Blog

  • নওগাঁয় র‌্যাব এর অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ৪

    নওগাঁয় র‌্যাব এর অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ৪

    নওগাঁয় র‌্যাব এর অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ৪

    নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হামিদপুর এলাকা থেকে কালো পাথরের (কষ্টিপাথর) মুল্যবান বিষ্ণুমূর্তি সহ ০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর র‌্যাব -৫ এর একটি অভিযানিক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি গৌতম, আশিক, রুবেল এবং দেলোয়ারদের নিকট হতে কালো পাথরের (কষ্টিপাথর) মুল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ১। গৌতম চন্দ্র মন্ডল যে গৌতম চন্দ্র (৪৫), পিতা-মৃত অশ্বিনী কুমার মন্ডল অশ্বিনী কুমার, সাং-হামিদপুর ২। মোঃ আশিক ইসলাম (৩৯), পিতা-মোঃ হোসেন আলী, সাং-ভালাইন ৩। মোঃ রুবেল হোসেন (৩৪), পিতা-মৃত হামিদুর রহমান, সাং-ভালাইন ডাঙ্গাপাড়া ৪। মোঃ দেলোয়ার হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং-ভালাইন উত্তরগ্রাম, সর্বথানা- মহাদেবপুর, জেলা-নওগাঁ। র‌্যাব জানায়, কালো পাথরের (কষ্টিপাথর) মুল্যবান বিষ্ণুমূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রেখেছিল। ধৃত আসামি গৌতম, আশিক, রুবেল এবং দেলোয়ার অবৈধভাবে কালো পাথরের (কষ্টিপাথর) মূল্যবান বিষ্ণুমূর্তি অবৈধভাবে সংগ্রহ করে পার্শ্ববর্তীদেশে (বিদেশে) পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছে। কালো পাথরের (কষ্টিপাথর) মুল্যবান বিষ্ণুমূর্তি পাচারকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে মামলা দায়ের করে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ শাহীন রেজা বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

  • গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা ও সুন্দরগঞ্জ পৌর বিএনপি’র দুইটি গ্রুপ পরস্পর বিরোধী অবস্থানে অবস্থান করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরগঞ্জ পৌর এলাকা ও আশপাশে ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার রাতে এই আদেশ জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা ও সুন্দরগঞ্জ পৌর বিএনপি এর দুইটি গ্রুপ পরস্পর বিরোধী অবস্থানে অবস্থান করছে এবং এর ফলে সুন্দরগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে; সেহেতু আমি রাজ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুন্দরগঞ্জ, গাইবান্ধা আমার উপর অর্পিত ক্ষমতাবলে আগামী ০৩/০৯/২০২৫ খ্রি: তারিখ সকাল ৬.০০ ঘটিকা হতে রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা এবং তার আশে পাশের এলাকায় ঞযব ঈড়ফব ড়ভ ঈৎরসরহধষ চৎড়পবফঁৎব, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করলাম। এই সময় উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন ও প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, ০৫ (পাঁচ) বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ আদেশ অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখ আমার দাপ্তরিক সীলমোহর ও স্বাক্ষরে জারি করলাম। উল্লেখ্য, বিএনপির সুন্দরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি ও পৌর বিএনপির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ পৌর এলাকায় দুই গ্রুপ পরস্পর বিরোধী কর্মসূচি গ্রহন করায় এবং একে অপরকে প্রতিহত করার ঘোষনা দেওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির দুই গ্রুপের সাথে সমঝোতার চেষ্টা করে ব্যার্থ হয় প্রশাসন। যে কারণে জনস্বার্থে সুন্দরগঞ্জ পৌর এলাকা ও তার আশপাশে বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয় প্রশাসন।

  • ঢাবির ছাত্রীকে হুমকির প্রতিবাদে নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

    ঢাবির ছাত্রীকে হুমকির প্রতিবাদে নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

    ঢাবির ছাত্রীকে হুমকির প্রতিবাদে নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট দায়ের করা এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছে শিবির নেতা। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবির কর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়েরও অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতারা বলেন, শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারীবিদ্বেষী আচরণ প্রমাণ করে সংগঠনটি নারী শিক্ষার্থীদের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠেছে। তারা অবিলম্বে হুমকিদাতাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসান আলি, সাধারণ সম্পাদক আমির হাসান জীবন, জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জাকের আলি ও আব্দুর রাকিবসহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, নারী শিক্ষার্থীদের ওপর হামলা বাংলাদেশের গণতন্ত্র ও শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক। নেতারা অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করেন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। একইসঙ্গে তারা সারাদেশে ছাত্রদলের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ কর্মসূচিতে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

