Blog

  • নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর কমিটি গঠন

    নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর কমিটি গঠন

    নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর কমিটি গঠন

    হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’- এর কমিটি গঠন করা হয়েছে। সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্য বিবাহ রোধ, মাদক বিরোধী সচেতনতা, ইভটিজিং, ক্রীড়া প্রতিযোগিতা, সহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। সংস্থার কার্যক্রম প্রসারের লক্ষ্যে মঙ্গলবার রাতে সংস্থার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সহ-সভাপতি সাগর দাশ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সংস্থার দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সদস্য কপিল দাশ, সত্যব্রত দাশ, জয়ন্ত কুমার দাশ জয় প্রমুখ। কিশোরদের মধ্যে বক্তব্য রাখেন- তীর্থ দাশ, দীপ দাশ, প্রশান্ত দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ। সর্বসম্মতিক্রমে-দশম শ্রেণির শিক্ষার্থী তীর্থ দাশকে সভাপতি, নবম শ্রেণির শিক্ষার্থী দ্বীপ দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, সংস্থাটি নবীগঞ্জ থানার মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এর নামানুসারে প্রতিষ্ঠিত।

  • আত্রাইয়ে যুবলীগ নেতা আবু বক্কর গ্রেফতার

    আত্রাইয়ে যুবলীগ নেতা আবু বক্কর গ্রেফতার

    আত্রাইয়ে যুবলীগ নেতা আবু বক্কর গ্রেফতার

    নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে। মারপিট ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় বুধবার সন্ধায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক আত্রাই উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানার ওসি (তদন্ত) কাওছার আলম জানান, বুধবার সন্ধায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। সম্প্রতি আত্রাই থানায় বিএনপি নেতা আবুল হোসেনের দায়েরকৃত মারপিট ও ককটেল বিস্ফোরনের মামলার সন্দেহভাজন আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আবু বক্কর সিদ্দিককে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • কুড়িগ্রামের ‘অরক্ষিত’ হাউজে পড়ে শিশুর মৃত্যু

    কুড়িগ্রামের ‘অরক্ষিত’ হাউজে পড়ে শিশুর মৃত্যু

    কুড়িগ্রামের ‘অরক্ষিত’ হাউজে পড়ে শিশুর মৃত্যু

    কুড়িগ্রামের চিলমারীতে নির্মাণাধীন নদীবন্দরের ‘অরক্ষিত’ হাউসে পড়ে শামীম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার রমনা নদীবন্দরে এ ঘটনা ঘটে। মৃত শামীম রমনা মডেল ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, কয়েক বছর ধরে রমনা নৌবন্দর ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউজ ছিল উন্মুক্ত অবস্থায়। ভেতরে পানি জমে ছিল। সকালে শামীম ওই অরক্ষিত হাউজে পড়ে মারা যায়। তাদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুটি শিশু ওই একই হাউজে পড়ে যায়। তবে ক্ষয়ক্ষতি হয়নি। ওই সময়ে সংশ্লিষ্টদের একাধিক বার হাউজ সংরক্ষণ করার কথা জানালেও এখনও সেটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ শিশু-কিশোরের টাইফয়েড টিকা রেজিষ্ট্রেশন-সকল শিশুই পাবে টিকা

    চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ শিশু-কিশোরের টাইফয়েড টিকা রেজিষ্ট্রেশন-সকল শিশুই পাবে টিকা

    গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ শিশু-কিশোরের টাইফয়েড টিকা রেজিষ্ট্রেশন-সকল শিশুই পাবে টিকা

    আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু টাইফয়েড টিকা দেয়া হবে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে সিভিল সার্জন অফিস। “টাইফয়েডে জ্বর প্রতিরোধে-টিকা নেবো দল বেঁধে” এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সে লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ৭২ হাজর ৭শত ৩৪ জন শিক্ষার্থী, শিবগঞ্জ উপজেলায় ১লক্ষ ১৫ হাজার ৩শত ৩৪ জন, গোমস্তাপুর উপজেলায় ৫৭ হাজার ৫শত ৩৩ জন, নাচোল উপজেলায় ৩৩ হাজার ৬শত ৮৬ জন, ভোলাহাট উপজেলায় ১৯হাজার ৭শত ৩৩ জন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৪১ হাজার ৮শত ৮০জন শিক্ষার্থী। অন্যদিকে, জেলার ৫ উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় কমিনিউটি ক্লিনিকের মাধ্যমে ১লক্ষ ৫৬হাজার ২শত ৫৩ জন শিশু, কিশোর,

    কিশোরী কে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জেলায় ৪লক্ষ ৯৭হাজার ১শত ৫৭ জন লক্ষ মাত্রার মধ্যে ১ লক্ষ ৯৫ হাজার ৩৬৬ জন, অর্থাৎ ৩৯.৩০% শতাংশ শিশু, কিশোর অনলাইনে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। সব শিশু-কিশোরকে টিকার আওতায় আনতে রেজিস্ট্রেশন ছাড়াও এই টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দিন । তিনি আরো জানিয়েছেন, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী রোববার (১২ অক্টোবর) টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে স্কুল পর্যায়ে ৩১ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ১-১৩ নভেম্বর পর্যন্ত টিসিবি টিকা দেওয়া হবে। জেলায় ১১৫১টি শিক্ষা প্রতিষ্ঠনে টিকা কেন্দ্র এবং জেলার প্রতিটি উপজেলায় ১টি করে ও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ১ টিসহ মোট ৬ টি স্থায়ী টায়ফয়েড টিকা কেন্দ্র নির্ধারন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস (২৭০ দিন) থেকে ১৫ বছরের কম (১৪ বছর ১১ মাস ২৯ দিন) বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমানের সব শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে। ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে অ্যাপে নিবন্ধন চলছে। টাইফয়েড টিকা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন সার্ভিলেন্স ও ইমুনায়েশন মেডিকেল অফিসার ডাঃ ফারহানা হক। স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুলতানা পাপিয়া।

    এসময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ইনজামাম উল হক, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মশালায় টাইফয়েড কিভাবে হয়, স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব, পানি ফুটিয়ে খাওয়া, এসব বিষয়ে আলোচনা করা হয় এবং টাইফয়েড টিকা নিবন্ধন ও টিকাদান বিষয়ে ভিডিও উপস্থাপন করা হয়। জেলা সিভিল সার্জন ডাঃ এ.কে এম শাহাব উদ্দীন বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ সচেতন হওয়ায় নিবন্ধনের হার বৃদ্ধি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় শতভাগ নিবন্ধন সম্পন্ন হবে। এ সময় তিনি সতর্ক করে বলেন, টিকা দেওয়ার পর সামান্য জ্বর বা অসস্থি আসতে পারে, এটাকে কেন্দ্র করে গুজব ছড়ানো যাবে না। বিশ্বব্যাপী এই টিকা নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বছরে ৯০ লাখ মানুষ প্রতিরোধযোগ্য টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, মারা যায় ১ লাখ ১০ হাজার। এবং বাংলাদেশে প্রায় ৮ হাজার রোগী মারা যায়। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিভি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রি-কোয়ালিফায়েড। বাজারে টাইফয়েডের যেসব টিকা আছে তার তুলনায় আরও বেশি কার্যকর। এই টিকা শিশু-কিশোরদের পরবর্তী ৫ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। এছাড়াও নতুন এই টিকা সম্পূর্ণ হালাল। টিকার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের গুরুত্ব অপরীসিম বলে জানান সিভিল সার্জন।

  • নাচোলে বিএনপি নেতা তারিক আহমদ’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

    নাচোলে বিএনপি নেতা তারিক আহমদ’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

