Blog

  • চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে শ্রদ্ধা ও মানবতার মিলন

    চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে শ্রদ্ধা ও মানবতার মিলন

    জুলাই জাগরণে রক্তদানে জাগরণ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে শ্রদ্ধা ও মানবতার মিলন

    ‘জুলাই জাগরণ অনুষ্ঠান ২০২৫’ উপলক্ষে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এক ব্যতিক্রম ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) আয়োজিত কর্মসূচিতে ছিল স্বেচ্ছায় রক্তদান, ফ্রি ব্লাড গ্রুপিং এবং রক্তদাতাদের ডাটাবেইজ তৈরি। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল-শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তান জুলাই শহিদদের প্রতি। আয়োজনে নেতৃত্ব দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মাসুদ পারভেজ। তিনি বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ শুধু স্মরণ করলেই চলবে না, তাদের আদর্শ অনুসরণ করে জনসেবামূলক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে হবে। এই কর্মসূচি তারই অংশ।” কর্মসূচিতে নানা শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্বেচ্ছায় রক্তদাতা একটি ডিজিটাল ডাটাবেইজে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে ভবিষ্যতে যে কোনো সংকটে দ্রুত রক্ত জোগাড় করা সম্ভব হয়। আলোচনা সভায় বক্তারা বলেন,

    “জুলাই আমাদের জন্য কেবল শোকের নয়, চেতনার মাস। এই মাসে জাতির শ্রেষ্ঠ সন্তানরা জীবন দিয়েছেন, সেই আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণা। চিকিৎসা সেবার মাধ্যমে আমরাও যেন সেই আদর্শ ধারণ করতে পারি।” দোয়া মাহফিলে শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের শান্তি, অগ্রগতি এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ একে এম শাহাব উদ্দিন, ২৫০ শষ্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ মোঃ মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সামাদ, অর্থোপেডিক্স বিভাগের ডাঃ মোঃ ইসমাইল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের ডাক্তার নার্স ও স্টাফরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের এই আয়োজন কেবল এক দিনের অনুষ্ঠান নয়, এটি একটি বার্তা, যেখানে শ্রদ্ধা, মানবতা ও সেবাবোধ একত্রে জাগরণ সৃষ্টি করে। আগামী দিনে এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সকলের।

  • জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

    জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

    জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক থেকে ওয়াকআউট করেন তারা। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। একপর্যায়ে সরকারি কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। আলোচনার জন্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সূচনা বক্তব্য উপস্থাপনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ জানান, তাদের দল এ আলোচনায় অংশ নেবে না। ওয়াকআউটের কারণ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ বলেন, আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে-সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দুই-একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ, এটা নিয়ে কমিটি করা এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা, এটায় ভবিষ্যতে সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে।

  • চালককে মারধর ॥ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল-যাত্রীদের দূর্ভোগ

    চালককে মারধর ॥ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল-যাত্রীদের দূর্ভোগ

    চালককে মারধর ॥ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল-যাত্রীদের দূর্ভোগ

    রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এই দুই জেলার বাসচালকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। সোমবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোন বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস চালক ও শ্রমিক নেতারা জানান, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে দুই জেলার বাস চালক ও শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাস চালককে মারধর করেন রাজশাহীর চালকেরা। পরে রাজশাহীর আরেক চালককে মারধর করেন চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকেরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস বন্ধের কারণে ভোগান্তির শিকার হন যাত্রীরা। তারা অটোরিকশা,

    সিএনজিতে ঝুঁকি নিয়ে রাজশাহীসহ অন্যান্য গন্তব্যে যান। কয়েকজন যাত্রী জানান, বাস চলাচল বন্ধ থাকায় আমরা খুবই কষ্টে আছি। বিশেষ করে রোগী, শিক্ষার্থী, বয়স্ক লোকজনসবাই বিপদে পড়ছে। বিকল্প যানবাহনে যেতে হচ্ছে, আবার সেগুলোর ভাড়াও অনেক বেশি। সাধারণ মানুষ এই ভাড়া বহন করতে পারছে না। আমরা চাই দ্রুত বাস চলাচল স্বাভাবিক হোক। তবে, দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ আব্দুল কাদের কামাল জানান, গত শনিবার রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক চালকের সঙ্গে রাজশাহীর এক চালকের মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো বাস রাজশাহীতে যাচ্ছে না। ফলে দু’পাশ থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা। রোগী, শিক্ষার্থী, নারী ও বয়স্ক মানুষদের চরম ভোগান্তি হচ্ছে। এটা আমাদের অভ্যন্তরীণ কোনো বিরোধ নয়, এটা দুই জেলার চালকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান এবং বাস চলাচল স্বাভাবিক হোক।

  • চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার, সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল অহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। উপজেলা নির্বাহী অফিসার বলেন, অশিক্ষা, দারিদ্র, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানান কুসংস্কারের কারণে এ আইনের তোয়াক্কা না করে বাল্যবিবাহ অব্যাহত রয়েছে। বাল্যবিবাহ রোধে আরো সচেতন হতে হবে। এছাড়া বিবাহ বিচ্ছেদের হারও আশংকাজনক হারে বেড়ে যাওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি দেখা দিচ্ছে। তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক ও মা সমাবেশ করলে এ পথ থেকে উত্তরণ সম্ভব। পাশাপাশি বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া এখনো মাদকের ব্যবহার ও বিক্রি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর উপর গুরুত্বারোপ করা হয়।

  • গোমস্তাপুরে শিক্ষা দপ্তরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

    গোমস্তাপুরে শিক্ষা দপ্তরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা অফিস আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি। বক্তব্য রাখেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী মনিটোরিং অফিসার শাহদাৎ হোসেন, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলি, চৌডালা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট একরামুল হক, অভিভাবক রুহুল আলি, চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নিশাত আনজুম, রহনপর ইউসুফ আলি সরকারি কলেজের ছাত্র মনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সারওয়ার জাহান সুমন। অনুষ্ঠানে মোট ৩৯ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ‘তারুণ্যের উৎসব’ নিমিত্ত্বে চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা

    ‘তারুণ্যের উৎসব’ নিমিত্ত্বে চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা

    ‘তারুণ্যের উৎসব’ নিমিত্ত্বে চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব আয়োজনের নিমিত্ত্বে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আয়োজনে সেচের পানির অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাস এর মাধ্যমে ও AWD পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয়ে উদ্বুদ্ধ করণ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। রবিবার (২৭ জুলাই) জেলার নাচোল উপজেলার বিএমডিএ প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা হয়। কর্মশালায় সেচের পানির অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাস এর মাধ্যমে ও AWD পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয়করণ উদ্বুদ্ধকরণ, কর্তৃপক্ষের চলমান প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সাম্যক ধারনা ও ভূ-উপরিস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা ও আর্থসামাজিক উন্নয়নে বিএমডিএ’র ভূমিকা শীর্ষক আলোচনা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)র রাজশাহী প্রধান কার্যালয়ের প্রকৌশল, গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক মোঃ জিন্নুরাইন খান, বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ, বিএমডিএ, নাচোল জোনের সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম, পরিদর্শক মোঃ ইউসুফ আলী, মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলামসহ অনেকে। জিল্লুরাইন খান বলেন, ‘কৃষি উদোক্তাই আগামীর সফল মানুষ’ এই শ্লোগানে তরুন প্রজন্যে লিডারশীপ ও উদ্ভাবনী মেধা দিয়ে কৃষিকে এগিয়ে যেতে হবে। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীগণের প্রত্যেককে ১টি ফলদ গাছ ও ১টি অডউ পাইপ প্রদান করা হয়।

  • ভোলাহাটে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী অপুর ৩১ দফা লিফলেট বিতরণ

    ভোলাহাটে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী অপুর ৩১ দফা লিফলেট বিতরণ

    ভোলাহাটে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী অপুর ৩১ দফা লিফলেট বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী ড. এসএ অপু রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন। ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ড. এস. এ. অপু ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। ২৬ জুলাই প্রথমে তিনি ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী বাজার, মান্নু মোড়, খাসপাড়া মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়াও উপজেলার মেডিকেল মোড়, আম ফাউন্ডেশন, বাচ্চামারী হাট, সুরানপুর বাজার, ফুটানীবাজার, বজরাটেক এবং মুশরীভুজা বাজার এলাকায় দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী বলে জানান। গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন, ভোলাহাট উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ খিজির হায়াত মোল্লা, জামবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেৎ মোঃ শামীম রেজা, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর সাধারণ সম্পাদক এএইচ এম এম জামাল( বাচ্চু), উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আব্দুল বারী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামিতে যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হবো বলে প্রত্যাশা করেন তিনি।

  • গোমস্তাপুরে বিএনপির লিফলেট বিতরণ

    গোমস্তাপুরে বিএনপির লিফলেট বিতরণ

    গোমস্তাপুরে বিএনপির লিফলেট বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রহনপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর এলাকার খয়রাবাদ মহল্লার তাহের নগর এলাকায় এ লিফলেট বিতরণ করা। রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকির সার্বিক তত্বাবধানে বিভিন্ন স্তরের মানুষের হাতে লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক সাদিকুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা কবির হোসেন, মনিরুলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধিকল্পে এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে।

  • পত্নীতলায় ১৪ বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

    পত্নীতলায় ১৪ বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

    নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাত ৪টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুল খালেকের নেতৃত্বে বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সুত্র জানায়, সীমান্ত পিলার ২৫৪/৩-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

  • এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরী কমিশন-এর সাথে মতবিনিময় সভা

    এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরী কমিশন-এর সাথে মতবিনিময় সভা

    এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরী কমিশন-এর সাথে মতবিনিময় সভা

    এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: সফিকুল বারী এর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-

    এর বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানদের সাথে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ল্যাব, লাইব্রেরী, ক্লাশরুম, শিক্ষকদের রুম ও অডিটোরিয়াম পরিদর্শন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন একটি বৃক্ষ রোপন করেন।

    এসময় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।