Blog

  • শিবগঞ্জে বাবুল হত্যার প্রতিবাদে মানববন্ধনে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

    শিবগঞ্জে বাবুল হত্যার প্রতিবাদে মানববন্ধনে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

    শিবগঞ্জে বাবুল হত্যার প্রতিবাদে মানববন্ধনে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাবুল হোসেনকে হত্যার প্রতিবাদে এবং কুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ইসরাইল মোড়ে ‘শিবগঞ্জ পৌরবাসী’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা নিহত বাবুল হোসেনের ওপর হামলার বিতরণ তুলে ধরে বক্তারা বলেন, গত ২১ আগস্ট আসাদুল নামে এক ব্যক্তি শিবগঞ্জের বড় চক এলাকার নজরুল ইসলামের বিকাশের দোকান থেকে ২ হাজার টাকা ক্যাশ আউট করেন। দু’ঘণ্টা পর তিনি একটি ছেঁড়া ১০০ টাকার নোট নিয়ে এসে তা পরিবর্তন করে দেওয়ার দাবি জানান। এ নিয়ে নজরুল ইসলামের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর আসাদুল দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নজরুল ইসলামের ওপর হামলা চালান। এ সময় তার ভাই বাবুল হোসেন ভাইকে বাঁচাতে গেলে তিনি গুরুতর আহত হন।
    গুরুতর আহত অবস্থায় বাবুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু ২৬ আগস্ট তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওই দিন রাত সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বক্তারা এই ঘটনার সঙ্গে জড়িত আসাদুলসহ অন্যান্যদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত বাবুলের ছোট ভাই নজরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সভাপতি অ্যডভোকেট মোয়াজ্জেম হোসেন, শিবগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, প্রকৌশলী তৌফিকুল ইসলাম, স্থানীয় ব্যক্তি সামিম রেজাসহ অন্যরা। উল্লেখ্য, এই ঘটনায় ২৯ আগস্ট শুক্রবার নজরুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই- আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে-সাবেক এমপি হারুন

    জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই- আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে-সাবেক এমপি হারুন

    জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই

    আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে-সাবেক এমপি হারুন

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই।

    নেতা-কর্মীদের প্রতি আমার আহ্বান, কোনো অপপ্রচার বা গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।” শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে বিএনপির ভোট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “বিগত সময়ে গোবরাতলা ইউনিয়নের উন্নয়নে কাজ করেছি, ভবিষ্যতেও জনস্বার্থে কাজ করে যাব, ইনশাল্লাহ।” শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চাঁপাই গ্রামীণ সেচ প্রকল্প প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তাসেম আলী।

    সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাদিউজ্জামান সাদি, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম, আব্দুল মমিন, ওসমান গণি বাবুসহ ইউনিয়নের নেতাকর্মীরা। এই মতবিনিময় সভাকে সামনে রেখে গোবরাতলা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

  • শিবগঞ্জের স্বরুপনগর জামাইপাড়ায় তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

    শিবগঞ্জের স্বরুপনগর জামাইপাড়ায় তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

    শিবগঞ্জের স্বরুপনগর জামাইপাড়ায় তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

    চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের অন্তর্গত স্বরুপনগর জামাইপাড়ায় তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উন্মুক্ত বৈঠক হয়েছে। উন্মুক্ত বৈঠকে ভিডিওকলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রচার ও সমন্বয়), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা। এছাড়াও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসা: তৌহিদা বেগম। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক, নারী নির্যাতন, কন্যা শিশুর প্রতি বৈষম্য, বৃক্ষরোপন, পলিথিন বর্জন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। সেখানে নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • তরুণরাই আগামীতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে-পররাষ্ট্র উপদেষ্টা

    তরুণরাই আগামীতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে-পররাষ্ট্র উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে পারবে বলে আমার বিশ্বাস। শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, স্বাধীনতার এতবছর পরও আমাদের সাংবিধানিক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি। এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এ সময় রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, তাদের প্রত্যাবাসন করা না গেলে আগামী দশকেও এই অঞ্চলের মানুষকে ভুগতে হবে।

