Blog

  • অনিয়মের অভিযোগে নাচোল পৌরসভার ড্রেন নির্মাণকাজ বন্ধ

    অনিয়মের অভিযোগে নাচোল পৌরসভার ড্রেন নির্মাণকাজ বন্ধ

    অনিয়মের অভিযোগে নাচোল পৌরসভার ড্রেন নির্মাণকাজ বন্ধ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌরসভার পানি নিস্কাশনের জন্য ড্রেনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগে চলমান কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী, অপর্যাপ্ত উপকরণসহ নানা অনিয়ম রয়েছে এ চলমান পানি নিস্কাশন ড্রেনের কাজে। উপজেলার মুরাদপুর যুব সমাজ সেবা সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ড্রেনের দু’দিকের দেওয়াল এর উপর প্লেট(স্ল্যাব)’র নির্মান কাজে অনিয়মের অভিযোগে ঢালাই কাজ বন্ধ করা হয়েছে। তিনি আরও জানান, দেওয়াল ও স্ল্যাবের মধ্যের ফাঁকা স্থানে কোন রড বাইন্ডিং না করেই ঢালাই কাজ করে দায়সারা কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খালেক এন্টারপ্রাইজ। মুরাদপুর যুব সমাজসেবা সংগঠনের অর্থসম্পাদক আব্দুর রাকিব,

    সদস্য মাহিদুর রহমান ও ওই গ্রামের আব্দুল খালেক অভিযোগ করে বলেন, প্রায় ৫ বছর যাবৎ চলমান কাজ অনিয়ম ও দূর্ণীতির জন্য পড়ে রয়েছে। বর্তমান সরকারের সময়ে কাজের গতি খুবই ধীরগতি ও কাজের মানও খুবই নিন্মমানের। এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, সরকারের জনস্বাস্থ্য বিভাগের সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ২ কিলোমিটার ড্রেন নির্মানের কাজ পায় মেসার্স খালেক এন্টারপ্রাইজ। কাজের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়। সঠিক সময়ে কাজ সম্পন্ন হয়নি বিধায় বর্ধিত সময়ে কাজ চলছে। মুরাদপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন স্থানে কারিগরি কারণে রাস্তা থেকে ড্রেনের টপ উঁচু করায় ওয়ালের রডের ঘাটতি পড়েছে। ঢালায়ের সময় ওয়ালের টপ ও স্ল্যাবের মধ্যবর্তী ফাঁকা স্থানে রড বেঁধে ঢালাই করার কথা, কিন্তু নির্মান শ্রমিকেরা কাজে গাফেলতির কারণে এ জটিলতার সৃষ্টি হয়েছে। ভালভাবে রড বেঁধে ঢালাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনক্রমেই ময়লা পানি দিয়ে মিক্সার করা যেন না হয় সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

