Blog

  • গাইবান্ধার বাবার সাথে গোসলে গিয়ে নদীতে ছেলের মুত্যু

    গাইবান্ধার বাবার সাথে গোসলে গিয়ে নদীতে ছেলের মুত্যু

    গাইবান্ধার বাবার সাথে গোসলে গিয়ে নদীতে ছেলের মুত্যু

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উজেলায় বাবা মতিয়ার রহমানের সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে লাবিব খান লাবু (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ঘাঘট নদীর কুটিপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবিব খান লাবু বামনডাঙ্গা বন্দরের মতিয়ার রহমান খানের ছেলে। সে স্থানীয় বামনডাঙ্গা আবদুল হক মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, বিকেলের দিকে ওই বাবা এবং ছেলে দুজনে ঘটনাস্থলে গোসল করতে নামেন। এ সময় ছেলে সাঁতার কেটে নদীর অপরপাশে চলে যায়। পরে বাবার কাছে সাঁতরিয়ে ফেরার সময় নদীর মাঝপথে ডুবে যায় ছেলেটি। এরপর বাবা এবং স্থানীয়রা খুঁজতে শুরু করেন। এরই একর্পযায়ে রংপুর থেকে ডুবুরি দল এসে অনুসন্ধান শুরু করে। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৩ ঘন্টা পরে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৩০ গজ ভাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ডুবুরি দল। এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, নদীর নীচে থাকা বাঁশের খুঁটিতে মরদেহটি আটকে ছিলো। এ ধরনের ঘটনা খুব দুঃখজনক।

  • গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দিন ইসলাম গ্রেফতার

    গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দিন ইসলাম গ্রেফতার

    গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দিন ইসলাম গ্রেফতার

    গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও এনসিপির সভাস্থল ভাংচুর মামলার পলাতক আসামী দিন ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সদর থানার ওসি, মো, সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ জেলা শহরের বটতলা এলাকার ভাড়াটিয়া বাসা থেকে আটক হয় এস এম দ্বীন ইসলাম সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বাড়ী গোপালগঞ্জ শহরতলী ঘোষেরচর গ্রামের দক্ষিণপাড়ায়। সে ওই গ্রামের নওশের আলী শেখের ছেলে।
    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে ছাত্রলীগ নেতা দিন ইসলাম পৈত্রিক বাড়ী ছেড়ে শহরের বটতলায় বাসা ভাড়া নেয়। খোদ শহরের উপর বাসা ভাড়া নিয়ে জীবন যাপন করে। গত ১৬ জুলাই গোপালগঞ্জ পৌরপার্ক-এ আয়োজিত এনসিপির সমাবেশস্থলে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করে দিন ইসলাম। সাংবাদিক ছাড়াও বিভিন্ন মানুষের ধারনকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, ১৬ জুলাই তার নেতৃত্বে অসংখ্য মানুষ এনসিপির সমাবেশ স্থল হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করছেন। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে থাকা দিন ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে বটতলায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

  • চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

    চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

    চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কেটে সোহেল (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন লাইনের সিগনালের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এদিনও তিনি মাদক সেবনের উদ্দেশ্যে রেলস্টেশন এলাকায় যান বলে এলাকাবাসীর ধারণা। রাত আনুমানিক ১১টার দিকে একজন ব্যক্তি রেলস্টেশনে এসে সহকারী স্টেশন মাস্টার রোজদার আলীকে জানান, সিগনালের কাছাকাছি রেললাইনের ওপর ট্রেনে কাটা একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এবং চুয়াডাঙ্গা জিআরপি (রেলওয়ে পুলিশ) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সহকারী স্টেশন মাস্টার রোজদার আলী জানান, রাত ৯টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে রকেট মেইল ট্রেনটি যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দুই ট্রেনের যেকোনো একটির ধাক্কায় সোহেলের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • নাটোরে দাম্পত্য ভাঙনের কারণে যুবকের মৃত্যু

    নাটোরে দাম্পত্য ভাঙনের কারণে যুবকের মৃত্যু

    নাটোরে দাম্পত্য ভাঙনের কারণে যুবকের মৃত্যু

    নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীর ডিভোর্সের খবরে রনি আহমেদ (২৭) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামনগর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রনি ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রনি আহমেদ অভাব-অনটন ও ঋণের চাপে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রায় এক বছর আগে প্রথম স্ত্রী ডিভোর্স দিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর দ্বিতীয়বার বিয়ে করলেও সংসারে শান্তি ফেরেনি। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীও বাবার বাড়ি বেড়াতে গিয়ে তাঁকে ডিভোর্স দিয়েছেন বলে খবর পান রনি। এ খবরে মানসিক আঘাত সইতে না পেরে সোমবার সন্ধ্যায় নিজ কক্ষে তিনি কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে গুরুতর অবস্থায় তাঁকে পুঠিয়া হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় রনির। বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটির অপমৃত্যু হিসেবে মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

