Blog

  • গোদাগাড়ীতে গ্যাস বেলুন বিস্ফোরণে ৭ জন দগ্ধ

    গোদাগাড়ীতে গ্যাস বেলুন বিস্ফোরণে ৭ জন দগ্ধ

    গোদাগাড়ীতে গ্যাস বেলুন বিস্ফোরণে ৭ জন দগ্ধ

    রাজশাহীর গোদাগাড়ীতে গ্যাস বেলুনের বিস্ফোরণে ব্যাটারিচালিত ইজিবাইকের সাত যাত্রী দগ্ধ হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কলিপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন-গোদাগাড়ীর দেওয়ানপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (৬৫) ও জলসরি (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হামিম আলী (১৭), নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের একরামুল হক (৫৪) এবং রনি আহমেদ (২২)। আহত তানোরের সখিনা ও গোদাগাড়ীর রায়হান কে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গোদাগাড়ী থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, গোদাগাড়ী থেকে আমনুরাগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে প্রায় ৪০টি গ্যাস বেলুন বাঁধা ছিল। বেলুনগুলি গোদাগাড়ীর সাফিনা পার্কে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু কলিপুর এলাকায় পৌঁছাতেই হঠাৎ বেলুনগুলো বিস্ফোরিত হয়। এ সময় মুহূর্তেই ইজিবাইকে আগুন ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা দগ্ধ হন। পরে উদ্ধার করে সাতজনকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে থেকে গুরুতর আহত পাঁচজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ‘বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজ’ -অধ্যক্ষ এজাবুল হক বুলির বিরুদ্ধে চাঁদাবাজী-নির্যাতনসহ নানা অভিযোগে ফৌজদারী মামলা দায়ের

    ‘বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজ’ -অধ্যক্ষ এজাবুল হক বুলির বিরুদ্ধে চাঁদাবাজী-নির্যাতনসহ নানা অভিযোগে ফৌজদারী মামলা দায়ের

    ‘বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজ’

    অধ্যক্ষ এজাবুল হক বুলির বিরুদ্ধে চাঁদাবাজী-নির্যাতনসহ নানা অভিযোগে ফৌজদারী মামলা দায়ের