    নাচোলে বিএনপি নেতা তারিক আহমদ’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ধানের শীষ প্রতীকের এমপি মনোনয়ন প্রার্থী হিসেবে তারিক আহমদ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। মঙ্গলবার (৭ অক্টোবর) নাচোল উপজেলার পৌরসভা, নেজামপুর, হাটবাকইল, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন, দুর্দিনের কান্ডারি হিসেবে গত ১৬বছর নির্মম নির্যাতনের শিকার হয়েছি। হামলা, মামলা এমনকি নিজ বাড়িতে বেশিরভাগ সময় না থেকেও মাঠ পর্যায়ের কর্মীদের একত্র করে বিএনপিকে উজ্জীবিত করেছি। আমাদের নেতা তারেক রহমান, গদির চেয়ারে এসি রুমে বসে থাকা ও জনবিচ্ছিন্ন কোন প্রার্থীকে এবার মনোনয়ন দেবেন না। আর যোগ্যতার বিচারে যেহেতু গত ৪০বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে দলের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছি, সেহেতু আপনাদের দোয়া থাকলে এবার ইনশাআল্লাহ মনোনয়ন পাবো। এসময়, নাচোল, গোমস্তাপুরসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তবে এঘটনায় কেউ গ্রেফতার হয়নি। অভিযানের বিষয়টি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে সদর মডেল থানার মহারাজপুর এলাকায় এই অভিযান চালানো হয়। জেলা পুলিশের এক প্রেসনোটে বুধবার জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ, এস. আই মোঃ সোহায়বুর রহমান, এ.এস.আই মোঃ ফারুক হোসেন, এ.এস.আই মোঃ সামিউর রহমান ও এ.এস.আই মোঃ আমিনুল ইসলাম সদর মডেল থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে দায়িত্ব পালন করছিলো। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার মহারাজপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে, ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১ নম্বরের একটি ট্রাকে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহর হতে শিবগঞ্জের দিকে যাচ্ছে চোরাকারবারীরা। এসময় হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় অফিসারসহ অত্র সদর মডেল থানাধীন মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় নামক স্থানে চেকপোষ্ট বসায়। চেকপোষ্ট করাকালে একই তারিখ রাত্রি অনুমান সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহর হতে আসা ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১ নম্বরের ট্রাকটি থামানোর জন্য সংকেত দিলে চালক উক্ত স্থানের নিকটবর্তী রাস্তায় ট্রাকটি থামিয়ে ট্রাক চালক ও হেলপার কৌশলে ট্রাক ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশীকালে ট্রাকের পিছনে বডির পাটাতনের উপর থাকা একটি নীল রংয়ের পলিথিনে ঢাকা অবস্থায় দুইটি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো বিশেষ কায়দায় রাখা ১০ টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৪ কেজি করে সর্বমোট ৪০ কেজি উদ্ধার হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে এনসিপির সমন্বয় সভা-দলকে সুসংগঠিত করার আশাবাদ