  • ঢাকার সাথে দক্ষিণ বঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

    ঢাকার সাথে দক্ষিণ বঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

    ঢাকার সাথে দক্ষিণ বঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে হাজার হাজার যাত্রী ও যানবাহনের চালক দুর্ভোগ পোহাচ্ছেন। বিক্ষুব্ধ জনতা ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল এবং ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন। গত শুক্রবারও একই দাবিতে প্রায় ৯ ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছিল। সে সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পার হয়ে যাওয়ায় জনতা অনির্দিষ্টকালের জন্য এই অবরোধের ডাক দিয়েছেন। অবরোধে আটকে পড়া ট্রাকচালক আব্দুল খালেক বলেন, পদ্মা সেতু পার হওয়ার পর থেকেই শত শত ট্রাক আটকে আছে। যাত্রী অমল কান্তি ও নিলয় মাহমুদ গরমের মধ্যে পায়ে হেঁটে ও ভ্যানে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা বেলা ১২টার পর অবরোধ তুলে নেওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেন, যেহেতু এই বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তাই তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার জন্য অনুরোধ জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা) আসিফ ইকবাল বলেন, মহাসড়কের চারটি পয়েন্টে অবরোধ চলছে এবং পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে। যদি কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলার চেষ্টা হয়, তবে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

  • ঢাকার সাথে দক্ষিণ বঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

    ঢাকার সাথে দক্ষিণ বঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

    ঢাকার সাথে দক্ষিণ বঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে হাজার হাজার যাত্রী ও যানবাহনের চালক দুর্ভোগ পোহাচ্ছেন। বিক্ষুব্ধ জনতা ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল এবং ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন। গত শুক্রবারও একই দাবিতে প্রায় ৯ ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছিল। সে সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পার হয়ে যাওয়ায় জনতা অনির্দিষ্টকালের জন্য এই অবরোধের ডাক দিয়েছেন। অবরোধে আটকে পড়া ট্রাকচালক আব্দুল খালেক বলেন, পদ্মা সেতু পার হওয়ার পর থেকেই শত শত ট্রাক আটকে আছে। যাত্রী অমল কান্তি ও নিলয় মাহমুদ গরমের মধ্যে পায়ে হেঁটে ও ভ্যানে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা বেলা ১২টার পর অবরোধ তুলে নেওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেন, যেহেতু এই বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তাই তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার জন্য অনুরোধ জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা) আসিফ ইকবাল বলেন, মহাসড়কের চারটি পয়েন্টে অবরোধ চলছে এবং পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে। যদি কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলার চেষ্টা হয়, তবে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

  • জাতীয় পার্টি স্বৈরাচার হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল-চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশীদ

    জাতীয় পার্টি স্বৈরাচার হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল-চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশীদ

    জাতীয় পার্টি স্বৈরাচার হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল-চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশীদ

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ বলেছেন, “জাতীয় পার্টি শেখ হাসিনার সহযোগী ছিল, তাদের ভূমিকা ছাড়া হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারত না।” রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন। হারুনুর রশীদ রাজবাড়ীতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একটি মাজার থেকে মৃত ব্যক্তির মরদেহ তুলে প্রকাশ্যে মব সৃষ্টি করে আগুনে পোড়ানো হয়েছে। যারা এ কাজ করেছে তারা কোনোভাবেই মুসলমান হতে পারে না। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, “বাপ গণহত্যা চালিয়েছে,

    বেটি গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। এর কারণেই দেশ আজ গভীর সংকটে। মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে অন্তর্র্বতী সরকারকে বিদায় নিয়ে নতুন সরকার গঠন করতে হবে।”

    নির্বাচন প্রসঙ্গে হারুনুর রশীদ বলেন, “বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। কিন্তু এনসিপি নামের যেই দলটি সরকার সৃষ্টি করেছে, তাদের কোনো নিবন্ধন নেই। তারা সরকারের আশীর্বাদপুষ্ট, সেনাবাহিনী ও পুলিশ তাদের জন্য কাজ করছে।” সমাবেশে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,

    রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ রহমত আলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তাসেম আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।

