Blog

  • চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

    চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

    চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

    চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে হেযবুত তওহীদ জেলা শাখার আয়োজনে গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক হয়েছে। ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ও তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমীর জসেব উদ্দীনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন। তিনি তার প্রবন্ধে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার একটি সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করেন। গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমীর তানভীর আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর থানার সভাপতি আতিয়ার রহমান, দামুড়হুদা থানার সভাপতি কিনারুল ইসলাম, দর্শনা থানার সভাপতি আব্দুর রহমান, জীবননগর থানা সভাপতি আলী কদর এবং আলমডাঙ্গা থানা সভাপতি আসাবুজ্জামান। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও হেযবুত তওহীদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা সমাজে ন্যায়, সত্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

  • হবিগঞ্জে দূর্ধর্ষ ডাকাত জামালের গলাকাটা লাশ উদ্ধার

    হবিগঞ্জে দূর্ধর্ষ ডাকাত জামালের গলাকাটা লাশ উদ্ধার

    হবিগঞ্জে দূর্ধর্ষ ডাকাত জামালের গলাকাটা লাশ উদ্ধার

    হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি ডাকাতি মামলার আসামি জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তার রক্তাক্ত গলাকাটা লাশ উদ্ধার করে।
    নিহত জামাল ওই গ্রামের আবদুর রহমানের ছেলে। বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ওসি আরও জানান, ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। দেশের আরও বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে। তিনি বলেন, লাশ উদ্ধারের পর গ্রামের রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

  • র‌্যাবের অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    র‌্যাবের অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    র‌্যাবের অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে জেলা শহরের মহানন্দা বাসন্ড্যান্ট সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়েছে। আটক মোঃ সাদ্দাম হোসেন (৩২), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নুনগোলা কেডিসিপাড়ার মৃত আঃ খালেক এর ছেলে। র‌্যাব এক প্রেসনোটে বুধবার বিকেলে জানায়, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২ কে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের মহানন্দা বাসন্ড্যান্ট সংলগ্ন নাঈম উদ্দিন হোটেলের সামনে হতে গ্রেফতার করে। উল্লেখ্য, ধৃত আসামী মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার এজাহারনামীয় আসামী। ঘটনা সূত্রে জানা যায়, আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২) মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার আসামি। উক্ত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা নং-২৩ তারিখ-২০ অক্টোবর ২০২২, জিআর-৩৩৫/২২, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর আসামি বিজ্ঞ আদালত হতে এই মামলাসহ অন্যান্য মামলায় জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে আসামিকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ভোলাহাটে বিনামূল্যে ৫৫০ কৃষক’কে মাসকালাই বীজ ও সার প্রদান

    ভোলাহাটে বিনামূল্যে ৫৫০ কৃষক’কে মাসকালাই বীজ ও সার প্রদান

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসের সামনে চার ইউনিয়নের মোট ৫৫০ জন কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। খরিপ-২ মৌসুমে ২০২৫/২৬ অর্থ বছরে মাসকালাই এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। এসময় তিনি কৃষির উপর বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কর্মকর্তা মোঃ আখতারুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা তথ্য কর্মকর্তাসহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং কৃষকবৃন্দ।

  • কোচিং থেকে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

    কোচিং থেকে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

    কোচিং থেকে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌমহনীতে কোচিং থেকে ফেরার পথে পেছন থেকে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে ফাতেমা খাতুন নামের এক শিশু শিক্ষার্থী। সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চোমহনী বাঁশবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা খাতুন (১০) ভবানীপুর রাজারামপুর এলাকার ইসমাইল হোসেনের মেয়ে। স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে কোচিং শেষে হেঁটে বাসায় ফিরছিল ফাতেমা। এসময় পেছন থেকে আসা এরফান অটো রাইস মিলের একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্বার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটিকে আটক করে ভাংচুর করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইসারুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার শিশুটির হয়েছিল। মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় প্রচন্ড আঘাতে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, ট্রাকের ধাক্কায় হাসপাতালে নেয়ার আগেই শিশু শিক্ষার্থী ফাতেমা খাতুন এর মৃত্যু হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

    শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

    শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

    দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ৩৮তম নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। যেখানে কোনো ধরনের সংঘাত বা বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সারাদিন শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ডাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট গণনা শেষ করে আজই (রাতেই) ফলাফল প্রকাশ করা হবে। বেলা আড়াইটা পর্যন্ত উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০ শতাংশ এবং নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোট পড়েছে। উদয়ন কেন্দ্রে চার হলের শিক্ষার্থীদের মধ্যে কবি জসিম উদ্দীন হলের শিক্ষার্থীদের ভোটদানের হার ছিল সর্বোচ্চ। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী। এছাড়া, ১৮টি হল সংসদে ২৩৪টি পদের বিপরীতে এক হাজার ৩৫ জন প্রার্থী লড়ছেন। এবারের মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