  • দিনাজপুরে বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেনকে বিদায়ী সংবর্ধনা

    দিনাজপুরে বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেনকে বিদায়ী সংবর্ধনা

    দিনাজপুরে বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেনকে বিদায়ী সংবর্ধনা

    দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আনোয়ার হোসেন সরকারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন,দিনাজপুর প্রকৃতি ও জীবন ক্লাব। মঙ্গলবার দিনাজপুর প্রকৃতি ও জীবন ক্লাব দিনাজপুর শহরের পুলহাটস্থ পাটোয়ারী বিজনেস হাউজের কনফারেন্স রুমে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ সফলতার অংশীদার বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার দিনাজপুর সামাজিক বন বিভাগ থেকে ২ সেপ্টেম্বর অবসর গ্রহণ করায় বিদায় সংবর্ধনার আয়োজন করে। প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে এবং চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক শাহ্ আলম শাহী’র প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, ফরেস্টার মো. মান্নান হোসেন ও শিক্ষাবিদ কবীর মাস্টার বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মো.আনোয়ার হোসেন সরকারকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উত্তরণী পরিয়ে দেওয়ার পাশাপাশি ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বেস্ট অব দ্যা ক্রেস্ট হাতে তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় সংবর্ধিত বিভাগীয় বন কর্মকর্তার স্ত্রী মোছা. ফারজানা আক্তার উপস্থিত ছিলেন। সংবর্ধিত বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর মাধ্যমে প্রকৃতি ও জীবন ক্লাবের কর্মসূচি বৃক্ষরোপণ, শীতার্ত-অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ অন্যান্য মহতি কাজের ভূষিত প্রশংসা করেন। সেই সঙ্গে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ গড়ার সহযোগিতায় বিশেষ অবদানের জন্য দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার ও ফরেস্টার মো. মান্নান হোসেনকে প্রকৃতি ও জীবন ক্লাবের টিশার্ট এবং ক্যাপ প্রদান করা হয়।এসময় দিনাজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম মিনার, দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরমান হোসেন বরকত, যুব নেতা রাফিন হোসেন আরফিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • গোবিন্দগঞ্জে মানুষের মাথা সাদৃশ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

    গোবিন্দগঞ্জে মানুষের মাথা সাদৃশ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

    গোবিন্দগঞ্জে মানুষের মাথা সাদৃশ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানুষের মাথা সাদৃশ্য একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস.আই আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকা থেকে প্রায় ৫ কেজি ওজনের মানুষের মাথা সাদৃশ্য একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। ভাঙ্গারী ব্যবসায়ী ফকিরগঞ্জ এলাকার সিরাজ ব্যাপারির ছেলে রফিকুল ইসলাম জানান, তিনি ফেরি করে গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন ধরনের ভাঙারি মালামাল কিনে থাকেন। গতকাল এক বাড়ি থেকে পাথরের এই মূর্তিটি ভাঙারি হিসেবে কিনেছি। পরে বুঝতে পেরে বুধবার বিকেলে আমি নিজেই থানায় খবর দিয়ে পুলিশের হাতে এটা তুলে দেই। গোবিন্দগঞ্জ থানার এস.আই আখতারুজ্জামান জানান, উদ্ধারকৃত পাথরের মূর্তিটি থানায় নিয়ে আসার পর এ বিষয়ে একটি জিডি করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জের আলোচিত ইউপি চেয়ারম্যান মাদক সম্রাট টিপু সাময়িক বরখাস্ত

    চাঁপাইনবাবগঞ্জের আলোচিত ইউপি চেয়ারম্যান মাদক সম্রাট টিপু সাময়িক বরখাস্ত

    চাঁপাইনবাবগঞ্জের আলোচিত ইউপি চেয়ারম্যান মাদক সম্রাট টিপু সাময়িক বরখাস্ত

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা, হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মূল হোতা চিহ্নিত মাদক সম্রাট মো. শাহীদ রানা টিপুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি মামলার অভিযোগপত্র আদালত আমলে নেয়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. নূরে আলম গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। তবে বিষয়টি মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাহীদ রানা টিপুর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২০২৩ সালের ২৫ এপ্রিল দায়ের একটি মামলার (নং ৩৪) অভিযোগ পত্র আমলী আদালত আমলে নেয়। পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক। এর পরিপ্রেক্ষিতে শাহীদ রানা টিপুকে সাময়িক বরখাস্ত করা হলো। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, শাহীদ রানা টিপু চারটি হত্যা মামলার আসামি। এর মধ্যে তিনটি মামলাতেই প্রধান আসামি তিনি। এছাড়াও ককটেল বিস্ফোরণসহ অন্যান্য অপরাধেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা- বলেন, শাহীদ রানা টিপুর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন। একটি মামলা পুলিশের তদন্তাধীন রয়েছে। পুলিশের কাছেও তিনি পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক রয়েছেন।