    নিজস্ব প্রতিবেদক ॥ চাঁপাইনবাবগঞ্জের স্বনামধ্যন্য বিদ্যাপীঠ ‘বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজ’র অধ্যক্ষ এজাবুল হক বুলির বিরুদ্ধে চাঁদাবাজী, নির্যাতন, হত্যার হুমকিসহ বিভিন্ন অভিযোগে একটি ফৌজদারী মামলা দায়ের হয়েছে। গত ৬ অক্টোবর/২৫ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছেন একই কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মোহাঃ জোনাব আলী। মামলা নং ১১।
    মামলার বিবরণে জানা যায়, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ এজাবুল হক বুলি ও তার ছেলে নাফিস এজাজ যোগসাজস করে এবং এজাবুল হক বুলির নির্দেশে নাফিস এজাজ গত ২৭/৪/২০২৫ইং তারিখ বিকেল ৩টা ৩৮ মিনিটে ০১৮০৪৭২০৯৪৮ নম্বর থেকে হোয়াটস এ্যাপে বাদী মোহাঃ জোনাব আলীর উদ্দেশ্যে কমেন্ট করে যে, ‘হাত-পা থাকতে হাত-হাত-পায়ের যত্ন কর’, ‘রগ থাকতে রগের যত্ন কর’। এছাড়াও কিছু হুমকীমূলক কমেন্টের মাধ্যমে তাকে জীবন নাশের হুমকী প্রদান করেন। এছাড়া একই নম্বর থেকে একই ব্যক্তি ফেসবুক আইডি লিংক নং https://www.facebook.com/profile.php?id=61556830680530 খুলে গত ৩০/০৪/
    গত ৩০/০৪/২০২৫ইং তারিখ তাকে অশালীন ভাষায় গালি এবং আক্রমণাত্মক হুমকী দেয়। এর প্রেক্ষিতে এই নম্বরে জোনাব আলীর ছেলে গত ৩০/০৪/২০২৫ তারিখে কল করলে নাফিজ এজাজ অধ্যক্ষ মোঃ এজাবুল হকের ছেলে পরিচয় দিয়ে হুমকী দেয় যে, আমার আব্বা বলেছে, তোর আব্বাকে যে কোন সময় মেরে ফেলবে। এছাড়া মোহাঃ জোনাব আলীর নামে একটি ফেক আইডি খুলেও একই নম্বর থেকে অশালীন কমেন্ট করে জোনাব আলীর ভাবমূর্তি নষ্ট করে হুমকী দিয়ে চলেছেন। এছাড়াও অধ্যক্ষ মোঃ এজাবুল হক জোনাব আলীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তৈরী করে তা তার স্ত্রীর ফেসবুক আইডিতে গত ১৫/০৩/২০২৪ইং তারিখে প্রকাশ করেও তাকে হুমকী প্রদান করেছেন। এজাহারে আরো উল্লেখ আছে, আসামী এজাবুল হক বুলি তার কাছে কয়েক দফায় অবৈধভাবে বিভিন্ন কৌশলে বাধ্য করে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করেন। আরো কয়েকজন শিক্ষকের কাছেও তিনি জোর করে, ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেছেন, যার অডিও রেকর্ড কলেজের কয়েকজনের কাছে সংরক্ষিত আছে। অধ্যক্ষ তার ‘চাকরী খেয়ে নিব’ বলে প্রায়ই হুমকী দিতেন এবং তার অফিসে ডেকে মারাত্মকভাবে অপমান করে বের করে দিতেন। তিনি তার চাকরী খেয়ে নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে মিথ্যা তথ্য দিয়ে আবেদনও করেন। সেই আবেদনের তদন্ত মিথ্যা প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ মামলার বাদী প্রভাষক জোনাব আলীকে চাকরী থেকে বরখাস্ত করার জন্য হাইকোর্টে একটি মিথ্যা রীট মামলা দায়ের করেছেন।
    জোনাব আলীর অভিযোগ, অধ্যক্ষ মোঃ এজাবুল হক ছলে-বলে-কৌশলে তার উপর বিভিন্ন প্রকার মানসিক ও আর্থিক নির্যাতন চালিয়ে তাকে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করে হুমকী দিয়ে আসছেন। তিনি (অধ্যক্ষ) গত ১৭/১০/২০২৩ইং তারিখ দুপুর ২টার দিকে কলেজের অন্যান্য শিক্ষকদের ছুটি দিয়ে তাকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আটকিয়ে রেখে শারীরিক ও মানসিকসহ নানাভাবে নির্যাতন করেন। ঘটনার খবর পেয়ে তার ছেলে কলেজে এসে তাকে অসুস্থ অবস্থায় বিকেল সাড়ে ৪টায় বাসায় নিয়ে যায়। এরপর তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। এজাহারে বলা হয়েছে, অধ্যক্ষ মোঃ এজাবুল হক শিক্ষকদের সামনে প্রায়ই কলেজে তাকে হুমকী দেখান যে, তিনি মহারাজপুরের চেয়ারম্যান থাকাকালে কাকে কাকে মেরেছেন, সেটি যেন জোনাব মনে রাখে।
    অধ্যক্ষ মোঃ এজাবুল হক আওয়ামীলীগ আমলে অত্যন্ত প্রভাবশালী ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত ছিলেন বলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করে কোনো ফল পাননি এবং এ কারণেই আগে মামলা করাও সম্ভব হয়নি। বর্তমানে তিনি জুলাই/২৪ আন্দোলনের স্বৈরাচার পতনের পর থেকে (৫ আগষ্ট) অদ্যবধি কলেজে অনুপস্থিত থেকেও তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলার পরিকল্পনা করছেন বলে শঙ্কাবোধ করায় তিনি মামলা করতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, তার বিরুদ্ধে আরো একটি চাঁদাবাজির মামলা পেন্ডিং রয়েছে, যার নম্বর ২২, তারিখ ১৩/০৬/২০০৭। এছাড়া একটি হত্যা মামলায় এজাবুল হক গত ১০ মার্চ ২০২৫ তারিখ থেকে দীর্ঘদিন জেলখানায় ছিলেন। এ মামলার নম্বর ২৮, তারিখ ২৫/১২/২৫। পরে তিনি হত্যা মামলায় জামিনে জেলখানা থেকে বেরিয়ে আসেন।
