Blog

  • স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

    স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

    স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

    স্বাস্থ্য খাতে ‘সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারে’ জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে গত ১০ সেপ্টেম্বর মামলা করেন দুদকের উপ-পরিচালক সাইদুজ্জামান। ওইদিন রাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন কৌঁসুলি দেলোয়ার জাহান রুমি। আসামির পক্ষে আইনজীবী শফিকুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে রিমান্ড ও জামিনের বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্য বুধবার (১৮ সেপ্টেম্বর) দিন ঠিক করে মিঠুকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। দুদকের পক্ষে কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম তার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। মিঠুর পক্ষে তার আইনজীবী কে এম ফুরকার আলী রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেয় বলে জানান কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট নামের কোম্পানির মালিক মো. মোতাজ্জেরুল ইসলাম (মিঠু) কৃষি জমি ক্রয়, জমি লিজ, প্লট, ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে মোট ১৮ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ অর্জন করেন। এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার ও বিনিয়োগ, গাড়ি ক্রয়, ব্যাংক হিসাবের স্থিতি, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী মিলিয়ে তার আরও ৫৭ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ২৩৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে ৭৫ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৭৩৮ টাকা।

  • নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

    নর্থ সাউথ ইউনিভার্সিটির নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নর্থ-সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, আওয়ামীলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড দেওয়া হবে।

  • বিরামপুরে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষককে মারধরের অভিযাগ

    বিরামপুরে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষককে মারধরের অভিযাগ

    বিরামপুরে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষককে মারধরের অভিযাগ

    দিনাজপুরের বিরামপুরে ‘বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার’ শিক্ষককে মারধর করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান। ঘটনাটি ঘটে ১৭ সেপ্টেম্বর দুপুর ২ টায়। মিজানুর রহমান মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ও তথাকথিত নামধারী সাংবাদিক, তার স্ত্রী মেফতাহুন নাহার (কবিতা) বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক। একই মাদ্রাসার পদার্থবিজ্ঞানের প্রভাষক এস এম আশরাফুল ইসলাম চলতি বছর আলিম শাখার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে আছেন। আলিম প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা শেষ হলেও মেফতাহুন নাহার (কবিতা) বিভিন্ন অজুহাতে খাতা জমা না দিয়ে কালক্ষেপণ করে আসছিলো। ফলে নির্দিষ্ট তারিখ অতিবাহিত হওয়ার পরেও পরীক্ষার ফলাফল দেওয়া সম্ভব হচ্ছিল না।

    বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষকে জানালে তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। খাতা জমা দেওয়ার বিষয়ে বাংলা প্রভাষক মেফতাহুন নাহার (কবিতা)ও পদার্থ প্রভাষক এসএম আশরাফুল এর মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে বাংলা প্রভাষকের হাতে থাকা কাঠ দিয়ে এস এম আশরাফুল ইসলামকে আঘাত করে। উপস্থিত শিক্ষকরা তাদেরকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ পর মেফতাহুন নাহার (কবিতা) ও তার স্বামী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মিলে মাদ্রাসার ভিতরে এসে এস এম আশরাফুল ইসলাম এর উপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলায় প্রভাষক এসএম আশরাফুল ইসলামের শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়। ঘটনায় মাদ্রাসায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং বাকি শিক্ষকরা আতঙ্কের মধ্যে আছেন,

    আবার কোন সময় বহিরাগত যে কেউ এসে শিক্ষকের উপর হামলা করতে পারেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ ম হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন। এই বিষয়ে বিরামপুর উপজেলা শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল এর সঙ্গে যোগাযোগ হলে তিনি জানান, আমি বিষয়টি অবগত হয়েছি এবং সরজমিনে গিয়েছিলাম এবং ঘটনার সত্যতা পেয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

  • চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন দৌড়ে বিএনপি’র ১১ জন ॥ জামায়াতের একক প্রার্থী