  • নিখোঁজ গোমস্তাপুরের জাকির ভারত থেকে ফিরেছেন

    নিখোঁজ গোমস্তাপুরের জাকির ভারত থেকে ফিরেছেন

    নিখোঁজ গোমস্তাপুরের জাকির ভারত থেকে ফিরেছেন

    চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে জাকির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। রোববার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবির দাবি, মানসিক ভারসাম্যহীন জাকির হোসেন ১৪ মাস ধরে নিখোঁজ ছিলেন। জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কায়েমপুরের আমির আলীর ছেলে। বিজিবি অধিনায়ক জানান, রোববার সন্ধ্যায় বিজিবি ও বিএসফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি-বিএসএফ, দুই দেশের পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে জাকির হোসেনকে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী জাকির হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২০২৪ সালের ৫ জুন থেকে নিখোঁজ হোন তিনি। স্বজনরা বিভিন্নভাবে খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারে নি। গত ০৫ সেপ্টেম্বর ভারতের বৈষ্ণবনগর থানা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে। পরে ঘটনাটি অবহিত করে বিজিবির ৫৩ ব্যাটালিয়নকে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে জাকিরের পরিচয় নিশ্চিত করেন বিজিবি সদস্যরা। পরে বিএসএফকে জানালে জাকির হোসেনকে দেয় তারা। জাকির হোসেনকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনয়ক।

  • চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

    ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দেশের সার্বিক উন্নয়নে সাক্ষরতা ও দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষসহ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিভিন্ন স্তরের কর্মকর্তা। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই পরিকল্পনার অংশ হিসেবে দেশের ৬৪টি জেলার মতো চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন বিদ্যালয় থেকে ঝরে পড়া ৮-১৪ বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে। এই কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং কর্মজীবী শিশুদের উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি শিক্ষার সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীর জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে বলে আশা করা য়ায়। এই উদ্যোগের ফলে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষ অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তারা। সাক্ষরতা এবং শিক্ষা একে অপরের পরিপূরক। একটি দেশের উন্নয়নের সাথে সাক্ষরতার হার সরাসরি সম্পর্কিত। সাক্ষরতা মানুষকে দক্ষ মানবসম্পদে পরিণত করে এবং কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করে। দারিদ্র্য হ্রাস, শিশু মৃত্যু রোধ এবং সামাজিক উন্নয়নেও সাক্ষরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ। সরকার দেশের সকল নাগরিককে শিক্ষার সুযোগের আওতায় আনতে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘উপানুষ্ঠানিক শিক্ষা আইন-২০১৪’ এবং এসডিজি-৪ এর লক্ষ্যমাত্রা পূরণের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

  • গোবিন্দগঞ্জে ১৫৫ বিঘা জমিতে ক্লাস্টার আউশ ধানের চাষ ॥ ফলনে খুশি কৃষক

    গোবিন্দগঞ্জে ১৫৫ বিঘা জমিতে ক্লাস্টার আউশ ধানের চাষ ॥ ফলনে খুশি কৃষক

    গোবিন্দগঞ্জে ১৫৫ বিঘা জমিতে ক্লাস্টার আউশ ধানের চাষ ॥ ফলনে খুশি কৃষক

    গাইবান্ধায় বোরো-আমনের মাঝের সময়ে ক্লাস্টার আকারে আউশ ধানের চাষ করেন কৃষকরা। ধান পাকায় জেলাজুড়ে চলছে কাটা মাড়াইয়ের কাজ শেষ পর্যায়ে। অনুকুল আবহাওয়ায় বন্যা প্রবল পতিত জমিতে আউশ আবাদে আসাতিত ফলনে খুশি চাষীরা। চলছে আগাম রবি ফসল চাষের প্রস্তুতি। কৃষি বিভাগ জানিয়েছে এতেকরে জেলায় প্রায় ৫৮ হাজার ৩২ মেট্রিক টন আউশ ধান উৎপাদন হবে। এ বছর জেলার আনেক এলাকার কৃষক বন্যা প্রবল পতিত নিচু জমিতে ক্লাস্টার আকারে আউশ চাষ করেন। সোনালী বর্ণের পাকা ধানে ভরে উঠে এসব আউশ ধানের ক্ষেত। অনুকুল আবহাওয়ায় বোরো-আমনের মাঝে পতিত জমিতে এবার আউশের আশানুরূপ ফলন পেয়ে খুশি কৃষকরা। সেই সাথে পতিত জমি আউশ ধান চাষের আওতায় আসায় এলাকার চিত্র অনেকটাই পাল্পে গেছে। জেলার বিভিন্ন এলাকায় আউশ ধান কাটামাড়াইয়ের কাজ শেষ পর্যায়ে। ক্লাস্টার আকারে আউশ আবাদে ভালো ফলন পাওয়ায় লাভবান চাষীরা।
    গোবিন্দগঞ্জ পৌরসভায় বোয়ালিযা ও খলসী চাদপুরে ক্লাস্টার আকারে এবার প্রায় ১শ’৫৫ বিঘা জমিতে আউশ চাষ হয়েছে। কৃষকরা অর্জন চন্দ্র বলছেন বোরো ধান কাটার পর দির্ঘ সময় এসব জমি পতিত পরে থাকতো। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও প্রণোদনা সহায়তায় সল্প উপকরণ ব্যয়ে বিগত কয়েক বছর ধরে আউশ আবাদ করছেন তারা। গত বছরের চেয়ে এবার আউশের চাষ বৃদ্ধি পেয়েছে। সেকেন্দার মন্ডল জানান, বন্যা প্রবল পতিত জমিতে আউশের এমন আসাতিত ফলন পাওয়ায় খুশি তারা। এছাড়াও গো-খাদ্যের চাহিদা থাকায় খড়ও ভালো দামে বিক্রি করতে পারছেন বলে জানান তারা। আউশ ধান কাটার পর ফাকা হওয়ায় জামিতে চলছে আগাম রবি শস্য চাষের প্রস্তিতি।