  • বিতর্কিত ভোট হলে-জুতার মালা ও জেলের কথাও ভাবতে হবে-ইসি

    বিতর্কিত ভোট হলে-জুতার মালা ও জেলের কথাও ভাবতে হবে-ইসি

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘ইতিহাসের সেরা ভোট’ উপহার দেওয়ার প্রত্যয় রাখলেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
    এ লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের নৈতিকতা, পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে ‘বিতর্কিত ভোটের’ জন্য সাবেক দুই সিইসিকে কারাবন্দি ও জুতার মালা দেওয়ার ঘটনায় উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন নির্বাচন কমিশনাররা। শুক্রবার (২৯ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মসূচি উদ্বোধন করেন সিইসি। এসময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইটিআই মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার ভোটগ্রহণে সম্পৃক্ত নির্বাচন কর্মকর্তাদের আইন, বিধি জানার পাশাপাশি নৈতিকতা, সততার সঙ্গে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন। কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে যেন সঠিকভাবে প্রশিক্ষণের প্রতিফলন ঘটে সে বিষয়ে নজর রাখার তাগিদ দেন এবং এআইয়ের অপব্যবহার রোধে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
    কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে অপতথ্য, মিথ্যা তথ্য নিয়ে। প্রত্যন্ত অঞ্চলে এটা প্রপারলি অ্যাড্রেস হয় সে বার্তা পৌঁছে দিতে হবে। আইন কানুনের বিষয়ে জানতে হবে। যে কোনো ধরনের নতুন চ্যালেঞ্জ এলে তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। ট্রেনিংকে সিরিয়াসলি নিতে হবে। প্রশিক্ষণের ওপর আমাদের সফলতা নির্ভর করছে। ইসি সচিব আখকার আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমার সহকর্মী বলে গেলেন নির্বাচনটা ঝুঁকিপূর্ণ হবে। এর মধ্যেই সীমাবদ্ধ নয়, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরানো হয়েছে। আরেকটু যোগ করে যদি বলি-আরেকজন প্রধান নির্বাচন কমিশনারও বর্তমানে কারান্তরে রয়েছেন, দুঃখজনক। এ পরিস্থিতির জন্য কে দায়ী- গভীর বিশ্লেষণের দরকার। আশা করি, একসময় বিশ্লেষণ হয়েও যাবে, গবেষণাও হয়ে যাবে। আমরা যারা আজ দাঁড়িয়ে আছি, আজ যারা দায়িত্বপ্রাপ্ত তারা কী করবো, হোয়াটস অ্যা মেকানিজম? সবার জন্য সমান সুযোগ তৈরি করার বিষয়ে ইসির ভূমিকা তুলে ধরেন এ নির্বাচন কমিশনার। নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের দায়িতত্বটাকে আইনানুগভাবে করতে হবে। কারও দিকে না তাকিয়ে আইন মেনে কাজ করতে হবে। সংবিধান ও আইন মেনে কাজ করলেই সবার জন্য সমান সুযোগ তৈরি হবে। কে কী করলে, কী ভাবলো, চিন্তা করলে-সে দিবে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন, এতে কোনো সন্দেহ নেই। তিনি জানান, ইসির প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এর বিকল্প কোনো পথ নেই। নিজেদেরকে গণঅভ্যুত্থানের ফসল উল্লেখ করে আগামী নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে সবার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভালো নির্বাচন আমাদের কমিটমেন্ট হবে। এই যে এত রক্ত গেলো, এত প্রাণ গেলো, এত বছর মানুষের দুঃখ-কষ্ট; যদি সঠিক নির্বাচন হতো এগুলো কিন্তু হতো না। আজকে নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয় এটির অংশীদার কিন্তু আপনি, মনে করবেন না যে আপনিও না। নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে আনোয়ারুল ইসলাম বলেন, আবারও বলছি, আবারও অনুরোধ করছি- এমনভাবে প্রশিক্ষণ দেন যে প্রশিক্ষণের মধ্যে থাকবে কমিটমেন্ট। যে প্রশিক্ষণের মধ্যে থাকবে সুন্দর সঠিক নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনে কোনো ধানাই-পানাই হবে না বলে মন্তব্য করে এ নির্বাচন কমিশনার বলেন, জীবন চলে যেতে পারে; কিন্তু নির্বাচনে ফাঁকিবাজি, ধোঁকাবাজি করা যাবে না। কমিশন ও মাঠপর্যায়ের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। প্রবাসীদের ভোট পদ্ধতি ও আইন-কানুন বিষয়ে ভালো প্রশিক্ষণ দেওয়ার দাবি জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত। এজন্য সবার প্রতি সৎভাবে ও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

