েছে দলটি। এতে উপস্থাপিত নমুনার বাইরেও শাপলার আংশিক ভিন্নতর কোনো নমুনার ব্যাপারে আলোচনা করতেও এনসিপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দলটি। উল্লেখ্য, বিগত ২২ জুন ২০২৫ তারিখে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে। দলের অনুকূলে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায় দলটি। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বিগত ০৩ আগস্ট ২০২৫ তারিখে কমিশনের কাছে চিঠি প্রেরণের মাধ্যমে পার্টির অনুকূলে প্রতীক সংরক্ষণের ক্রম হিসাবে ১. শাপলা ২. সাদা শাপলা এবং ৩. লাল শাপলা পছন্দ করে। এছাড়াও চিঠিতে শাপলাকে প্রতীক হিসেবে দৃশ্যমান করার ক্ষেত্রে শাপলার ভিন্ন ভিন্ন ভার্সন বা আংশিক ডিসটর্টেট ভার্সন গ্রহণ করার ক্ষেত্রে এনসিপি সবসময় আলোচনায় প্রস্তুত রয়েছে বলে জানানো হয়। নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপি’র পরবর্তী বৈঠকসমূহে প্রতীক হিসাবে শাপলাকে দৃশ্যমান করার ক্ষেত্রে জাতীয় প্রতীকে দৃশ্যমান শাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনে আঁকা শাপলার নমুনা ছবি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হয়।

  • বিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকারে উজ্জীবিত বিএনপি নেতারা

    বিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকারে উজ্জীবিত বিএনপি নেতারা

    বিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকারে উজ্জীবিত বিএনপি নেতারা

    দীর্ঘদিন পর গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার ঘিরে উচ্ছ্বসিত ও উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, এ সাক্ষাৎকারে তারেক রহমান জাতির জন্য স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কৌশল, আওয়ামীলীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রীক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান। সাক্ষাৎকারে সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সাক্ষাৎকার দেন। দুই পর্বের সাক্ষাৎকারে প্রথম পর্ব সোমবার (৬ অক্টোবর) এবং দ্বিতীয় ও শেষ পর্ব মঙ্গলবার (৭ অক্টোবর) প্রচারিত ও প্রকাশিত হয়। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান কোনো বিতর্কিত কথা না বলায় তার প্রশংসা করেছেন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘অসাধারণ। একজন ম্যাচিউরিটি লিডার। আমরা গর্বিত।’ তারেক রহমানের বক্তব্যে প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমানের বক্তব্যে আক্রমণ নেই, প্রতিহিংসা নেই। এটাই জাতি প্রত্যাশা করে।’ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি সাক্ষাৎকারটা পুরো শুনেছি এবং পড়েছি। একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাবলীলভাবে, গুছিয়ে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এতে সবার নজর কেড়েছেন। এ সাক্ষাৎকার জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।’