  • বেগম খালেদা জিয়ার মতোই দেশে নিরাপত্তা পাবেন তারেক রহমানও-এনসিপি নেতা মাসউদ

    বেগম খালেদা জিয়ার মতোই দেশে নিরাপত্তা পাবেন তারেক রহমানও-এনসিপি নেতা মাসউদ

    বেগম খালেদা জিয়ার মতোই দেশে নিরাপত্তা পাবেন তারেক রহমানও-এনসিপি নেতা মাসউদ

    জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যে দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারা তারেক রহমানকেও নিরাপত্তা দিতে পারবে। সোমবার রাতে একটি টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে হান্নান মাসউদ বলেন, তিনি মনে করেন না যে বিএনপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। তিনি বলেন, আমরা বিএনপির কিছু কাজের সমালোচনা করি, জামায়াতেরও সমালোচনা করি। আমরা সব রাজনৈতিক দলেরই বিভিন্ন কাজের সমালোচনা করি। এখন এটাকে যদি বিরোধিতা বা আক্রমণ হিসেবে ধরা হয় তাহলে বিষয়টার সৌন্দর্য নষ্ট হয়। আবদুল হান্নান মাসউদ বলেন যে, তিনি তারেক রহমানকে দেশে দেখতে চান। তিনি বলেন, “বেগম জিয়া দেশে নিরাপদে আছেন, এ দেশের মানুষ তাকে বরণ করে নিয়েছে। যে দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারা তারেক রহমানকেও নিরাপত্তা দিতে পারবে।” তিনি মনে করেন, তারেক রহমানের দ্রুত দেশের মাটি ও মানুষের ঘ্রাণ নেওয়া উচিত, কারণ এটি দেশপ্রেমেরও বহিঃপ্রকাশ। বিএনপির সমালোচনা কেন করেন, এমন প্রশ্নের উত্তরে হান্নান মাসউদ বলেন, বিএনপির প্রতি আমাদের এই অবস্থান একটি রাজনৈতিক দল হিসেবে। তিনি স্বীকার করেন যে, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গণমানুষের দলে পরিণত হয়েছে এবং তারেক রহমানও জনগণের আস্থা অর্জন করেছেন। তিনি বলেন, বিএনপির যারা এখন অত্যাচারী হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। যেসব কারণে আমরা আওয়ামীলীগের বিরোধিতা করেছি, সেগুলো যদি আমিও করি, তাহলে আমার বিরুদ্ধে বলা হবে না?” তিনি আরও বলেন, বিএনপির তৃণমূল থেকে হাইকমান্ড পর্যন্ত অসহিষ্ণুতা দেখা যাচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তারা দল হিসেবে বিএনপির সমালোচনা করেন না বরং দলের কিছু ব্যক্তি ও তাদের কাজের সমালোচনা করেন।

  • বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ পেলো সুপ্রিম কোর্ট

    বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ পেলো সুপ্রিম কোর্ট

    বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ পেলো সুপ্রিম কোর্ট

    বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এ ছাড়া তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
    এর ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল বলে জানিয়েছেন আইনজীবীরা। এ ছাড়া এ রায়ের ফলে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় স্থাপনে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। এ সংক্রান্ত রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। উল্লেখ্য, গত বছরের ২৫ অগাস্ট ১০ জন আইনজীবীর পক্ষে মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট রুল জারি করে বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চায়।
    বর্তমান সংবিধানের (সংশোধিত) ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে। ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছিল, বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্বে নিযুক্ত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে। পরে এ অনুচ্ছেদে সংশোধনী আনায় বিচার বিভাগের কর্মকর্তাদের পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা ইত্যাদি নির্বাহী বিভাগের আওতায় চলে আসে। এসব কাজ রাষ্ট্রপতির পক্ষে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ করে থাকে।
    মামলাটি বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে শুনানি ও নিষ্পত্তির অপেক্ষায় ছিল। তবে গত ২৪ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় বেঞ্চটি ভেঙে যায়। এরপর নতুন বেঞ্চ নির্ধারণের আবেদন করেন রিটকারী আইনজীবী শিশির মনির। গত ২০ এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রিট আবেদন নিষ্পত্তির জন্য হাই কোর্ট বেঞ্চ গঠন করে দেন। এরপর শুনানি নিয়ে মঙ্গলবার রায় ঘোষণা করা হলো।