    তার বিরুদ্ধে ইভটিজিং, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২/৩টি তদন্ত হয়েছে এবং এতে তার বহু অপরাধ প্রমাণিত হয়েছে। সম্প্রতি তার চাঁদাবাজির একটি কল রেকর্ড ফাঁসও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তিনি একজন মহিলা শিক্ষককে চাঁদা দিতে বিভিন্ন কৌশলে বাধ্য করছেন। এ কল রেকর্ডে তার বিরুদ্ধে আরো ৪ জনের অভিযোগ রয়েছে। কলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষিকা জানান, অধ্যক্ষ মোঃ এজাবুল হক কলেজের শিক্ষকদের কাজে ঢাকা যাবেন বলে ২০২১ সাল থেকে বহুবার জোর করে, কখনো কৌশল করে লাখ লাখ টাকা (যার পরিমাণ ৫০ লাখ টাকাও) হতে পারে, যা চাঁদা হিসেবে আদায় করেন। উল্লেখ্য যে, অধ্যক্ষ এজাবুল হক বুলি গত ২৪ এর ৫ আগস্টের পর কলেজে অনুপস্থিত রয়েছেন (স্বৈরাচার আ’লীগ পতনের ১১ মাস পর কলেজে আসেন মাঝে মধ্যে ১৫ মিনিট থেকে আধা ঘন্টার জন্য, একরকম লুকিয়ে আসেন, তড়িঘড়ি করে কলেজ থেকে বেরিয়েও যান)। তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় এর আদেশে রাজশাহী মাউশির পরিচালকের নেতৃত্বে গত ১৫ সেপ্টেম্বর ও ২৭ নভেম্বর দুটি তদন্ত হয়। তদন্তে তার দোষ প্রমাণিত হওয়ায় গত ৪ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে তাকে একটি কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। ১০টি প্রমাণিত অভিযোগের জবাব দেয়ার জন্য তাকে ১০ দিন সময় দেয়া হয়। কিন্তু তিনি অদ্যবধি সে নোটিশের জবাব না দিয়ে পিছনের দরজা দিয়ে অপরাধ ঢাকার জন্য কৌশলের আশ্রয় নিয়েছেন। এদিকে, গত ২৬/৪/২০২৫ইং তারিখে কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মোহাঃ জোনাব আলীর মাউশির মহাপরিচালক বরাবর দেয়া অভিযোগ এর প্রেক্ষিতে গত ৫/৬/২০২৫ইং তারিখ মাউশির মহাপরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদ শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিবকে এ বিষয় ব্যবস্থা নেয়ার জন্য চিঠি প্রেরণ করেন।
    আরো উল্লেখ্য যে, অধ্যক্ষ এজাবুল হক পলাতক থাকায় কলেজ পরিচালনা স্বাভাবিক রাখার লক্ষ্যে গত ১৪/১১/২০২৪ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে মোঃ মেসবাহুল আলম নামে একজন অধ্যাপক’কে ‘বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজে পদায়ন করা হয়। তিনি ১৭ নভেম্বর যোগদান করে ২০ মে ২০২৫ পর্যন্ত কলেজের কার্যক্রম পরিচালনা করে আব্দুলপুর সরকারি কলেজে গত ২১ মে/২৫ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। প্রায় ১ বছর পর এজাবুল হক মাঝে মধ্যে কলেজে প্রবেশ করেছেন। তবে এখন পর্যন্ত তিনি তার অফিস কক্ষ খোলার অনুমতি না পাওয়ায় যত্রতত্র বসে অফিস করেন। বৈষম্য বিরোধী ও কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে তার পদত্যাগের দাবিতে গত জুলাই আন্দোলনকালীন সময়ে পলাতক থাকায় অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে মিছিল সহকারে জেলা প্রশাসক এর দপ্তরে গিয়ে তৎকালীন জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের কাছে সেই চাবি জমা দেন বলে জানা যায়। পদায়নকৃত অধ্যক্ষ মোঃ মেসবাহুল আলম ১৭ নভেম্বর ২০২৪ থেকে ২০ মে ২০২৫ পর্যন্ত কলেজে দায়িত্ব পালন করলেও তিনিও ডিসি অফিসে আবেদন দিয়েও অফিস কক্ষ খুলতে পারেননি। জেলা প্রশাসনের পক্ষ থেকে তখন জানানো হয়, ‘শিক্ষা মন্ত্রণালয় বা মাউশি থেকে এ বিষয়ে লিখিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত অফিস খোলা ফৌজদারী অপরাধ হওয়ায় না খোলাই উত্তম’।
    এছাড়াও অধ্যক্ষ এজাবুল হক বুলির বিরুদ্ধে জাতীয় দৈনিক ‘দৈনিক মানবজমিন’, ‘সমকাল’, ‘আমাদের বার্তা’, স্থানীয় দৈনিক ‘দৈনিক চাঁপাই দর্পণ’, ‘সাপ্তাহিক সোনামসজিদ’, ‘শিক্ষা ডটকম’সহ প্রায় ২০/২৫টি পত্রিকায় বিশেষ সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও সদর উপজেলার বিভিন্নস্থানে স্বৈরাচার আমলে ক্ষমতার দাপট দেখিয়ে অনেক লোকজনের কাছ থেকে নেয়া মোটা অংকের টাকা (দেনাদারের টাকা) পরিষোধ করার ভয়েও অধ্যক্ষ এজাবুল হক বুলি নিজেকে অনেকটায় লোক চক্ষুর আড়াল হয়ে চলাফেরা করছেন বলেও জানা গেছে। অধ্যক্ষ বুলির বিরুদ্ধে এত অভিযোগ থাকা স্বত্ত্বেও তিনি অদৃশ্য কোন্ ক্ষমতা বলে ১ বছর পর কলেজে প্রবেশ করে এখনো অধ্যক্ষ হিসেবে বহাল তবিয়তে আছেন, সে প্রশ্ন এখন সর্ব মহলের। অধ্যক্ষ এজাবুল হক বুলির বিরুদ্ধে হওয়া অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় এবং কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন কলেজের ভূক্তভোগী শিক্ষকগণ ও বিশেষজ্ঞ মহল।

