Blog

  • ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে ১৭টি গাছ কাটার অভিযোগে সাংবাদিক সম্মেলন

    ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে ১৭টি গাছ কাটার অভিযোগে সাংবাদিক সম্মেলন

    ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে ১৭টি গাছ কাটার অভিযোগে সাংবাদিক সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ১৭টি তাজা ফলজ গাছ কাটাসহ ৫৬টি বিভিন্ন জাতের আম গাছের আম ফল লুট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের ভুক্তভোগী মো. ইসলাম আলী। শনিবার (৩০ আগস্ট) কলেজ মোড়স্থ একতা মার্কেটে সংবাদ সম্মেলনে ইসলাম আলী লিখিত বক্তব্যে বলেন, মো. হাবিব মেসবাহ ও তার ভাই ও আত্মীস্বজন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাগানের ১৭টি আমগাছ কাটাসহ ৫৬টি আম গাছের আম লুট করে নিয়েছে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশ ও বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি করার হুমকি দিচ্ছে। ইসলাম আলী বলেন, গিলাবাড়ী মৌজায় আমার ভোগদখলীয় জমিতে প্রায় ৩০ থেকে ৬০ বছর বয়সী বিভিন্ন জাতের ১৭টি আম গাছ ছিল। পূর্ব শত্রুতার জেরে ২১ আগস্ট মো. হাবিব মেসবাহ তার ভাই মো. সোহেল রানা, মো. রুবেল এবং তার পিতা মো. আব্দুল লতিফ, মামা মানোয়ার হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাগানের ১৭টি আমগাছ কেটে নিয়ে যায় এবং তার জমি দখলের চেষ্টা করছে। প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
    তিনি আরো বলেন, এর আগে চলতি বছরের ১১ জুন আমার সাড়ে তিন বিঘা বাগানের ৫৬টি আম গাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের আমফল লুটপাট করে নিয়ে যায়। সেসময়ও আমি তাদের হুমকি ধামকির ভয়ে কিছু বলতে পারিনি। তারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে হয়রানি করছে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। এই ঘটনায় পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি।
    ইসলাম আলী বলেন, এর আগেও ২০২২ সালে তিনি তাদের বিরুদ্ধে আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় মামলা করেন (মামলা নম্বর ০২পি/২০২২ ভোলাহাট)। আদালত তার পক্ষে রায় দেন এবং অভিযুক্তরা লিখিত অঙ্গীকার করে যে ভবিষ্যতে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। কিন্তু এখন সেই অঙ্গীকার ভঙ্গ করে জবরদখলের চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী ইসলাম আলীর দাবি, তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের ও বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি করার হুমকি দিচ্ছে। বর্তমানে তাঁর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা দেখা দিয়েছে। আম বাগান কেটে ফেলার কারণে তিনি প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলাম আলীর স্ত্রী জমির মালিক মোসাঃ মরিয়ম বেগম। অভিযোগের বিষয়ে মো. হাবিব মেসবাহ বলেন, আমার মাকে আমার নানা জমি দিয়েছে। তারা আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে ১৫ বছর আমার মাকে জমিতে যেতে দেয়নি। দুই বছর থেকে আমারা আম খাচ্ছি। তারা আদালতে মামলা করেছিল। জমি যদি তারা পায় তাহলে আদালতের মাধ্যমে নিবে।

