Blog

  • গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত

    গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের টিসিবি’র মালামাল নিয়ে বাড়ী ফেরার পথে শামসুল ইসলাম নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বেলা ২টার দিকে কামদিয়া-গোবিন্দগঞ্জ সড়কের সাপমারা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের সামেদ আলীর পুত্র। স্থানীয়রা জানান ইউনিয়ন পরিষদ চত্বরে ডিলারের কাছ থেকে টিসিবির মালামাল নিয়ে বাড়ী ফেরার জন্য রওনা দেয় সামসুল। এসময় দ্রুতগামী চাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

  • গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত

    গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের টিসিবি’র মালামাল নিয়ে বাড়ী ফেরার পথে শামসুল ইসলাম নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বেলা ২টার দিকে কামদিয়া-গোবিন্দগঞ্জ সড়কের সাপমারা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের সামেদ আলীর পুত্র। স্থানীয়রা জানান ইউনিয়ন পরিষদ চত্বরে ডিলারের কাছ থেকে টিসিবির মালামাল নিয়ে বাড়ী ফেরার জন্য রওনা দেয় সামসুল। এসময় দ্রুতগামী চাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

  • চাকসু’র নির্বাচনী তফসিল ঘোষণা ॥ নির্বাচন ১২ অক্টোবর

    চাকসু’র নির্বাচনী তফসিল ঘোষণা ॥ নির্বাচন ১২ অক্টোবর

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৪ সেপ্টেম্বর খসড়া তালিকায় আপত্তি গ্রহণের শেষ দিন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর, এবং ১৫-১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন, এবং ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, এবং ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। একই দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদের পাশাপাশি হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনসহ অন্যান্য কমিশনারগণ।

  • রাকসু নির্বাচন ॥ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি ছাত্রদলের

    রাকসু নির্বাচন ॥ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি ছাত্রদলের

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ছাত্রদল। এ দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে করেন। সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, যে ভোটাধিকারের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, সেই অধিকার কেড়ে নিতে অভ্যুত্থানের পর কিছু ভিন্ন চরিত্রের শিক্ষককে প্রশাসনে বসানো হয়েছে। পরিকল্পিতভাবে হাজারো শিক্ষার্থীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রাকসু নির্বাচনে প্রশাসন ‘বিতর্কিত ও মেরুদণ্ডহীন’ শিক্ষককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবন বলেন, শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তারা রাকসু ফি দিয়েই ভর্তি হয়। অথচ এই প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে চরম বৈষম্য। এর আগে ২৫ অগাস্ট প্রথম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর, ছবিসহ ভোটার তালিকা তৈরি, আবাসিক হলের সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছিল ছাত্রদল। এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। চতুর্থবারের মতো সংশোধিত তফসিল অনুযায়ী ৩১ অগাস্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৬ থেকে ৭ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। আর সেদিনই ফল ঘোষণা করা হবে।

  • কুষ্টিয়ায় ৫ দফা দাবিতে স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ শ্রমিকদের

    কুষ্টিয়ায় ৫ দফা দাবিতে স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ শ্রমিকদের

    ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ও ভ্যান চালকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে শ্রমিক উইং জাতীয় নাগরিক পার্টি এনসিপি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করে। শ্রমিক উইং এনসিপি’র নেতারা জেলা প্রশাসক এবং পৌর প্রশাসকের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সেখান থেকে সরে যান। এরপর তারা শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে একটি সমাবেশ করেন। কুষ্টিয়া জেলা শ্রমিক উইং এনসিপি’র সমন্বয়কারী মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রমিক উইং এনসিপি’র কেন্দ্রীয় নেতা মো. আলম হোসেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা এনসিপি’র সিনিয়র সংগঠক এবাদত আলী, কুষ্টিয়া জেলা এনসিপি’র সংগঠক শরিফুল ইসলাম সবুজ, মিরপুর উপজেলা এনসিপি নেতা স্টারলিন এবং কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের নেতা মুন্না। এই কর্মসূচির মাধ্যমে তাদের ৫টি প্রধান দাবি হলো, পৌর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ও ভ্যান চলাচলের জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে। আলোচনা সাপেক্ষে লাইসেন্স ফি নির্ধারণ করতে হবে। চালকদের বিশ্রামের জন্য বিভিন্ন স্থানে স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে। যানবাহনগুলোর সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে হবে। চালকদের প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থা করতে হবে।

  • রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

    রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

    ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কর্মসূচিতে অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরাও এতে অংশ নেন। বিশ্ববিদ্যালয় শাখা প্রকৌশল অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক সিফাত আবু সালেহ বলেন, লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অথচ আমরা বারবার স্মারকলিপি জমা দিলেও কোনো সাড়া মেলেনি। প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আহমেদ হাসান বলেন, “আমাদের তিন দফা দাবি শুরু থেকেই উপেক্ষা করা হচ্ছে। পুলিশি হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। এর আগে বুধবার রাজশাহীর তালাইমারি মোড়ে মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট শিক্ষার্থীরা। ২৪ অগাস্ট একই দাবিতে রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, নেজামপুর মরাফেলা গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২২)। ওসি বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটো চার্জার ভ্যানে বৈদ্যুতিক চার্জ লাগানো ছিল।