  • চুয়াডাঙ্গায় তেঁতুলগাছে ২০০ বছর ধরে বাদুড়ের বসবাস

    চুয়াডাঙ্গায় তেঁতুলগাছে ২০০ বছর ধরে বাদুড়ের বসবাস

    চুয়াডাঙ্গায় তেঁতুলগাছে ২০০ বছর ধরে বাদুড়ের বসবাস

    দুই’শ বছরের পুরনো এই বাদুড়দের নিজস্ব সাম্রাজ্য গড়ে উঠেছে চুয়াডাঙ্গা পৌরসভার পাশে ওয়াপদাপাড়ায়। অসংখ্য বাদুড় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চিঁচিঁ শব্দে মুখরিত করে রাখে বাদুড়তলা। দিনে বাদুড়গুলো চারটি তেঁতুলগাছের ডালে ঝুলে থাকে আর এ ডাল থেকে ও ডালে ছুটে বেড়ায় আর সন্ধ্যা হলেই খাবারের জন্য বেরিয়ে পড়ে। দুর থেকে শব্দ শুনেই বুঝা যায় যে, কাছাকাছি কোথাও বাদুড়ের অভয়ারণ্য রয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার পাশে ওয়াপদাপাড়ায় রয়েছে বাদুড়তলা নামক স্থান। ইবাদত আলি জোয়ার্দ্দার নামের এক ব্যাক্তি প্রায় ২০০ বছর আগে এখানে সপরিবারে বসবাস করতেন। ইবাদত আলি জোয়ার্দ্দারের ছেলে ইউসুফ আলি জোয়ার্দ্দারের দুই মেয়ে সেলিমা খাতুন ও হাসিনা খাতুন। বাবা মারা যাওয়ার পর তার দুই মেয়ে বাদুড়তলার সম্পত্তির ভাগ পায় সাড়ে চার বিঘা করে। সেলিমা খাতুন সন্তানদের নিয়ে স্থায়ীভাবে চুয়াডাঙ্গায় বসবাস করেন। আর হাসিনা খাতুন পরিবার নিয়ে থাকেন ঢাকায়। সেলিমা খাতুনের বড় ছেলে খোকন জোয়ার্দ্দার বলেন, ১৯২৫ সালে সর্বশেষ বাদুড়তলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল। নানা ও মায়ের মুখ থেকে বাদুড়ের গল্প শুনেছি। তারা বলতেন, অনেক বছর ধরে বাগানে বাদুড় বসবাস করছে। তাই গাছগুলো কখনো কাটার চিন্তা করা হয়নি। ১৯৬০ সালে বেশ কয়েকদিন তাপদাহ হয়েছিলো। তাপদাহের কারণে বাদুড় মরে যাচ্ছিল। নানা ভারত থেকে একটি পানি ছিটানোর জন্য মেশিন কিনে নিয়ে আনেন। ওই মেশিন দিয়ে বেশ কয়েকদিন পানি ছিটানো হলে বাদুড়গুলো প্রাণে রক্ষা পায়। ১৯৯২ সালে আমার ছোট খালা কয়েকটি তেঁতুলগাছ কেটে ফেলেন। আর দুটি গাছ মারা যায়। বর্তমানে ছোট ভাইয়ের জমিতে চারটি তেঁতুল গাছ রয়েছে। সেখানে বাদুড়গুলো নিরাপদ আশ্রয়ে বসবাস করছে। গাছগুলো দু’শো বছরের বেশি বয়স হয়েছে। সেই সময় থেকে গাছগুলোতে বাদুড়ও রয়েছে। তেঁতুলগাছ যতদিন বেঁচে থাকবে বাদুড়গুলো ততদিন থাকবে বলে তিনি জানান। সেলিমা খাতুনের ৯ ছেলে-মেয়ে চুয়াডাঙ্গা ওয়াপদাপাড়ার বাদুরতলার জমি ওয়ারিশ সুত্রে পেয়েছেন। তারা বাদুড়গুলো সংরক্ষণের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন। সেলিমা খাতুনের কয়েক ছেলের রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা। মেজো ছেলে মধু জোয়ার্দ্দারের জমির মধ্যে পড়েছে চারটি তেঁতুলগাছ। গাছগুলোতে রয়েছে বাদুড়ের নিরাপদ আশ্রয়। সে কথা চিন্তা করেই গাছ চারটি না কেটে মধু জোয়ার্দ্দার তিন কাঠা জমি ছেড়ে দিয়েছেন। বর্তমানে এ জমির মূল্য কোটি টাকার বেশি। চারটি