Blog

  • চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবির অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবির অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবির অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নামমাত্র মূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবির ক্যাম্পে গরীব অসহায় ও দুস্থ মানুষদের নামমাত্র মূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের শনাক্তকরণ করা হয়। তাছাড়া কাছে দেখার জন্য ফ্রী চশমা ও প্রাথমিক ঔষুধ ফ্রি প্রদান করা হয়েছে। রবিবার (৩১ আগষ্ট) সকাল ৮ থেকে দুপুর ১২ পর্যন্ত উপজেলার এলাইপুর মধ্য বাজারে হেলাল ফাউন্ডেশনের আয়োজনে, নিউ ভিশন আই কেয়ার সেন্টার এর সহায়তায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। আড্ডা নিউ ভিশন আই কেয়ার সেন্টারের কো-অর্ডিনেটর আব্দুল্লাহিল কাফির নেতৃত্বে একটি চিকিৎসক টিম চিকিৎসা সেবা প্রদান করেন। এলাকার প্রায় অর্ধ শতাধিক চক্ষু রোগী এখানে চিকিৎসা সেবা ও পরামর্শ নিয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন। তিনি বলেন, হেলাল ফাউন্ডেশন মানবিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত একটি মানবিক স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান। এখানে গ্রামীণ জনপদের গরীব এবং অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আপনারা যদি সঠিক সময়ে সঠিক পরামর্শ নিতে ফাউন্ডেশনে আসেন, তবে ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সেলিম রেজা, মোসাঃ আমেনা খাতুন, মোঃ দুলাল উদ্দিন, মোঃ আলম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের ধাক্কায় তাসলিমা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাসলিমা খাতুন যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে। জিআরপি আমনুরা ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুল হক জানান, শিশুটি বাড়ির পাশে রেললাইনে খেলার সময় রাজশাহী থেকে রহনপুরগামী পূর্র্ণভবা-মল্লিকা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনা নিয়ে স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং শিশুদের রেললাইনে খেলাধুলা থেকে বিরত রাখার প্রতি সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

  • পাবনায় মাদকসহ গ্রেপ্তার ৩

    পাবনায় মাদকসহ গ্রেপ্তার ৩

    পাবনায় মাদকসহ গ্রেপ্তার ৩

    কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে রাশেদ রানা, পাবনার সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও সুজানগর পৌর এলাকার ভবানিপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল এবং পাবনা পৌর এলাকার রাধানগরের মৃত আব্দুল জলিলের ছেলে যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি। পুলিশ ও র‌্যাব জানায়, তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা নেওয়া করতো, এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবিব বলেন, আটককৃতদের নামে মাদকের মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সংগঠনের কেউ দেশবিরোধী ও দলবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই বিষয়টি দৃষ্টিগোচর হলে সংগঠন এটা নিয়ে আলোচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম। এখন আমরা মিটিংয়ে বসব। যদি তথ্য সঠিক হয় তাহলে আমরা তাকে বহিষ্কার করব। দল এ ব্যাপারে কোনো সমঝোতা করবে না।

  • নাটোরে নিজ হাসপাতাল থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    নাটোরে নিজ হাসপাতাল থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    নাটোরে নিজ হাসপাতাল থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    নাটোরে নিজের বেসরকারি হাসপাতালের একটি কক্ষ থেকে ডা. আমিরুল ইসলাম নামের এক চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদ্রাসামোড় এলাকায় অবস্থিত জনসেবা হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমিরুল ইসলাম জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ছিলেন। পাশাপাশি তিনি জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। দীর্ঘদিন ধরেই তিনি শহরে বসবাস করে হাসপাতালটি পরিচালনা করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আমিরুল ইসলাম তার হাসপাতালের নিজ অফিস কক্ষে ঢুকে দীর্ঘ সময় পরও কক্ষ থেকে বের হচ্ছিলেন না। দীর্ঘক্ষণ পরও অফিস থেকে বের না হওয়ায় এবং কোনো সাড়া-শব্দ না পেয়ে অফিস স্টাফরা দরজা ভেঙে ফেলেন। ভেতরে ঢুকে দেখেন আমিরুল ইসলামের রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে আছে। গলা এবং অন্ডকোষ কাটা রক্তাক্ত মরদেহ দেখে তারা পুলিশের কাছে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে নাটোর জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এদিকে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এ সময় তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি একটি হত্যাকাণ্ড। ইতোমধ্যে প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

  • ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

    ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

    ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

    বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ দলটির নেতারা এসময় বক্তব্য দেন। এসময় বক্তারা আগামী নির্বাচনের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের ধাক্কায় তাসলিমা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাসলিমা খাতুন যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে। জিআরপি আমনুরা ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুল হক জানান, শিশুটি বাড়ির পাশে রেললাইনে খেলার সময় রাজশাহী থেকে রহনপুরগামী পূর্র্ণভবা-মল্লিকা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনা নিয়ে স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং শিশুদের রেললাইনে খেলাধুলা থেকে বিরত রাখার প্রতি সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

  • মেহেরপুরে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন

    মেহেরপুরে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন

    মেহেরপুরে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন

    মাদক মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়। সোমবার মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- গাংনী উপজেলার করমদি মধ্যপাড়া গ্রামের মোখলেছ আলীর ছেলে জুয়েল, একই গ্রামের সাবেদ আলীর ছেলে স্বপন আলী, আইয়ুব আলীর ছেলে আবেদ এবং জামিরুলের ছেলে টিপু। এদের মধ্যে জুয়েল পলাতক। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকবপুর নামক স্থানে একটি ট্রাক (যার নং- কুষ্টিয়া-ট-১১-২০০৯) তল্লাশি চালিয়ে ৪৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গাংনী থানা পুলিশ। এসময় স্বপন, আবেদ আলী এবং টিপুকে আটক করা হলেও পালিয়ে যায় পাচারকারী জুয়েল। বাদী-বিবাদীদের আইনজীবীর যুক্তিতর্ক ও আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত স্বপন আলী, আবেদ আলী, জুয়েল হোসেন এবং টিপু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। জুয়েল হোসেন পলাতক থাকায় তার আটকের দিন থেকে সাজা শুরু হবে।

  • নাটোরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

    নাটোরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

    নাটোরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

    নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পাড়ে এক জনের মৃত্যু হয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম(২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,নিহত মনিরুল ইসলাম ভারসাম্যহীন ছিল। সে উপজেলার ভট্টপাড়ার সিদ্দিক প্রামানিকের ছেলে। মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মো.উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরের রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম(২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আইনগত ব্যবস্থা শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

  • চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের ধাক্কায় তাসলিমা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাসলিমা খাতুন যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে। জিআরপি আমনুরা ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুল হক জানান, শিশুটি বাড়ির পাশে রেললাইনে খেলার সময় রাজশাহী থেকে রহনপুরগামী পূর্র্ণভবা-মল্লিকা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনা নিয়ে স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং শিশুদের রেললাইনে খেলাধুলা থেকে বিরত রাখার প্রতি সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় দুইজনের কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় দুইজনের কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রবিউল ইসলাম (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। এছাড়াও পৃথক আরেকটি অস্ত্র মামলায় আকতারুল হক (৩৩) নামে একজনকে ১০ বছর কারাদণ্ড দেন আদালত। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ মিজানুর রহমান আলাদাভাবে মামলা দুটির আসামির উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন। অস্ত্র মামলায় দন্ড প্রাপ্ত আকতারুল ইসলাম জেলার ভোলাহাট উপজেলার বড়জামবাড়িয়া গ্রামের মোঃএন্তাজ আলীল ছেলে। অন্যদিকে মাদক মামলায় দন্ডপ্রাপ্ত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামজীবনপুর-কাচারীর আনোয়ার হোসেনের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ১৩ জানুয়ারি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলিসহ আকতারুলকে গ্রেপ্তার করে। পরেদিন র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই বরুন সরকার ২০২১ সালের ৩১ জানুয়ারি আকতারুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষপ্রমাণের ভিত্তিতে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। অপর মামলা এজাহারের বরাত দিয়ে আবদুল ওদুদ আরো জানান, ২০২৩ সালের ১৬ নভেম্বর সদর উপজেলার বটতলাহাট-শান্তিমোড় সড়কের চৌধুরীমোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায় র‌্যাব। এ সময় একটি অটো রিকশায় তল্লাশী চালিয়ে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরেদিন র‌্যাবের এসআই জাহেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম ২০২৩ সালের ২৪ ডিসেম্বও আদালতে অভিযোগপত্র দাখিল করেন । মামলার শুনানি শেষে আদালত এই দন্ড প্রদান করেন।