    চাঁপাইনবাবগঞ্জে এনসিপির সমন্বয় সভা-দলকে সুসংগঠিত করার আশাবাদ

    চাঁপাইনবাবগঞ্জে এনসিপির সমন্বয় সভা-দলকে সুসংগঠিত করার আশাবাদ

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জেলা সমন্বয় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রধান সমন্বয়কারী আলাউল হকসহ অন্যরা। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে জেলা নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে বৈঠকের সাংবাদিকদের সাথে আলাপকালে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে যেভাবেই বলুক না কেন, দেশ বা দেশের বাইরে বৈঠক হোক না কেন, আওয়ামীলীগের ফিরে আসার কোন সুযোগ নেই। তিনি বলেন, আগে অধিকাংশ গণমাধ্যম আওয়ামীলীগের নিয়ন্ত্রনে ছিল। আর এখন দেশের ৫০টি মিডিয়া থাকলে ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি। এনসিপির নেতার নামে নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, একটা টেলিভিশন অনুমোদন হয়েছে, আমরা যেটা জেনেছি, সেখানে এনসিপির একজন আছে। কিন্তু একজন দিয়ে তো টেলিভিশনের অনুমোদন পাওয়া যায় না। সেখানে বিএনপির লোকজনও আছে। জামায়াত ও স্বতন্ত্র লোকও আছে। কেন শুধু এনসিপিকে ফোকাসড করা হচ্ছে, আমরা মনে করি এটা উদ্দেশ্যে প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। সারজিস আলমম আরও বলেন, আমরা চাই মিডিয়া মিডিয়ার পেশাদারিত্বের জায়গায় থাকুক। আপনারা (সাংবাদিকরা) যে সত্যটা প্রকাশ করতে চান, তা করেন। কোন একটা রাজনৈতিক দল যত বড়ই হোক বা ছোটই হোক খারাপ হলে সেটা বলবেন, ভাল হলেও সেটা বলবেন। এনসিপিকে সুসংগঠিত করার জন্যই জেলায় জেলায় সমন্বয় সভা করা হচ্ছে বলেও জানান এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

  • শিবগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

    শিবগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

    শিবগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

    “আমরা কন্যাশিশু, ‘স্বপ্ন গড়ি, সাহস লড়ি, দেশের কল্যানে কাজ করি’-এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জাতীয় কন্যা শিশু দিবস’ উদযাপিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ভানের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলীর সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ শাহিন আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রফিক সহ অন্যরা। সভায় ব্যক্তারা বলেন, একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যার শিশু জন্মগ্রহণে খুশি হতো না পিতা মাতারা। কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি। তবে সময় বদলেছে, তার সাথে পরিবর্তন হয়েছে পিতা-মাতার চিন্তা ধারা। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কন্যাশিশু শিক্ষার্থীরা।

  • নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

    নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

    নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

    “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, দৈনিক এই নাটোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু ,মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজদার রহমান,উপজেলা পরিষদের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত প্রমুখ। সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের অধিকার, শিক্ষা ও আত্মনির্ভরতা নিশ্চিত করা আজকের সময়ের অন্যতম দাবি। তারা বলেন, কন্যাশিশুরা যেন বৈষম্যহীন পরিবেশে বেড়ে উঠতে পারে, সে জন্য পরিবার ও সমাজের সচেতনতা বাড়াতে হবে। অনুষ্ঠান শেষে কন্যাশিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • শিবগঞ্জে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন ২৪ জনকে সংবর্ধণা

    শিবগঞ্জে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন ২৪ জনকে সংবর্ধণা

    শিবগঞ্জে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন ২৪ জনকে সংবর্ধণা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বপ্নসারর্থি গ্র্যাজুয়েশন সংবর্ধণা দেয়া হয়েছে ২৪জন স্বপ্নসারর্থিকে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের সম্মলেন কক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতা আইনি সুরক্ষা কর্মসূচি সহায়তায় সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলীর সভাপত্বিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ শাহিন আকতার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রফিক, শিবগঞ্জ রসুলপুরস্থ ব্যাক সামাজিক ক্ষমতা আইনি সুরক্ষা সহায়তা কর্মসূচি (সেল্প)’র অফিসার মোঃ আব্দুল আউয়াল ও মোঃ মাজিদুর রহমান (সোহেল) অন্যরা। সংবর্ধণা অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতা আইনি সুরক্ষা সহায়তা কর্মসূচি (সেল্প)’র কর্মকর্তা মোঃ মাজিদুর রহমান (সোহেল) বলেন, শিবগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের দশটি স্বপ্নসারথি দলে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের জীবন-দক্ষতা সেশন পরিচালনা করা হয় । এই দলের ২৪ জন স্বপ্নসারথি ১৮ বছর পার করে নিজেকে বাল্যবিয়ে মুক্ত করতে পারায় জাতীয় কন্যা শিশু দিবসে স্বপ্নসারথি কিশোরীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারগণ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ অত্র এলাকার কন্যা শিশু ও তার অভিভাবকগণ উপস্থিত ছিলেন।