  • গোমস্তাপুরে বিএমডিএর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন কৃষি সচিব

    গোমস্তাপুরে বিএমডিএর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন কৃষি সচিব

    গোমস্তাপুরে বিএমডিএর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন কৃষি সচিব

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) তিনি উপজেলার রহনপুর পৌর এলাকার মকরমপুর বালুঘাটে পুনর্ভবা-মহানন্দা নদীর মিলনস্থল পরিদর্শন করেন।পরে বিএমডিএর গোমস্তাপুর জোনের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন। বিকেলে রহনপুর ইউনিয়নের মচকইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত কৃষক সমাবেশে অংশ নেন। সেখানে বিএমডিএ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন, বিএমডিএর নির্বাহী প্রকৌশলী (সেচ) দেলোয়ার হোসেন।

    এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড.আজিজুর রহমান। বক্তব্য রাখেন, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, কৃষক নজরুল ইসলাম ও মাহবুব আলমসহ অন্যরা। উল্লেখ্য, বৃহস্পতিবার বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির সংকটের কারণে পুনর্ভবা নদী থেকে ভূগর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে গোমস্তপুর উপজেলার রহনপুর ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নে সেচের পানি সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করায় বরেন্দ্র অঞ্চলের কৃষকরা উপকৃত হবে বলে জানিয়েছে বিএমডিএ।

  • শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি

    শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি

    নবম শ্রেণির ৩৩ জন শিক্ষার্থীকে মারধর

    শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি

    স্যার দেরিতে ক্লাসে যাচ্ছে ছাত্র, একথা বলায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এম এ জি নাফসি তালুকদার গত ২৬ আগস্ট ৩৩ জন শিক্ষার্থীকে বেধড়ক মারপিট, সরকারি জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগে নানা গণমাধ্যমে সংবাদ প্রচারের পরই সেই সাংবাদিকদের হত্যাসহ নানা রকম হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করছেন স্থানীয় সাংবাদিকরা। স্থানীয় সাংবাদিকরা জানান, বিদ্যালয়ের নবম শ্রেণির ৩৩ জন শিক্ষার্থীকে মারধরের ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে ওই শিক্ষক নাফসি তালুকদার ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর মুঠোফোনসহ বিভিন্নভাবে তিনি সংশ্লিষ্ট কয়েকজন সংবাদকর্মী ও তাদের পরিবারকে স্ব-শরীরে হুমকি দেন। সাংবাদিক মহল বলছে, শিক্ষার্থীদের নির্যাতন ও অন্যায় কর্মকান্ড ধামাচাপা দিতে গিয়ে এখন সংবাদকর্মীদের ভয় দেখানো হচ্ছে, যা সংবাদপত্রের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দৈনিক বাংলা ও নিউজ বাংলা২৪ এর জেলা প্রতিনিধি রাব্বিউল হাসান রমি, নাগরিক টেলিভিশন ও দৈনিক শিক্ষাডটকম এর জেলা প্রতিনিধি মাহফুজার রহমান, দৈনিক ভোরের দর্পনের জেলা প্রতিনিধি কাজী তানভিরুল ইসলাম রিগ্যানের স্ত্রীকে মুঠোফোনে হুমকি দেন। এছাড়াও কালাই বাসস্ট্যান্ড এলাকায় গত ২৬ আগস্ট ও ২৭ আগস্ট কয়েকজন সাংবাদিককে সরাসরি বিভিন্ন রকম হুমকি দেন।
    এ ঘটনা নিয়ে রাব্বিউল হাসান রমি তাঁর ব্যক্তিগত ফেসবুক একাউন্টে ক্ষোভ প্রকাশ করে খোলা চিঠি লেখেন। ‘খোলা চিঠি-নিউজ করায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় আমাকে কিছুক্ষণ আগে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক পৌর যুবদলের সভাপতি নাফসি তালুকদার। আমার জীবনে কোন ক্ষতি ও পরিবারের কোন ক্ষতি হলে তার দায়ভার নাফসি তালুকদারকে নিতে হবে। গতকাল যারা তার ব্যবহার নিয়ে মুখে ফেনা তুলছেন, আজ তারা কি বলবেন?’
    এছাড়াও দৈনিক কালের কণ্ঠের কালাই প্রতিনিধি সাউদ আব্দুল্লাহ ফেসবুকে দুঃখ প্রকাশ করে লেখেন, সাংবাদিকতায় সত্য বলার দায়, এখন ভয়! সমাজের আয়নায় এক ভয়ানক প্রতিচ্ছবি!! পরিবার ও সাংবাদিকতা পেশার ঝুঁকি নিয়ে বিস্তর বিবৃতি দিয়েছেন তিনি।
    হুমকির বিষয়ে আরও কয়েকজন স্থানীয় বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা বলেন, আমরা শুধুমাত্র শিক্ষার্থী ও অভিভাবক এবং সংশ্লিষ্টদের অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ, তথ্য ও ভিডিও বক্তব্য অনুযায়ী সংবাদটি স্ব-স্ব মিডিয়াতে পাঠানো হয়েছে। যা মিডিয়া কর্তৃপক্ষ যাচাই বাচাই করে প্রকাশ করেছে। অথচ নাফসি তালুকদার এখন আমাদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এতে আমরা পেশাগতভাবে মারাত্মক নিরাপত্তাহীনতা ও ঝুঁকির মধ্যে আছি। এসব নিউজ সংক্রান্ত কোন তথ্যাদির বিষয়ে নাফসি তালুকদার যদি সংক্ষুব্ধ হন তিনি প্রতিবাদ জানাতে পারেন। সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে প্রশাসন ও সংশ্লিষ্টরা গুরুত্ব সহকারে ব্যবস্থা নিবেন। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলটি সরকারি হওয়ার আগে নাফসি তালুকদার একটি রাজনৈতিক দলের নেতা ছিল। সেই প্রভাবেই এখনও প্রভাব বিস্তার করছেন স্কুলসহ সর্ব মহলে। এ ব্যাপারে জানতে শিক্ষক নাফসি তালুকদারের মুঠোফোনে একাধিক সাংবাদিক কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন, ইতিমধ্যে স্কুলের ব্যাপারে কারণ দর্শানোর জবাব পেয়েছি। এছাড়াও তার বিরুদ্ধে হাসপাতালের ডাক্তার নার্স, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অসৎ আচরণ ও এসিল্যান্ডের সঙ্গেও অসৎ আচরণের অভিযোগ রয়েছে। এ গুলো বিষয়ের সাথে সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে ডিজির কাছে পাঠানো হবে।
    কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, সাংবাদিকদের বিষয়ে আমি শুনেছি। যারা ভুক্তভোগী তারা লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • নাচোল পৌর প্রেসক্লাবের সভাপতি বাবু-ডালিম সম্পাদক