    আনুমানিক ভোর সাড়ে ৫ টার দিকে অটো থেকে বিদ্যুতায়িত লাইন টানতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হন। তাদের চিৎকারের শব্দ পেয়ে ছেলের বউ দৌড়ে গিয়ে ধরতে গেলে তাকেই বিদ্যুৎ শক করে ফেলে দেয়। সে তার শশুর আলমগীরকে ডাক দিলে ঘর থেকে এসে দেখেন স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

    নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

    নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার (৬৫) মৃত্যু হয়েছে। নাচোল উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা নামক স্থানে বুধবার আনুমানিক ভোর পৌনে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন যাবত ভারসম্যহীন এই বয়স্ক মহিলাকে কাজলা বাজারে ও তার আশপাশে ঘুরাফেরা করতে দেখা গেছে। এলাকাবাসীরা বলেন, পুরাতন কাজলার রেল ক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে লাইনের পাশে ট্রেনে কাটা পড়া দুই পা বিচ্ছিন্ন হওয়া অজ্ঞাত বয়স্ক মহিলার লাশটি দেখতে পায়।
    আমনুরা রেলওয়ে জিআরপির ইনচার্জ এস.আই মাইনুল হক বলেন, রেলওয়ে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মহিলাটির বয়স প্রায় আনুমানিক ৬৫ বছর। সকাল সাড়ে ৮টার সময় তার মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনী পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে এবং একটি ইউডি মামলাও করা হয়েছে।

  • সরকারের একটি মহল গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে-মির্জা ফখরুল

    সরকারের একটি মহল গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে-মির্জা ফখরুল

    সরকারের ভেতরের একটি মহল গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যদি তিন মাসের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া হতো, তাহলে দেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং অন্যান্য সমস্যা সহজেই সমাধান করা যেত। বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ইদানীং একটি বিষয় দেখে খারাপ লাগে, আজকালকার বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে। যেদিকে তাকাই, সব প্রতিষ্ঠানেই শুধু দুর্নীতি। একজন ব্যবসায়ী সেদিন বলছিলেন, আগে যেখানে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন সেখানে পাঁচ লাখ টাকা লাগে। তিনি আরও বলেন, দেশের মনন ও নৈতিকতার যে পরিবর্তন দরকার ছিল, তা হয়নি। রাজনৈতিক নেতারাও এই দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, যা দেশের জন্য আরও বেশি ক্ষতিকর। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে বাঁচানোর আহ্বান জানান।
    বিএনপি মহাসচিব ৭১’এর মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, ৭১’কে ভুলিয়ে দেওয়ার অনেক প্রচেষ্টা চলছে। কিন্তু তা সম্ভব নয়। কারণ আমরা আমাদের চোখের সামনে ভাইদের গলা কাটতে দেখেছি, মা-বোনের ইজ্জত নিতে দেখেছি। তিনি সতর্ক করে বলেন, যারা সেদিন অন্যায়কারীদের সহযোগিতা করেছিল, তারাই আজ বড় বড় কথা বলছেন। আমাদের সবাইকে এই বিষয়ে অনেক বেশি সজাগ থাকতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সংস্কারের জটিলতা দ্রুত শেষ করুন। নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং তার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন। তিনি বলেন, যারা এই সুযোগের ফায়দা নিতে চায়, তারা কিন্তু বসে নেই, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

  • পত্নীতলায় অবৈধ ভেটেনারি ঔষধ কারখানায় অভিযান

    পত্নীতলায় অবৈধ ভেটেনারি ঔষধ কারখানায় অভিযান

    পত্নীতলায় অবৈধ ভেটেনারি ঔষধ কারখানায় অভিযান

    নওগাঁর পত্নীতলায় স্বামী-স্ত্রীর অবৈধ ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নজিপুর পৌরসভার নতুনহাট এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল ওষুধ ও কাঁচামাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া। অভিযানে অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বিপণনের অভিযোগে হামিদুর রহমান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন হীরাকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চালানো অভিযানে প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিশ কুমার দেবনাথ জানান, নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ এলাকার বাসিন্দা হামিদুর রহমান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন হিরা নতুনহাটে একটি বাসা ভাড়া করে থাকতেন। সেখানে দীর্ঘদিন পশুসম্পদ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে মুরগির এন্টিবায়োটিক, পশুর ক্যালসিয়াম, জিংক, ভিটামিন ও ভেটেরিনারি বিভিন্ন ওষুধ উৎপাদন ও বিক্রি করছিল। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।