Blog

  • চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনক ॥ চিকিৎসাধীন ৫০ জন

    চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনক ॥ চিকিৎসাধীন ৫০ জন

    চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনক ॥ চিকিৎসাধীন ৫০ জন

    চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে গত কয়েক দিনে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। হাসপাতাল সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ০১ জুলাই ২০২৫ তারিখে হাসপাতালের ডায়রিয়া ইউনিটে রোগীর সংখ্যা ছিল ৪৫ জন, নতুন ভর্তি হয়েছে ৪০ জন, সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ী গেছে ৩৫ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সামাদ বলেন, “অতিরিক্ত গরমে পানি ও খাবার দ্রুত দূষিত হচ্ছে।

    অনেকেই ফুটানো পানি না খাওয়ার ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।” বিশেষজ্ঞদের মতে, এই সময়টিতে পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা থাকে বেশি। অপরিচ্ছন্ন খাবার, উন্মুক্ত উৎস থেকে পানি পান, এবং সঠিক স্যানিটেশন না থাকাই মূলত এই রোগ বৃদ্ধির কারণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের পর্যাপ্ত পরিমাণ ওষুধ, স্যালাইন ও অন্যান্য চিকিৎসা উপকরণ মজুদ রয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে ইমার্জেন্সি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

    পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ স্থানীয়ভাবে জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা চালাচ্ছে। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সামাদ বলেন, “ডায়রিয়া প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। আমরা শহর ও গ্রামে একযোগে হ্যান্ডবিল বিতরণ, মাইকিং ও স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সতর্কতা বার্তা পৌঁছে দিচ্ছি।

  • ধামইরহাটে শিয়ালের কামড়ে আহত ১২ ॥ আতঙ্কে এলাকাবাসী-মিলছে না টিকা

    ধামইরহাটে শিয়ালের কামড়ে আহত ১২ ॥ আতঙ্কে এলাকাবাসী-মিলছে না টিকা

    ধামইরহাটে শিয়ালের কামড়ে আহত ১২ ॥ আতঙ্কে এলাকাবাসী-মিলছে না টিকা

    নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের শিয়ালের কামড়ে ৩ দিনে নারীসহ প্রায় ১২ জন আহত হয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না জলাতঙ্কের টিকা। এ ঘটনায় বেশ আতঙ্কে রয়েছেন কয়েক গ্রামের মানুষ। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আলমপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ফিরোজ কবির। শিয়ালের কামড়ে আহতরা হলেন-রবিউল আলম সুইট, আবদুল লতিফ, রেজিনা আক্তার, মো. মেসবাউল, মাইমুনা বেগম, আনোয়ার হোসেন চৌধুরী, আবদুস সালামসহ অনেকেই। আহতরা প্রত্যেকে আলমপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। এদের মধ্যে দুজনের অবস্থা বেশ গুরুতর হলে তারা বর্তমানে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, তারা বাড়ি থেকে বের হলে কয়েকটি শিয়াল সংঘবদ্ধভাবে তাদের উপরে আক্রমণ করে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। এভাবে বেশ কয়েকজনকে কামড় দিয়েছে শিয়ালগুলো। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বাড়িতে থাকা ছোট বাচ্চাদের নিয়ে আতঙ্কে রয়েছে পরিবার। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে সেখানে মিলছেনা জলাতঙ্কের টিকা। বর্তমানে শিয়ালের আক্রমণে আহতরা সবাই পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এ বিষয়ে আহত আনোয়ার হোসেন চৌধুরী জানান, গত মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি শিয়াল তার হাতে কামড় দেয়। তিনি গুরতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক জয়পুরহাট হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম বলেন, সরকারিভাবে আমরা জলাতঙ্কের টিকা তেমন পাই না। নিজস্ব তহবিল ও সমাজসেবা অধিদপ্তর থেকে কিছু টিকা সংগ্রহ করে থাকি। বর্তমানে শিয়াল ও কুকুরের অত্যাচার বাড়তে থাকায় আমরা চাইলেও আহতের সময়মত টিকা দিতে পারছি না।

  • শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি- গাইবান্ধায় নাহিদ ইসলাম

    শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি- গাইবান্ধায় নাহিদ ইসলাম

    শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি- গাইবান্ধায় নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গাইবান্ধায় বলেছেন, শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি। একদলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র-জনতা রক্ত ঢেলে দেয়নি। জুলাই আন্দোলন ভয় ভেঙে দিয়ে আমাদের নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে। জুলাই গণঅভ্যূত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী ”দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন হয়নি। গাইবান্ধা থেকে সেই দেশ গঠনে যাত্রা শুরু হলো। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি। নতুন দেশে মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নির্ভয়ে মতপ্রকাশ ও অধিকারের কথা বলবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবস উপস্থিত ছিলেন। এর আগে সকালে এনসিপি নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর সাদুল্যাপুর উপজেলা সদরে এক পথসভায় অংশ নেন তারা। গাইবান্ধায় সমাবেশ শেষে তারা সড়ক পথে পলাশবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।

  • রহনপুরে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    রহনপুরে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    রহনপুরে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াত। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রাকিব। মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে রহনপুর স্টেশন বাজার ১ নম্বর রেলগেট চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু। প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ডঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহসহ অন্যরা। শেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

  • ৩১ দফা বাস্তবায়নে ভালুকায় বিএনপি’র মতবিনিময় সভা

    ৩১ দফা বাস্তবায়নে ভালুকায় বিএনপি’র মতবিনিময় সভা

    ৩১ দফা বাস্তবায়নে ভালুকায় বিএনপি’র মতবিনিময় সভা

    ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পাড়াগাঁও গুচ্ছ গ্রাম ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ৩০ জুন সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের সভাপতিত্বে উক্ত মতবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) জননেতা আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, সালাউদ্দিন আহমেদ, হাজী শহিদুল ইসলাম শহিদ, মোঃ মজিবুর রহমান মজু, মোঃ রুহুল আমিন, মোঃ সারোয়ার জাহান এমরান, খালেদা নার্গিস, সদস্য হাজী আঃ রউফ, আলমগীর হোসেন, মাসুদ পারভেজ চান মিয়া, উপজেলা মহিলা দলের সাধাঃসম্পাদক শারমীন আক্তার দিনা, উপজেলা শ্রমিক দল সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, দক্ষিণ জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডঃ মাজেদুল করিম সজল, যুবদল নেতা মোঃ শামীম আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির গৃহীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • বাগমারায় গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল

    বাগমারায় গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল

    বাগমারায় গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল

    রাজশাহীর বাগমারায় জামায়াতের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনে আহত ও শহীদদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ জামায়াতের কার্যালয়ে উপজেলা আমীর আমীর মাষ্টার কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলামের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ খালেক। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাঃ আঃ বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ ইসমাইল আলম আল হাসানী ও মাষ্টার মোঃ আঃ আহাদ কবিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতের সাবেক আমীর অধ্যাপক সিরাজ উদ্দিন, জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান রেজাউল হক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ, ইসলামী ছাত্র শিবির বাগমারা উপজেলা শাখার সাবেক সভাপতি শাহজাহান জামাল, ইসলামী ছাত্র শিবিরে সাবেক ছাত্র নেতা গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, জামায়াত নেতা চয়েন উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষে ২৪ এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পুঙ্গুত্ব বরণকারীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