  • নজিপুর-গগনপুর রাস্তা সংস্কার কাজে কর্তৃপক্ষের গাফিলতি ॥ জনমনে ক্ষোভ

    নজিপুর-গগনপুর রাস্তা সংস্কার কাজে কর্তৃপক্ষের গাফিলতি ॥ জনমনে ক্ষোভ

    নজিপুর-গগনপুর রাস্তা সংস্কার কাজে কর্তৃপক্ষের গাফিলতি ॥ জনমনে ক্ষোভ

    নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড থেকে গগনপুর পর্যন্ত ভাঙ্গা, গর্ত এবং চলাচলে অনুপযোগী এই রাস্তাটি সংস্কারের কাজ এলজিইডি কর্মকর্তার গাফিলতির কারণে শুরু হচ্ছে না। ফলে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা যায়, নজিপুর বাস স্ট্যান্ড থেকে গগনপুর পর্যন্ত ৫.৪৭ কিলোমিটার রাস্তাটি দীর্ঘ পাঁচ বছর যাবত কোন মেরামত না করায় রাস্তাটির মাঝে মাঝে ভেঙ্গে, ভেঙ্গে গর্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে, নজিপুর বাস স্ট্যান্ড থেকে গনগনপুর শিমুলিয়া ত্রিমনি ঘাট পর্যন্ত এই রাস্তাটি দিয়ে প্রতিদিন ভ্যান রিক্সা সহ ভারী যানবাহন চলাচল করে। বর্তমানে রাস্তাটি এত পরিমাণ ভাঙ্গা, মাঝে মাঝে গর্ত হওয়ার কারণে কোন রিক্সা ভান যেতে চায় না, পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ রাস্তা দিয়ে তিনটি মাদ্রাসা এবং দুইটি প্রাইমারি স্কুলের ছেলেমেয়েসহ প্রতিদিন হাজার হাজার পথচারী চলাচল করে। বিগত ছয় মাস আগে রাস্তাটি মেরামতের জন্য বাবনাবাজ গ্রামবাসী উদ্দোগে মানববন্ধন করার পর সড়ক বিভাগ এবং এলজিইডি কর্মকর্তারা নড়ে চড়ে বসে। পত্নীতলা উপজেলা এলজিইডি কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর আগারগাঁও ঢাকা হতে ০৪/০৫/২০২৫ইং তারিখে ১১,২৮,৬৪,০২১/-(এগার কোটি আঠাশ লক্ষ চৌষট্টি হাজার একুশ টাকা) ব্যয়ে রাস্তাটি পূর্ণ সংস্কারের প্রকল্প অনুমোদন করে। প্রকল্পটি অনুমোদনের পরে ২৫/০৬/২০২৫ তারিখে প্রকল্পটির দরপত্র আহবান কার্যক্রম শেষ হলেও এখন পর্যন্ত রাস্তাটির কাজের কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি। এলাকার ভুক্তভোগী কাজেম উদ্দিন মুহুরী বলেন, প্রতিদিন শুনি রাস্তার কাজ শুরু হবে, কিন্তু হচ্ছে না, আমাদের জনদুর্ভোগ শেষ হবে কবে? রাস্তাটি যেহেতু টেন্ডার হয়েছে, কাজ শুরু হতে কেন এতদিন দেরি হবে। আর কোন আশ্বাস নয়, অতি দ্রুত রাস্তাটির কাজ শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ ইমতিয়াজ জহুরুল হক বলেন, অফিসের কিছু প্রক্রিয়া আছে, প্রক্রিয়া শেষ হলে কাজ শুরু হবে। এলজিইডি নিবার্হী প্রকৌশলী (নওগাঁ) মোঃ তোফায়েল আহমেদ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

  • নুরকে দেখতে ঢাকা মেডিকেলে মির্জা ফখরুল

    নুরকে দেখতে ঢাকা মেডিকেলে মির্জা ফখরুল

    নুরকে দেখতে ঢাকা মেডিকেলে মির্জা ফখরুল

    রাজধানীর রমনা এলাকায় হামলায় আহত হয়ে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান। এ সময় তিনি তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন। গত ২৯ আগস্ট রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অনেক নেতাকর্মী আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর মধ্যে সোমবার দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নুরকে কেবিনে স্থানান্তর করা হয়।