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন দৌড়ে বিএনপি’র ১১ জন ॥ জামায়াতের একক প্রার্থী

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন দৌড়ে বিএনপি’র ১১ জন ॥ জামায়াতের একক প্রার্থী

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বেশ সরগরম হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের নির্বাচনী মাঠ। শেষ পর্যন্ত কে হচ্ছেন, এ আসনের ক্লিন ইমেজের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী। নিজেকে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে জানান দিতে দিনরাত মাঠে ঘাটে পথসভা সভা সমাবেশ করতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। জানা গেছে, বরেন্দ্র অঞ্চল নাচোল, প্রাচীন জনপদ গোমস্তাপুর ও সীমান্ত এলাকা ভোলাহাট এই তিন উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসন। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে মাঠে দৌড়ঝাঁপে রয়েছেন ১১ জন প্রার্থী। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছে ১জন। তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমির ডাঃ মুঃ মিজানুর রহমান।

    তাকে জামায়াত থেকে আগাম মনোনয়ন দিয়ে প্রার্থী ঘোষণা করেছেন দলটি অনেক আগেই। তিনিও দিনরাত ব্যাপক গণসংযোগ, পথসভা, মতবিনিময় সভা, বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। এদিকে, জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইলেভেন নেতা। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশিদের সহধর্মিনী ও সংরক্ষিত আসনের সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, তৃণমূল থেকে উঠে আসা এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি, সাবেক পৌর মেয়র তারিক আহমদ, ভোলাহাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সুবহান মাষ্টার, বিএনপি’র অন্যতম ও সাবেক ছাত্রনেতা (ভিপি) ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, বিএনপি’র তরুণ নেতা ড. এস.এ অপু। এছাড়াও মনোনয়ন চাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মঞ্জুর হোসেনের আপন ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল গুলোর মধ্যে মতভেদ গ্রুপিং থাকলেও বর্তমান অন্তর্র্বতী সরকার আগামী ফেব্রুয়ারি/২৬ মাস টার্গেট করে জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছেন। তবুও বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এন.সি.পি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও রাজনৈতিক দলগুলো কেউ কেউ পি.আর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে। বর্তমান অন্তবর্তী সরকার ও নির্বাচন কমিশন কোন পদ্ধতিতে নির্বাচন করবেন সেটা অল্প কিছুদিনের মধ্যেই দেশের জনগণ বুঝতে পারবে। নির্বাচনের পদ্ধতি নিয়ে ভিন্ন মত থাকলেও রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইসহ নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দৈনন্দিন ব্যস্ত সময় পার করছেন। পিছিয়ে নেই চাঁপাইনবাবগঞ্জ জেলাও। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যেই ডক্টর মিজানুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছেন। তিনি নির্বাচনী এলাকায় (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) উপজেলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ, সভা- সমাবেশ, পথসভা, বৃক্ষরোপন কর্মসূচি, দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর জন্য খাদ্য সামগ্রী বিতরণ,জনকল্যাণমূলক কাজসহ নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে, বিএনপি’র বেশ কিছু নেতার নেতৃত্বে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নে হাট-বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে মনোনয়ন পেতে ইচ্ছুক নেতারা নির্বাচনী এলাকায় বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার, লিফলেট, পোস্টার টাঙিয়ে নেতাকর্মী সমর্থক ও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও সমর্থকরা। মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ চালিয়ে যাওয়া নেতারা ব্যাপক গণসংযোগও চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা নিজে নিজে সবাই আশাবাদী, এখন দেখার বিষয় কে পাবেন বিএনপির মনোনয়ন। এদিকে, সাধারণ ভোটারেরা কিছু প্রার্থীর সফলতা কামনা করেন এবং উচ্চ শিক্ষিতরা রাজনীতিতে এগিয়ে আসছে, এটা আমাদের দেশের জন্য শুভলক্ষণ বলেও মনে করেন সচেতন ভোটাররা।