    নাচোল পৌর প্রেসক্লাবের সভাপতি বাবু-ডালিম সম্পাদক

    নাচোল পৌর প্রেসক্লাবের সভাপতি বাবু-ডালিম সম্পাদক

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) নাচোল বাসস্ট্যান্ড মোড়ে এস.এন.এস ক্যাফেতে পৌর প্রেসক্লাবের কমিটি গঠন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মো. নুরুল ইসলাম বাবু।

    এ সময় সাংবাদিক জমির উদ্দিনের এর প্রস্তাবে ও উপস্থিত সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দি-বাংলাদেশ টুডে পত্রিকার নাচোল প্রতিনিধি মো. নুরুল ইসলাম বাবুকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার নাচোল সংবাদাতা হাসানুজ্জামান ডালিমকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন দাস, সদর মডেল থানার এসআই রাজু আহমেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল অহাব, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার বলেন, অশিক্ষা, দারিদ্র, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানান কুসংস্কারের কারণে এ আইনের তোয়াক্কা না করে বাল্যবিবাহ অব্যাহত রয়েছে। বাল্যবিবাহ রোধে আরো সচেতন হতে হবে। এছাড়া বিবাহ বিচ্ছেদের হারও আশংকাজনক হারে বেড়ে যাওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি দেখা দিচ্ছে। তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক ও মা সমাবেশ করলে এ পথ থেকে উত্তরণ সম্ভব। পাশাপাশি বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া এখনো মাদকের ব্যবহার ও বিক্রি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর উপর গুরুত্বারোপ করেন।

  • গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওদুদ আলম, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ মাসুম,রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল প্রমূখ। এছাড়াও উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাসিক সভায় আইন-শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।