তেঁতুলগাছে প্রায় তিন হাজার বাদুড় বসবাস করে। এই তেঁতুল গাছগুলোতে প্রায় দুই’শ বছর ধরে বাদুড়রা গড়ে তুলেছে নিজস্ব সাম্রাজ্য। তেঁতুলগাছ থেকে তেঁতুল পাড়া হয়না। শুধু তাদের খাবারের জন্য রাখা হয় বছরের পর বছর। গাছের ডালে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝুলে থাকে বাদুড়গুলো। দিনের বেলায় এই স্তান্যপায়ী প্রাণিগুলো চোখে বেশি দেখে না, তাই গাছের ডালে ঝুলে থাকে। আর এ ডাল থেকে সে ডালে ছুটে বেড়ায়। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বাদুড়গুলো খাবারের জন্য ঝাঁকে ঝাঁকে ছুটে যায় দুর-দুরন্তে। খাবার খেয়ে ভোরের আলো ফুটার আগেই ফিরে আসে আপন ঠিকানায়। বাদুড়ের বসবাসের কারণে এ এলাকার নামকরণ হয়েছে বাদুড়তলা। স্থানীয়রা বাদুড়তলা নামে চেনেন স্থানটি। বাদুড়ের নামে বাদুড় মার্কা আটা, ময়দা, সুজি ও ভূসির নামকরণ করা হয়েছে। চুয়াডাঙ্গাসহ পার্শবর্তী জেলার বাজারে বাদুড় মার্কা পণ্যগুলোর চাহিদাও রয়েছে অনেক। বিলুপ্তপ্রায় এ প্রাণিটি দেখতে দুর-দুরন্ত থেকে সব বয়সের মানুষ ছুটে আসেন। বাদুড়ের অবাধ বিচরণ দেখে তারা মুগ্ধ হন। এ প্রাণিটি বর্তমানে অন্য কোথাও তেমন একটা দেখা যায় না। ছোট বাচ্চারা বাবা-মায়ের সাথে বারবার আসে স্তন্যপায়ী এ প্রাণিগুলো দেখতে। চুয়াডাঙ্গা পৌর এলাকার বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোহিদ হোসেন বলেন, ছোটবেলা থেকে গাছে বাদুড় দেখছি। সকালে ঘুম ভাঙার পর বাদুুড়ের চিঁচিঁ শব্দ শুনতাম। বাদুড় এক সাথে আকাশে উড়তো। বাদুড়গুলো চুয়াডাঙ্গার ঠিকানা এনে দিয়েছে। রাতে খাবার খেয়ে সারাবেলা গাছে থাকতো। বর্তমান পরিবেশে বাদুড়গুলো টিকে থাকার লড়াই করছে। জমির মালিকের ভাই জাহিদ মিয়া জানান, প্রাণিগুলো নিজের সন্তানের মতো। তাদের উপর দরদ ও ভালবাসা জন্মেছে। নিরীহ প্রাণিগুলোর দ্বারা কোনো ক্ষতি হয়নি। প্রাণিগুলো বাঁচিয়ে রাখার জন্য জমি ছেড়ে দিয়েছি। আমার সন্তানদের বলেছি বাদুড়ের পুরাতন আবাসস্থল নষ্ট না করার জন্য। বাংলাদেশ পরিবেশ আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান জানান, বাদুড় স্তন্যপায়ী প্রাণি। দিনে গাছে থাকে, রাতে খাদ্যর জন্য বিচরণ করে। পৃথিবী থেকে অনেক প্রাণি বিলুপ্ত হয়েছে। বাদুড় দেশ থেকে বিলুপ্তির আগে সংরক্ষণ করতে হবে। পরিবেশ সংরক্ষণে বাদুড়ের ভূমিকা রয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, মধু মিয়া একজন প্রাণী প্রেমিক ব্যক্তি। চারটি তেঁতুলগাছে প্রায় তিন হাজার বাদুড়ের নিরাপদ আশ্রয়ে রয়েছে। বিলুপ্তপ্রায় প্রাণিটি সংরক্ষণ হচ্ছে। বাদুড় ফল খেয়ে বেঁচে থাকে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। বাদুড়ের মাধ্যমে খুব সহজে পরাগায়ন হচ্ছে উদ্ভিদের। বাদুড় বীজ ফেলে অথবা ফল মুখে করে নিয়ে একস্থান থেকে অন্যস্থানে ফেলে দেয়।

  • আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি নাজমুন নূরকে প্রত্যাহার

    আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি নাজমুন নূরকে প্রত্যাহার

    আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি নাজমুন নূরকে প্রত্যাহার

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বিসিএ) ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে (জায়েদ নূর) প্রত্যাহার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে তাকে প্রত্যাহার করে চট্টগ্রামের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার ছাত্রলীগের এক নেতাকে আগের দিন রাতে আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বিসিএ) কর্মীরা আহত হলে বুধবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে শুরু হয় আন্দোলন। ওসির অপসারণের দাবিতে সকালে পটিয়া থানা ঘেরাও করা হয় এবং পরে বাইপাস এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। আন্দোলনকারীরা পরে ওসির পাশাপাশি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা এসপির অপসারণ দাবি করে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় বেধে দেন। এরপরই রাতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হল। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে রাঙামাটির একজন ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। থানায় গিয়ে ওই নেতাকে গ্রেপ্তার দেখাতে বলেন তারা। বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা থানা চত্বরে ওই নেতাকে ‘মারধরের চেষ্টা করলে’ পুলিশ বাধা দেয়। এসময় উত্তেজনার মধ্যে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিষয়টি আইন অনুযায়ী সমাধানের চেষ্টা করা হয়েছিল। বিক্ষুব্ধরা পুলিশের ওপর চওড়া হয় এবং থানার জানালার আয়না ভাঙচুর করে। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে থানা ঘেরাওয়ের কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। পরে সকালে পটিয়া থানা ঘেরাও করা হয়। বিক্ষোভকারীরা বাইপাস এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। বিকেলে নগরীর খুলশী ৪ নম্বর সড়কে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিসিএ’র কর্মীরা। ডিআইজি তার কার্যালয় থেকে না আসায় তারা বিকাল ৪টার দিকে জাকির হোসেন সড়কে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ সড়কে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলার পর সড়ক ছাড়েন তারা। সন্ধ্যায় অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে যারা দায়ী হবেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে জেলার শিবগঞ্জ থানার রানীহাটি বাজার এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত সাজপ্রাপ্ত এক পলাতক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর গ্রামের সাদিকুল আলমের ছেলে রাজীবুল আলম রাজীব (৩৩)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানীহাটি বাজার এলাকা থেকে ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজীবুল আলম রাজীব কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় বিজ্ঞ আদালতে মামলা হয়। মামলা হওয়ার পর আসামী নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত অর্থদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। প্রেক্ষিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • গোবিন্দগঞ্জে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৮’শ কেজি ধান বীজ জব্দ

    গোবিন্দগঞ্জে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৮’শ কেজি ধান বীজ জব্দ

    গোবিন্দগঞ্জে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৮’শ কেজি ধান বীজ জব্দ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারী আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকার অভিযোগে সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকারের ৪’শ ৩৪ বস্তা সার ও ৬ হাজার ৮’শ ৭৭ কেজি ধানের বীজ জব্দ করেছে, একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের সার ও বীজ পট্টি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। অভিযানে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলম, ক্যাপ্টেন ইকরামুল হক, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ন চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর ও মেসার্স প্রধান কৃষি সম্ভারে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ওইসব দোকানে অভিযানে চালিয়ে ৪শ’ ৩৪ বস্তা ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার এবং ৬ হাজার ৮শ’ ৭৭ কেজি বিভিন্ন প্রকার ধান বীজ জব্দ করা হয়। সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত সার ও ধান বীজ সমূহ সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

  • গাইবান্ধায় ইউএনও এবং বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    গাইবান্ধায় ইউএনও এবং বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    গাইবান্ধায় ইউএনও এবং বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা হাসানুর রহমান চৌধুরী ডিউকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার গোবিন্দগঞ্জ সহকারী জজ আদালতে মামলাটির আপত্তি শুনানী শেষে আদালত আগামি ৭ জুলাই পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন। এর আগে ওই আদালতে গত ১৫ জানুয়ারী গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবি সহকারী আকতারুজ্জামান প্রধান মামলাটি দায়ের করেন। তিনি উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলা বক্স প্রধানের ছেলে। মামলার বাদি আক্তারুজ্জামান প্রধান জানান, ওই মৌজার বিভিন্ন ব্যক্তির মালিকানাধীন এক একর ১৯ শতক জমির উপর দিয়ে প্রায় ২শ’ফুট কাঁচা সড়ক নির্মাণ করা হয়। এ ঘটনায় জমির মালিকরা ক্ষুব্ধ হয়ে ইউএনও এবং রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউককে অভিযুক্ত করে মামলাটি দায়ের করে। আদালত সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর বিবাদী পক্ষ আদালতে উপস্থিত হয়ে গত ৬ মার্চ জবাব দাখিলের জন্য সময়ের আবেদন করলে আদালত গত ১৪ মে শুনানীর জন্য দিন ধার্য্য করেন। এর প্রেক্ষিতে ওই দিনই বিবাদী পক্ষের দাখিল করা আপত্তির ওপর বুধবার শুনানী অনুষ্ঠিত হয়। কিন্তু শুনানী চলাকালে দাখিলকৃত আপত্তির স্বপক্ষে বিবাদী পক্ষকে প্রমাণাদি উপস্থাপনা না করায় আদালত মামলাটির পরর্বর্তী শুনানীর জন্য আগামি ৭ জুলাই দিন ধার্য্য করেন।