  • গোমস্তাপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

    গোমস্তাপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

    গোমস্তাপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে বিএমডিসি কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শিক্ষক সমিতি, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. আতাউল্লাহ, ওই হাসপাতাল পরিচালনা পরিষদের সাবেক সদস্য ডা. সুলতান আহমেদ ও সানোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি আইনুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে মোমিনুল ইসলাম প্রমুখ। শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সম্প্রীতি হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে জনগণকে বিভান্তি করাচ্ছেন। এর তীব্র প্রতিবাদ জানায়। হোমিওপ্যাথিক চিকিৎসকের নিজস্ব আইন রয়েছে। সেই আইন মেনে তারা চিকিৎসা করে যাবে বলে তারা বক্তব্যে বলেন। তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা তারা স্বীকৃত, বিগত সরকার আমলে তা গেজেট হিসেবে প্রকাশ হয়েছে। কিন্তু বতর্মানে কিছু মহল সেটাকে ষড়যন্ত্র করছে। রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ বলেন, এমবিবিএস ও বিডিএস ডাক্তাররা ২০১০ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করে। সেই রিট পিটিশনে উল্লেখ ছিল এমবিবিএস ও বিডিএস ডাক্তার ব্যতিত অন্য কোন ডাক্তার নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না। ওই বছর তাদের পক্ষে রায় আসে। সেই বছর হোমিওপ্যাথিক বোর্ড ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। হোমিওপ্যাথিক চিকিৎসকরা ডাক্তার লেখার অধিকারসহ রায় পান। সেই রায়ের প্রেক্ষিতে জাতীয় সংসদে ২০২৩ সালে সেটা স্বীকৃত দেওয়া হয়। বর্তমানে এই অন্তর্র্বতী সরকারের আমলে বিডিএস ও এমবিবিএস ডাক্তাররা আবার নতুনভাবে পায়তারা শুরু করেছে। তারা আমাদের ভালভাল হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারে জেলা ম্যাজিস্ট্রেট, ড্রাগ সুপার নিয়ে গিয়ে সিলগালা করছে এবং সম্মানহানী করছে। সেটা আইনের বহির্ভূত। প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার সুদৃষ্টি কামনা করে বলেন, ২০২৩ সালের হোমিওপ্যাথিক ডাক্তারকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই আইনকে বহাল রাখার আহবান জানান।

  • নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

    নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

    ‘এসো মিলি প্রাণের টানে-৯০ বছর উদযাপনে’

    নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

    ‘এসো মিলি প্রাণের টানে-৯০ বছর উদযাপনে’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ‘নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়’র গৌরবময় ৯০ বছর পূর্তি উৎসব উপলক্ষে নিবন্ধন কার্যক্রমে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে প্রতিষ্ঠানের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়েল প্রাক্তন শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ আদালতের পিপি এ্যাডভোকেট আবদুল ওদুদ, সিপিবি নেতা ইসরাইল সেন্টুসহ অন্যরা। সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাসিনুর রহমান।

    উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারী কলেজের অধ্যক্ষ ডা. মাযহারুল ইসলাম তরু, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আব্দুল বারেক, বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুল ইসলাম, আব্দুর রাকিব, মনিরুজ্জামান, আবির হোসেনসহ অনেকে। আলোচনা শেষে ‘নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়’র গৌরবময় ৯০ বছর পূর্তি উৎসব সফল করতে সকল প্রাক্তন শিক্ষার্থী ও সুধিজনদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। এসময় ‘নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়’র শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

  • শঙ্কামুক্ত নন নুর ॥ মস্তিষ্কে রক্তক্ষরণ ও জমাট বেঁধেছে পানি

    শঙ্কামুক্ত নন নুর ॥ মস্তিষ্কে রক্তক্ষরণ ও জমাট বেঁধেছে পানি

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। তার মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি জমাট বেঁধেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, ‘জ্ঞান ফিরলেও নূর এখনও শঙ্কামুক্ত নন। তার মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে।’ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ বন্ধ হলেও ৪৮ ঘণ্টার আগে তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শুক্রবার রাতেই তার চিকিৎসায় সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান শনিবার হাসপাতালে নুরকে দেখতে যান এবং চিকিৎসায় প্রয়োজনীয় নির্দেশনা দেন।

  • নাচোলে ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত ২

    নাচোলে ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত ২

    নাচোলে ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত ২

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজারের দক্ষিণে মরাফেলা নামক স্থানে ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও ১জন আরোহী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মানুষরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সজিব (১৭) ও সজিবের খালা নার্গিস (৩৪)। স্থানীয়দের সংবাদ পেয়ে নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে, আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা নিজবাড়ি আমনুরা থেকে নাচোল যাওয়ার পথে নেজামপুর মরাফেলা নামক স্থানে একটি স্টিয়ারিং ভটভটিকে ওভারটেক করার সময় বিপরিত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-৯৮৭৯) চাপা দিলে তারা গুরুতর আহত হন। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে থানা হেফাজতে নিয়েছে।