  • চাঁপাইনবাবগঞ্জে রক্তাক্ত সংঘর্ষ ও দলবদ্ধ হামলায় দুইজন গুরুতর আহত ॥ গ্রেপ্তার ২

    চাঁপাইনবাবগঞ্জে রক্তাক্ত সংঘর্ষ ও দলবদ্ধ হামলায় দুইজন গুরুতর আহত ॥ গ্রেপ্তার ২

    নগদ অর্থ লুট-থানায় মামলা

    চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফারণ ও দলবদ্ধ হামলায় দুইজন গুরুতর আহত ॥ গ্রেপ্তার ২

    চাঁপাইনবাবগঞ্জে ঘটেছে রক্তাক্ত সংঘর্ষ। পূর্বশত্রুতার জেরে সশস্ত্র দলবদ্ধ হামলায় এক ব্যবসায়ী গুরুতর জখম ও তার সহযোগী আহত হয়েছেন। শুধু তাই নয়, হামলাকারীরা নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গত ১৪ সেপ্টেম্বর/২৫, রাত ৮টা ৩০ মিনিটে সদর মডেল থানাধীন দূর্গাপুর মাদ্রাসা মোড়ের দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে। ভুক্তভোগীর মামা মোঃ আবুল কাশেম (৫৪) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ১. মোঃ রুবেল (৪০), ২. মোঃ রাজ্জাক (৩৫), ৩. মোঃ নাসিরুল (৪৫),৪. মোঃ মেহেদী (২২), ৫. মোঃ আবুল (২০), ৬. মোঃ শরিফ (৫৫), ৭. মোঃ সিফাত (২০)সহ আরও কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী ব্যক্তি লাঠি-সোটা, লোহার রড, পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। এজাহারের বিবরণে জানা গেছে, হামলাকারীরা প্রথমে ব্যবসায়ী আব্দুল হক আব্বাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট চালায়। হামলার এক পর্যায়ে তার হাত ভেঙে যায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার বন্ধু সাগর আহম্মেদও হামলার শিকার হন এবং তার পায়ে গুরুতর জখম হয়। তাদের শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ আছে। অভিযুক্তরা আব্দুল হক আব্বাসীর পকেট থেকে ব্যবসার নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়। গুরুতর আহত আব্দুল হক আব্বাসীকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। আহত সাগর আহম্মেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
    এঘটনায় ঘটনাস্থরে পর পর ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও অজ্ঞাত কারনে এজাহারে বিষয়টি সংযুক্ত করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, একটি রাজনৈতিক দলের (জামায়াত) নেতার বিশেষ তদবিরে থানা পুলিশ বিষয়টিকে নিয়ে গড়িমসি করে এবং সন্ত্রাসীদের বাঁচাতে নানান কৌশল করছেন। এরই ধারাবাহিকতায় ককটেল বিষ্ফোরণের ঘটনাকে আড়াল করা এবং গ্রেফতারকৃত আসামীদের বিশেষ সুবিধা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
    অভিযোগ পাওয়ার পর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেন। যাহার মামলা নং-২৫। তারিখ ১৭/৯/২০২৫। মামলার পরই দ্রুত অভিযান চালিয়ে পুলিশ ৩নং আসামী নাশিরুল ও ৬নং আসামী শরিফকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের সন্ত্রাসী ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ দ্রুত বাকি আসামীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন-এমনটাই প্রত্যাশা করছেন তারা। এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরে প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করা হয় এবং এজাহারে উল্লেখিত ৩ ও ৬ নং-দু’জন আসামি কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মতিউর রহমান।

  • চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সভা ও আর্থিক সহায়তা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সভা ও আর্থিক সহায়তা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সভা ও আর্থিক সহায়তা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সভা ও মৃত্যু জনিত কারণে এক কর্মচারীর পরিবারকে আর্থিক সহায়তার অর্থ প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের (শিল্পকলা মার্কেট) ৪র্থ তলায় শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের নিজস্ব ভবনে এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সভাপতি মোঃ আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সাধারণ সম্পাদক ও নামোশংকারবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আসলাম কবির।