  • পত্নীতলায় একাদশ শ্রেণিতে ভর্তি ছাত্র-ছাত্রীদের পাশে ছাত্রদল

    পত্নীতলায় একাদশ শ্রেণিতে ভর্তি ছাত্র-ছাত্রীদের পাশে ছাত্রদল

    পত্নীতলায় একাদশ শ্রেণিতে ভর্তি ছাত্র-ছাত্রীদের পাশে ছাত্রদল

    নওগাঁর পত্নীতলায় একাদশ শ্রেণীতে ভর্তি ছাত্র-ছাত্রীদের যে কোন কলেজে অন্যতম জনপ্রিয় বিল্লার নেতৃত্বে সহযোগিতায় পাশে দাঁড়াচ্ছে নজিপুর সরকারি ছাত্রদল। সারজমিন ঘুরে দেখা যায়, উচ্চ মাধ্যমিকে ভর্তি ইচ্ছুক নবীন শিক্ষার্থীদের ভর্তি-সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করে নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। কলেজে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী ফাতেমা বলেন, এই ধরনের সেবা পেয়ে আমরা দারুণ খুশি, আমাদের ভর্তি সংক্রান্ত কাগজপত্র গুছিয়ে দিচ্ছে এবং ফটোকপির প্রয়োজন হলে তারা নিজ দায়িত্বে আমাদের ফটোকপি করে এনে দিচ্ছে। এ ধরনের কার্যক্রমের জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে নজিপুর কলেজ শাখার ও ছাত্রদলের অন্যতম ভাইস প্রেসিডেন্ট আবু হোরাইরা (বিল্লা) বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজের সকল শিক্ষার্থীদের সর্বদা পাশে আছে, থাকবে। একাদশ শ্রেণিতে ভর্তি ছাত্রছাত্রীদের জন্য নজিপুর কলেজ ছাত্রদলের পক্ষ থেকে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

  • জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন

    জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন

    জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন

    জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক ও খেলোয়ারা। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যার আগে জয়পুরহাট স্টেডিয়ামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা ফুটবল খেলোয়ার সমিতির সভাপতি মতিউর রহমান হবু, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়ার টুটুল হোসেন বাদশা, ক্রীড়া সংগঠক আরিফুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ। বক্তারা বলেন, গত ৩১ আগস্ট জেলা প্রশাসককে আহবায়ক ও জেলা ক্রীড়া অফিসারকে সদস্য সচিব করে জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কিন্তু খেলার সাথে সম্পৃক্ত নেই এমন ব্যক্তিকেও এই কমিটিতে রাখা হয়েছে। ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও কর্মমূল্যায়নহীন এ্যাডহক কমিটির কারণে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা হতাশ হয়ে পড়েছেন। ফলে জেলার ক্রীড়া উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এজন্য আমাদের তিন দফা দাবি মানতে হবে। দাবিগুলো হচ্ছে দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন চাই, আগামী ৩ দিনের মধ্যে জয়পুরহাট জেলা ক্রীড়ার এ্যাডহক কমিটির সংস্করণ চাই। যেখানে ক্রীড়াঙ্গনের সকলের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হবে ও বিগত দিনে জয়পুরহাট জেলার ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠক ও খেলোয়াড়দের কর্মমূল্যায়নের ভিত্তিতে এ্যাডহক কমিটির সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। এসব দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসারকে স্মারকলিপি দেওয়া হয়।

  • নাটোরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

    নাটোরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

    নাটোরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

    নাটোরের নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলামের সাথে জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের যে ম্যান্ডেট পুলিশের রয়েছে, তা পূরণে নাটোর জেলা পুলিশ বদ্ধপরিকর। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অচিরেই জেলার চুরি-ছিনতাই,

    মাদক ও ট্রাফিক সমস্যার কাঙ্ক্ষিত সমাধান দেখা যাবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংবাদিক এসএম মনজুর উল হাসান, এ্যাডভোকেট মুক্তার হোসেন এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন। বক্তারা বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিক ও পুলিশকে সন্বিলিতভাবে কাজ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, ইয়াবা ও অন্যান্য মাদকসহ সব ধরনের অপরাধ দমনে যৌথ উদ্যোগ নিতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান, ডিবির ওসি মোহাম্মদ হাসিবুল্লাহ হাসিব এবং ডিআইও ওয়ান মশিউর রহমানসহ অন্যরা।

  • বগুড়ায় সড়কের পাশ থেকে ৮৩টি গুলি উদ্ধার

    বগুড়ায় সড়কের পাশ থেকে ৮৩টি গুলি উদ্ধার

    বগুড়ায় সড়কের পাশ থেকে ৮৩টি গুলি উদ্ধার

    বগুড়া শহরের ফুটপাত থেকে লাল প্যাকেট ভর্তি ৮৩টি গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকার ফুটপাত থেকে তাজা গুলিগুলো উদ্ধার করা হয়। বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি লাল রঙের প্যাকেট খুলে ২.২ বোরের ৮০টি এবং শটগানের তিনটি গুলি পাওয়া যায়। ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না। এছাড়া লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলেও জানান ডিবির ওসি। তিনি আরও বলেন, অস্ত্রগুলো কেন বা কী উদ্দেশ্যে রেখে গিয়েছিল, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।