  • বিএনপির ৩১ দফা বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ

    বিএনপির ৩১ দফা বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ

    বিএনপির ৩১ দফা বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফের নেতৃত্বে মহারাজপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন,

    জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, তারেক রহমান, বিএনপি নেতা এএইচ এম জামাল বাচ্চু, মেম্বার তোহরুল ইসলামসহ অন্যরা।

  • গোদাগাড়ীতে চেম্বারের নতুন সদস্যদের আইডি কার্ড ও সনদ প্রদান

    গোদাগাড়ীতে চেম্বারের নতুন সদস্যদের আইডি কার্ড ও সনদ প্রদান

    গোদাগাড়ীতে চেম্বার অব কমার্স এর নতুন সদস্যদের আইডি কার্ড ও সনদপত্র প্রদান অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সন্ধায় গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়ামে গোদাগাড়ী পৌর ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ গোদাগাড়ী-তানোরের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। প্রধান আলোচক-IBWF এর রাজশাহী জেলা সেক্রেটারী অধ্যক্ষ ড. আব্দুর রহিম। সভাপতিত্ব করেন মো. হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, বিজপ্লান্ট লি. এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. মো. ওবায়দুল্লাহ, ডাইংপাড়া বণিক সমবায় সমিতি লি. এর সেক্রেটারী শরিফুল ইসলাম। আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে গোদাগাড়ী পৌরসভার সকল ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

  • ভালুকায় ফিশারিতে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার-জরিমানা

    ভালুকায় ফিশারিতে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার-জরিমানা

    ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে গোলাম মোস্তফা বিডিআরের মালিকানাধীন একটি ফিশারিতে মাছের খাদ্য হিসাবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন এ অভিযান পরিচালনা করেন।
    অভিযানে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(২) ধারায় ফিশারি মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন জানান, জনস্বার্থে ও নিরাপদ মৎস্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ-সামাবেশ

    নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ-সামাবেশ

    গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরে গাইবান্ধার গণঅধিকার পরিষদ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও এতে জুলাই যোদ্ধা, এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় একটি বিক্ষোভ মিছিল গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণে পুলিশের বাধার মুখে পড়ে। মিছিলে জাতীয় পাটিকে স্বৈরাচারের দোসরের এই বাংলায় ঠাঁই নাই, ভিপি নুর আহত কেনো, প্রশাসন জবাব চাই, জুলাই যোদ্ধা আহত ক্যানোসহ বিভিন্ন স্লোগান দেয়। শেষে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদসহ অংগ্রহনে বিভিন্ন সংগঠনের নেতারা। সমাবেশে বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার সকল অপচেষ্টা ব্যর্থ হবে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে। বক্তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার একটি ঘৃণ্য চেষ্টা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এদিকে, গণঅধিকার পরিষদের কর্মসুচিকে ঘিরে জেলা শহরের জাতীয় পাটি অফিসের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

  • প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিয়ামতপুরে সংবাদ সম্মেলন

    প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিয়ামতপুরে সংবাদ সম্মেলন

    নওগাঁর নিয়ামতপুরে ৭১ টিভিতে প্রচারিত নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মার্কেটের দ্বিতীয় ভবনে দোকান বরাদ্দ নিয়ে অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বোর্ডিং মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩ টায় নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মার্কেটের দ্বিতীয় ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়। বরাদ্দকৃত দোকান মালিক আব্দুল গনি বলেন, নিয়ম অনুযায়ী আমি দোকান ঘর বরাদ্দ নিয়েছি। এখানে কোন অনিয়ম করা হয়নি। আরেক দোকান মালিক সারোয়ার জাহান চৌধুরী ওরফে চপল চৌধুরী বলেন, সরকারী বিধি মোতাবেক বিজ্ঞপ্তির মাধ্যমে দোকান ঘর বরাদ্দ নিয়েছি। এখানে রাজনৈতিক কোন প্রভাব খাটানো হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম যে অভিযোগ দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির সভাপতি তথা বিএনপি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বক্তব্য দিয়েছেন।