  • নাচোলে “ওয়ান ডে স্কাউট ক্যাম্প” অনুষ্ঠিত

    নাচোলে “ওয়ান ডে স্কাউট ক্যাম্প” অনুষ্ঠিত

    নাচোলে “ওয়ান ডে স্কাউট ক্যাম্প” অনুষ্ঠিত

    “দেশপ্রেমের চেতনা জাগুক স্কাউটিংয়ের”এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “ওয়ান ডে স্কাউট ক্যাম্প”। বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রেজিস্ট্রেশন শেষে শুরু হওয়া এই ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা নানা সৃজনশীল ও ব্যবহারিক কার্যক্রমে অংশ গ্রহণ করে দিনটি উপভোগ করেন। রাত সাড়ে ৮টায় ক্যাম্প ফায়ার ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট, নাচোল শাখার সভাপতি কামাল হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কাউট গ্রুপ কমিটির সভাপতি আনিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার সোহেল রানা, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক সাইদুর রহমান, বিদ্যালয় আহব্বায়ক কমিটির সভাপতি দুরুল হুদা এবং পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহুদ্দিন। প্রধান অতিথি কামাল হোসেন বলেন, “স্কাউটরা শুধু নতুন বন্ধু তৈরি করে না বরং নেতৃত্ব, মানবতা ও আত্ননির্ভতার শিক্ষা লাভ করে। দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম।” সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক আনিকুল ইসলাম বলেন, “স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক গুণাবলি বিকশিত হয়, যা তাদের একজন আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তিনি ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

  • নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ নেতা লায়ন নুর ইসলাম

    নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ নেতা লায়ন নুর ইসলাম

    নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ নেতা লায়ন নুর ইসলাম

    নড়াইল ২ আসনের ভোটারদের প্রত্যাশা পূরণে মনোনয়ন জমা দিলেন গণঅধিকার পরিষদ নেতা ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। বুধবার (৬ অক্টোবর) রাতে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে গণধিকার পরিষদ এর কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের জন্য স্বপ্নের নড়াইল ২ আসন। তিনি সংবাদিকদের আরো বলেন, আমি নির্বাচিত হলে নড়াইল ২ আসনের জনগণের অধিকার নিয়ে সংসদে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের কথা বলবো। তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যান এবং মনোনয়নপত্র গ্রহণ করেন। তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত রাখতে নড়াইল ২ আসনের জনগণকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি উন্নয়নকে বিশ্বাস করি, তাই আমি নির্বাচিত হতে পারলে শত বাধা-বিপত্তিকে অতিক্রম করে নড়াইল ২ আসনকে ডিজিটালাইজেশনে পরিণত করব, নড়াইলের প্রত্যেকটা বাড়িতে পাইপলাইন গ্যাস সরবরাহ থেকে শুরু করে বেকার সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে সন্ত্রাস ও মাদককে উপড়ে ফেলতে নড়াইল ২ আসনের জনগণের কল্যাণে যারা এগিয়ে আসবে, তাদেরকে নড়াইল ২ আসনের জনগণ সম্মান ও শ্রদ্ধা জানাবে। আমি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা হিসেবে মনোনয়ন পত্র গ্রহণ করেছি এবং গণঅধিকার পরিষদ এর সভাপতি ভিপি নূরের সুদৃষ্টিতে আমি নির্বাচন করছি। তিনি সকলের দোয়া ও আন্তরিকতা কামনা করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

    নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘আপনার চোখকে ভালোবাসুন’ এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিভিস সার্জন অফিসে সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং। আলোচনা সভায় বক্তারা অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যত্ন সম্পর্কিত বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, দেশে ১ কোটি ৪৩ লাখ মানুষ দৃষ্টিজনিত ত্রুটিতে ভুগছেন। দিন দিন এই চোখের রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের চোখের যত্নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
    আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, সারভিলেন্স মেডিকেল অফিসার ডা. আসহাব শাহরিয়ার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দীন, ব্রাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুসসহ অন্যরা। প্রধান অতিথি সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন বলেন, দৃষ্টির সম্পর্কে আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে। যাতে ভবিষ্যতে কোন সমস্যা না হয়। পেশার ডায়াবেটিসহ বিভিন্ন রোগ দৃষ্টিতে সমস্যা সৃষ্টি করে। শুরু থেকেই এই রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারলে কোন সমস্যা হবে না।
    তিনি আরও বলেন, চোখের স্বাস্থ্যসেবা উন্নত করতে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বিশেষত, সরকার ইতিমধ্যে বয়স্ক ব্যক্তিদের জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো প্রবীণ নাগরিকদের দৃষ্টি সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা। এদিকে, দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় বিভিন্ন বয়সী চক্ষু রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

  • গোমস্তাপুরে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

    গোমস্তাপুরে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

    গোমস্তাপুরে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, সমবায় কর্মকর্তা সুলতান আলম খান, হিসাব রক্ষক কর্মকর্তা আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আব্দুর রাকিব প্রমুখ। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন সবজি (ইনব্রিড ও হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় ৮শত ৫০ জন কৃষকের মাঝে এই প্রনোদনা বিতরণ করা হবে। এর মধ্যে ২শত ৯০ জন কৃষক ৯ ধরনের বীজ পাবেন, এবং ৫ শত ৬০ জন কৃষক বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবেন।