    সুমিতা রানী বলেন, উচ্চ ফলনশীল নতুন জাতের আউশ আবাদে তারা আনেকটা লাভবান। আউশ ধান ১১০ থেকে ১২০ দিনের মধ্যে ফলন পাওয়া যাচ্ছে। এবার অনুকুল আবহাওয়ায় আউশ আবাদে ব্যয় কম কারণ সেচ ও পোকার আক্রমন কম ছিলো। এবছর এ ধানের ফলন ১৮ থেকে প্রায় ২০ মণ পর্যন্ত। খরের চাহিদা থাকায় জমি থেকে খর ভালো দামে বিক্রি করা সম্ভব হয়েছে। গোবিন্দগঞ্জ পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিলাস কুমার ভট্টাচার্য্য জানান কৃষকদের মাঝে আউশের উচ্চ ফলনশীল নতুন জাত সম্পর্কে ধরনা দেওয়া হয়। এরপর ক্লাস্টার আউশ চাষ উদ্যোগ নেওয়া হয়। এতে করে ধান ক্ষেতে পোকার আক্রমণ কম হয়। সেচ সুবিধা পাওয়া যায়। এতে পরে থাকা জমিতে বারতি ফসল পাওয়ায় কৃষকরা আর্থিক ভাবে লাভবান হচ্ছে। সেই সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। আউশ ধান কাটার পর ফাকা হওয়ায় জামিতে কৃষক আগাম আলু, সরিষা, ভুট্টা ঘাষ, শীত কালিন শাক সবজি লাগানোর প্রস্তিতি শুরু করেছে। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ক্লাস্টার আউশ চাষ কৃষক ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তাগন সার্বক্ষনিক মাঠে থেকে কৃষকদের সঠিক নিয়মে আউশ চাষে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দিয়েছেন। ১৭শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা সহায়তা প্রদান করায় আউশ চাষে আগ্রহী হন তারা। অনুকুল আবহাওয়ায় বোরো-আমনের মাঝে পতিত জমিতে স্বপ্ল ব্যয়ে আউশের আশানুরূপ ফলন পাওয়ায় আগামীতে এর চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা এ কৃষি কর্মকর্তার। এ উপজেলায় ১৪শ’৪২ হেক্টর জমিতে আউশের চাষ করা হয়। যার সম্ভাব্য ধান উৎপাদন ধরা হয়েছে ৬ হাজার ৪শ’২ মেট্রিক টন।

    জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ পরিচালক খোরশেদ আলম জানান ব্রি ধান-৪৮, ৯৮ বিনা ধান-১৭ উফশি নতুন জাত আউশে ধানের ফলন অনেক বেশি হয় বলে এবাদে আগ্রহ বড়ছে কৃষকের,বন্যা প্রবল পতিত নিচু জমিতে আউশ ধানের ভালো ফলনে লাভবান হওয়ার কথা জানিয়েছেন জেলা কৃষি বিভাগের উপ পরিচালক। এতে করে দানাদার ফসল উৎপাদন বৃদ্ধি,গো-খাদ্যের চাহিদা পুরনে সহায়ক হওয়ার পাশাপাশি দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে জানান তিনি।
    চলতি বছর কৃষি বিভাগ ১৪ হাজার ৪শ’ ৮০হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষমাত্র নির্ধারণ করে তবে চাষ হয়েছে ১৪ হাজার ৪শ’ ৯০ হেক্টর। ধানে যার সম্ভাব্য লক্ষমাত্রা ধরা হয়েছে ৫৮ হাজার ৩২ মেট্রিক টন। যার হেক্টর প্রতি গড় ফলন ৪.৪৪ মেট্রিক টন।