    স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ও কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মারিনা শিরিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

    শেষে আলাতুলি উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী প্রয়াত মাজদার রহমানের স্ত্রী’র হাতে সহায়তার অর্থ ৪ লক্ষ ৪৫ হাজার ২৬২ টাকা তুলে দেয়া করা হয়। এর আগে প্রয়াত কর্মচারীসহ শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের প্রয়াত সকল শিক্ষক-কর্মচারীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভায় জেলার ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলে প্রায় ৬’শ জন সদস্য রয়েছেন।

  • শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

    শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

    শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

    আসন্ন শারদীয় দুর্গপূজা উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান আনু মিঞা, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, বিনোদনপুর ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মুলক, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কুনাল মুখার্জী, সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার দাস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। সভায় জানানো হয়, এ উপজেলায় ৪৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। পূজা উদযাপন সময়ে প্রতিটি পূজা মন্ডপে আনসার-পুলিশ, বিজিবির পাশাপাশি সেনা বাহিনীর সদস্যরা টহলরত থাকবে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্ডপে সিসি টিভির আওতায় রাখা হবে। নামাজ চলাকালীন সময়ে পুজা মন্ডপে সকল ধরনের বাদ্যযন্ত্র বন্ধ থাকবে বলে জানান। সরকারের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ার নির্দেশনা দেয়া হয় সভায়।

  • শিবগঞ্জে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা-শিশুর স্বপ্নের আলোয় নতুন সূর্যোদয়

    শিবগঞ্জে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা-শিশুর স্বপ্নের আলোয় নতুন সূর্যোদয়

    শিবগঞ্জে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা-শিশুর স্বপ্নের আলোয় নতুন সূর্যোদয়

    “শিশুর শৈশব মানেই খেলাধুলা, শিক্ষা আর রঙিন স্বপ্ন”-কিন্তু বাল্যবিবাহ নামের অমানিশা সেই শৈশব কেড়ে নিয়ে ভবিষ্যৎকে করে দেয় অন্ধকার। অবশেষে সেই অন্ধকার ভেদ করে নতুন ইতিহাস গড়ল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, শিবগঞ্জ এখন বাল্যবিবাহমুক্ত উপজেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজু উইলিয়াম রোজারিও, উপ-পরিচালক (ফিল্ড অপারেশন, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চল), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান মুহাঃ আযম আলী, মোরগপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক (হায়দারি), শাহবাজপুর জামে মসজিদের ইমাম মোঃ তহসিন এবং অন্যান্য জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিল “স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।” স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার এরিয়া কো-অর্ডিনেশন (রাজশাহী অফিস) লোটাস চিসিম।

    অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত ছত্রাজিতপুর ইউনিয়নের এক কিশোরী সুমিতা খাতুন, যিনি বাল্যবিবাহের হাত থেকে ফিরে এসেছেন, সাক্ষ্য হিসেবে তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। কণ্ঠ ভারী করে তিনি বলেন— “আজ আমি পড়াশোনা করছি, স্বপ্ন দেখছি। এই ঘোষণা আমাকে নতুন জীবনের সাহস দিয়েছে।” একজন মা চোখ ভিজে গিয়ে বলেন, “আজ থেকে আমি নিশ্চিত হলাম, আমার মেয়ের জীবন আর বাল্যবিবাহের অন্ধকারে হারাবে না।” বক্তারা বলেন, বাল্যবিবাহ কেবল একটি শিশুর নয়, বরং পুরো জাতির স্বপ্নকে ধ্বংস করে। শিবগঞ্জের এই ঘোষণা শুধুমাত্র একটি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা নয়—এটি শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ার দৃঢ় অঙ্গীকার। শিক্ষার্থীরা এদিন শপথ নেয়—তারা শিক্ষার আলোয় নিজেদের ভবিষ্যৎ গড়বে এবং সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে।

    সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণের উচ্ছ্বাসবাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণার পর আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আর নাচে ভরে ওঠে অনুষ্ঠানস্থল। শিশু-কিশোরদের উচ্ছ্বাসে প্রমাণ হয়—তাদের স্বপ্ন এখন মুক্ত আকাশে ওড়ার। শিবগঞ্জের এই ঐতিহাসিক ঘোষণা কেবল একটি উপজেলার নয় বরং এটি গোটা বাংলাদেশের জন্য অনুপ্রেরণা। এ পথ ধরে এগোলে অদূর ভবিষ্যতেই বাংলাদেশ হবে “বাল্যবিবাহমুক্ত দেশ”।

  • আত্রাইয়ে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেফতার

    আত্রাইয়ে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেফতার

    আত্রাইয়ে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেফতার

    নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে যুবলীগ নেতা ইবনে সিনা ওরফে ছনি সরকার (৩২) সহ দুই জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছনি উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বান্দাইখাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে। ‎থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আত্রাই থানায় বিএনপি নেতা আবুল হোসেনের দায়েরকৃত মারপিট ও ককটেল বিস্ফোরনের মামলার সন্দেহভাজন আসামী হিসেবে যুবলীগ নেতা ছনিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী একই রাতে উপজেলার মির্জাপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে বকুল হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রী কলেজ ‎সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

    আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রী কলেজ ‎সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

    আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রী কলেজ ‎সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

    নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রী কলেজের সভাপতির পদত্যাগ এবং অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বান্দাইখাড়া বাজারে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুরে বান্দাইখাড়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বান্দাইখাড়া ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র রাকিব হোসেন, ১ম বর্ষের ছাত্র শফিক আহম্মেদ, হাটকালুপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্থানীয় ব্যবসায়ী ইয়াকুব আলী সরদার মজনু, মিজানুর রহমান ও আব্দুল লতিফসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। ‎মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম গেন্দু “অবৈধভাবে” সভাপতি নির্বাচিত হয়েছেন। আমরা এই “অবৈধ” সভাপতির পদত্যাগ চাই। এছাড়া কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন কলেজের বিভিন্ন ফান্ড থেকে অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়ম দূর্নীতি করে চলেছেন। আমরা এই দূর্নীতিবাজ অধ্যক্ষ আলমগীর হোসেনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। ‎বক্তারা আরও বলেন, কলেজের গভর্নিং বডিতে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নে অনিয়ম, কলেজের জমি লিজ দিয়ে দূর্নীতি ও অর্থ আত্মসাৎ, কলেজের প্রায় দুই লক্ষাধীক টাকার গাছ বিক্রি করে পরে জরিমানা দেয়া এবং কলেজের নিজস্ব ভবন নির্মাণে অনিয়ম, শিক্ষার্থীর নিকট থেকে আয় করা সিংহভাগ অর্থ আত্মসাৎ এবং কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপকের তিন মাসের বেতন উত্তোলন করে আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয়ে সম্প্রতি আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, নওগাঁ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আমরা দাখিলকৃত অভিযোগের সুষ্ঠু তদন্তসহ দ্রুত বিচার দাবি জানাচ্ছি। ‎এব্যাপারে কলেজের গভর্নিংবডির সভাপতি আশরাফুল ইসলাম গেন্দু বলেন, সংশ্লিষ্ট নিয়ম মেনেই আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কোন অনিয়ম হয়নি। এর পরেও যদি তদন্তে কোন অনিয়ম পায়, তাহলে পদত্যাগ করে চলে যাবো। ‎কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, গাছকাটার যে অভিযোগ রয়েছে, তা জরিমানা দিয়ে সমাধান করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। ‎এব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, এঘটনায় শুধু আমাকে নয়, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রশাসক বরাবরও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে শুনেছি। বিষয়টি সবার সাথে সমন্বয় করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।