  • বাগাতিপাড়ায় গার্মেন্টস শিল্প স্থাপনে চীনা উদ্যোক্তার এলাকা পরিদর্শন

    বাগাতিপাড়ায় গার্মেন্টস শিল্প স্থাপনে চীনা উদ্যোক্তার এলাকা পরিদর্শন

    বাগাতিপাড়ায় গার্মেন্টস শিল্প স্থাপনে চীনা উদ্যোক্তার এলাকা পরিদর্শন

    নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক নতুন অর্থনৈতিক মুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। প্রবাস ফেরত বাংলাদেশি ও সফল উদ্যোক্তা ইন্জিনিয়ারি মোয়াজ্জেম এবার নিজ এলাকায় গড়ে তুলছেন একটি গার্মেন্টস কারখানা, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনে দীর্ঘদিনের অভিজ্ঞতা সঞ্চয় করে ইন্জিনিয়ার মোয়াজ্জেম এবার ফিরে এসেছেন দেশের সেবায়। এই উদ্যোগ শুধু একটি শিল্প প্রতিষ্ঠানের স্থাপনাই নয়, বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন, যেখানে স্থানীয় যুব সমাজের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। সম্প্রতি এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুপ আফজাল রাজন চীনা বিনিয়োগকারী মিঃ উ জিয়ান ঝিন, মিঃ লিও ইয়াং, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান বক্তা বলেন, এই গার্মেন্টস কারখানা শুধু ব্যবসা নয়, এটি আমার এলাকার মানুষের জন্য একটি দায়িত্ব ও ভালোবাসার প্রতীক। আমি কৃতজ্ঞ আমাদের সকল প্রশাসনিক কর্মকর্তার প্রতি, যাঁদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। তিনি আরও বলেন, ইউএনও বাগাতিপাড়া মহোদয় সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের দিকনির্দেশনা আমাদের সাহস ও শক্তি জুগিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা শত শত মানুষের জীবনে পরিবর্তন আনতে পারবো বলে বিশ্বাস করি।” বিকেলে চীনা বিনিয়োগকারীগন বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষে গন্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, সাংবাদিকসহ উপজেলার ফাগুয়ারদিয়ার, রহিমানপুর, জিগরী, লোকমানপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

  • সাইবার অপরাধে লালপুরে আটক ১২

    সাইবার অপরাধে লালপুরে আটক ১২

    সাইবার অপরাধে লালপুরে আটক ১২

    নাটোরের লালপুরে সাইবার অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত ২০টি মোবাইলফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার বিলমারিয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। আটকৃতরা হচ্ছে, নাজমুল হোসাইন (২৪), মো. এখলাস মন্ডল (২৩), ওবায়দুর আলী (২৪), মোঃ রাজু আহাম্মেদ (২২), মারুফ হোসেন (২৩), আরিফুল ইসলাম (৩০), রাসেল আহমেদ (২০), রুবেল সরদার (২৫), মোঃ সোহাগ আলী (২৮) মুন আহাম্মেদ (১৭), টুটুল আলী (১৬) আলী সাব্বির(১৭)। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে সাইবার অপরাধের অভিযোগে ১২ জন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেয়া হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার-৩

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার-৩

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার-৩

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চক দৌলতপুর গ্রামের মো: মামলত আলির ছেলে মোঃ সবুজ (৩০) এবং একই এলাকার মো: সুবেদ আলীর ছেলে মোঃ শাহীন (৩০)। একই উপজেলার সিলিমাবাদ মালুপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো: বিয়েল (৪২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো পৃথক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার ২০ গ্রাম গাঁজাসহ মোঃ সবুজ ও মোঃ শাহীন কে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক, মো: রফিকুল ইসলাম প্রসিকিউশন দাখিল করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ মোঃ তৌফিক আজিজ প্রথম আসামিকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদন্ড এবং দ্বিতীয় আসামিকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০ (বিশ) টাকা অর্থদন্ড প্রদান করেন। অনদিকে, বুধবার জেলার শিবগঞ্জ থানার সিলিমাবাদ মালুপাড়া গ্রামস্থ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ৩০ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো: বিয়েল (৪২) কে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে পরিদর্শক, মোঃ রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • নিষিদ্ধ ইলিশ ধরা ॥ রাজবাড়ীতে ১৬ জেলের কারাদণ্ড

    নিষিদ্ধ ইলিশ ধরা ॥ রাজবাড়ীতে ১৬ জেলের কারাদণ্ড

    নিষিদ্ধ ইলিশ ধরা ॥ রাজবাড়ীতে ১৬ জেলের কারাদণ্ড

    ডিম ছাড়া ও প্রজননের জন্য আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, আনা-নেওয়া, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ১৬ জেলে আটক করেছ মৎস বিভাগ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-মোতাবেক এই ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় নদী থেকে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তিনি বলেন, “মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৎস বিভাগ কাজ করে যাচ্ছে। আটক ১৬ জেলের কাছ থেকে ৫ কেজি মা ইলিশ ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। “পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ও মাছ এতিমখানায় দেওয়া হয়েছে বলে এ মৎস কর্মকর্তা জানিয়েছেন।