  • গোমস্তাপুরে উপজেলা কৃষি অফিসারের বিদায় সংবর্ধনা

    গোমস্তাপুরে উপজেলা কৃষি অফিসারের বিদায় সংবর্ধনা

    গোমস্তাপুরে উপজেলা কৃষি অফিসারের বিদায় সংবর্ধনা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারকে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে তার সহকর্মীরা। বুধবার (০২ জুলাই) বিকেলে কৃষি প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনী, এসএপিপিও সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, আব্দুর রাকিব, মমিনুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমুখ। পরে সম্মিলিত সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • আওয়ামীলীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

    আওয়ামীলীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

    আওয়ামীলীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

    মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন সাংবাদিকদের জানান, দুর্জয়ের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং এ সংক্রান্ত তদন্ত চলছে। এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ অক্টোবর আদালত নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, দুর্জয় ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ-বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। চলমান দুর্নীতি তদন্তের অংশ হিসেবে গত ২১ জানুয়ারি রাজধানীর লালমাটিয়ায় দুর্জয়ের নামে থাকা ২,৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার ১২টি ব্যাংক হিসাবও জব্দ করা হয়। উল্লেখ্য, নাঈমুর রহমান দুর্জয় আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হন।

  • চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা ॥ জেলা হাসপাতালে একদিনেই ভর্তি ৪১

    চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা ॥ জেলা হাসপাতালে একদিনেই ভর্তি ৪১

    গত ৬ মাসে ডেঙ্গু রোগী ৬৭৩ জন

    চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা ॥ জেলা হাসপাতালে একদিনেই ভর্তি ৪১

    চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ০১ জলাই, ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৪ জন, মহিলা ১৪ জন এবং শিশু ৩ জন (ছেলে ২, মেয়ে ১) রয়েছে। গত ৬ মাসে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৭৩ জন ডেঙ্গু রোগী। যা জেলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও মশা নিধনে নেই কার্যকরী কোন পদক্ষেপ। যে হারে বাড়ছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, তাতে ডেঙ্গু নিয়ে আতংকিত জেলার মানুষ। হাসপাতালের দৈনিক প্রতিবেদ সূত্রে জানা যায়, পূর্বে ভর্তি ছিলেন ৩৮ জন ডেঙ্গু রোগী (পুরুষ ৭, মহিলা ২৭ ও শিশু ৪ জন)। বুধবার মোট ২৪ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে, যার মধ্যে পুরুষ ১৩ জন ও মহিলা ১১ জন। রেফার্ড করা হয়েছে ২ জন রোগীকে, একজন পুরুষ এবং একজন শিশু। তবে এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, যা জেলার জন্য কিছুটা স্বস্তির খবর।

    বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এর মধ্যে ১৭ জন পুরুষ, ৩০ জন মহিলা এবং ৬ জন শিশু (ছেলে ৫, মেয়ে ১)। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৯৮৮ জন রোগী। শুধুমাত্র ২০২৫ সালেই এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৬৭৩ জন রোগী। অন্যদিকে, বহির্বিভাগে নতুনভাবে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বহির্বিভাগে সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে। এখানেও এখনো পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানো জরুরি। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আব্দুস সামাদ জানান, সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার-প্রচারণা বাড়ানোসহ লিফলেট বিতরণ ও হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের ওয়ালে লাগানো হচ্ছে এবং প্রয়োজনে হাসপাতালের জনবল সংখ্যার মধ্য থেকে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

  • রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ‘দৈনিক বার্তা’র মফস্বল সম্পাদক মামুন

    রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ‘দৈনিক বার্তা’র মফস্বল সম্পাদক মামুন

    রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ‘দৈনিক বার্তা’র মফস্বল সম্পাদক মামুন

    রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে উত্তরাঞ্চলের অন্যতম জাতীয় দৈনিক ‘দৈনিক বার্তা’ পত্রিকার মফস্বল সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা মামুনকে। সম্প্রতি প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান। সভায় রাজশাহী প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম-উদ-দ্দৌলা আইন পেশায় ব্যস্ততার কারণে প্রেসক্লাবের কাজে নিয়মিত সময় দিতে না পারায় তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তিনি আজীবন সদস্য হিসেবে যুক্ত থাকবেন। এ সময় রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।