  • রংপুর-৪ আসনে আখতার হোসেনকে এনসিপির প্রার্থী ঘোষণা

    রংপুর-৪ আসনে আখতার হোসেনকে এনসিপির প্রার্থী ঘোষণা

    রংপুর-৪ আসনে আখতার হোসেনকে এনসিপির প্রার্থী ঘোষণা

    রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। এ আসনে এনসিপির সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে দলের সদস্যসচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় নাহিদ ইসলাম বলেন, ‘কাউনিয়া ও পীরগাছার পক্ষ থেকে আখতার হোসেন এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। জুলাই গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা-বিচার, সংস্কার ও নতুন সংবিধানের সেই লড়াইয়ে আখতার হোসেন এগিয়ে যাবেন।’ এরপর তিনি আখতারের হাত উঁচিয়ে ধরে তার হাত না ছাড়ার জন্য উপস্থিত জনতার কাছ থেকে প্রতিশ্রুতি নেন। নাহিদ ইসলাম বলেন, ‘আপনাদের এলাকার সন্তান আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছেন। কয়েকবার জেলও খেটেছেন। নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করা সৈনিকের নাম আখতার হোসেন। সে আপনাদের এলাকার গর্ব। আপনারা কীভাবে তাকে শক্তিশালী করবেন ও আরও উচ্চতায় পৌঁছাবেন, সেটা আপনাদের সকলের দায়িত্ব। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় এ পথসভায় আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সূচনা করে। দিনভর চলা এ কর্মসূচির সমাপ্তি হয় রাতে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড চত্বরে। এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘আখতার হোসেনের নেতৃত্বে কাউনিয়া ও পীরগাছা উন্নয়নের মূল স্রোতে যুক্ত হবে। সভাটি সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ওই সভায় আরো বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী সামান্থা শারমিন, তাসনিম জারা প্রমুখ। পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

  • সমাজ সেবায় অনন্য পত্নীতলার কৃতি সন্তান মোঃ হাবিব সাত্তি

    সমাজ সেবায় অনন্য পত্নীতলার কৃতি সন্তান মোঃ হাবিব সাত্তি

    সমাজ সেবায় অনন্য পত্নীতলার কৃতি সন্তান মোঃ হাবিব সাত্তি

    সমাজ সেবায় অনন্য অবদান রেখে চলেছেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মোঃ হাবিব সাত্তি। পত্নীতলা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন পত্নীতলা উপজেলা সমিতি (পউস)’র আহ্বায়ক মোঃ হাবিব সাত্তি এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয়রা জানান, হাবিব সাত্তির নেতৃত্বে সংগঠনটি শুধু উন্নয়ন নয়, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা সৃষ্টিতেও অনন্য ভূমিকা রাখছে। তিনি এলাকায় মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, এবং একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছেন। দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসা খরচ, বন্যা ও দুর্যোগে ত্রাণ বিতরণ, ঈদে অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক বিতরণসহ নানা সমাজকল্যাণমূলক কাজে নিজের অর্থ ও সময় ব্যয় করে আসছেন। উপজেলায় এবছর এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। স্থানীয়রা বলেন, “হাবিব সাত্তি মানুষের বিপদে ছায়া হয়ে দাঁড়ান, এমন মানুষ আজকাল খুব কম দেখা যায়”, এলাকায় কেউ দুঃখ-কষ্টে আছেন, এমন খবর পেলেই ছুটে যান সাহায্য নিয়ে। তার এই মানবিকতা ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। তিনি সকলের জন্য অনুপ্রেরণা। হাবিব সাত্তির সমাজের মানবিকতার এই বার্তা ছড়িয়ে দিতে চাই আমরা। তার কাজ প্রমাণ করে, ছোট ছোট উদ্যোগও কীভাবে বড় পরিবর্তন আনতে পারে। আমরা তার এই মহৎ কাজের জন্য আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আশা করি, তার দেখানো পথে আরও অনেকে এগিয়ে আসবেন। পত্নীতলা উপজেলা সমিতি (পউস)এ সংগঠনটির মূল লক্ষ্য, মানবতার সেবা, যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখা এবং সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। তার কাজের মূল প্রেরণা সম্পর্কে জানতে চাইলে হাবিব সাত্তি বলেন, “আমি রাজনীতি বা নামের জন্য নয়, মানুষের জন্য কাজ করি। কেউ কষ্টে আছে শুনলে আমি নিজেকে থামিয়ে রাখতে পারি না। যতদিন বাঁচবো, মানুষের পাশে থাকব।” একজন শিশু শিক্ষার আলো পাচ্ছে, তখন মনে হয় এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এই কাজ আমাকে মানসিক শান্তি দেয়। উনার সংগঠনের লক্ষ্য বিষয়ে তিনি বলেন, বর্তমান যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ, তাদের দক্ষতা, মেধা এবং উদ্যমের উপর নির্ভর করে আমাদের দেশের উন্নয়ন। আমাদের সংগঠনের লক্ষ্য হচ্ছে, এই যুবশক্তিকে সঠিক পথে, পরিচালিত করা, এবং সমাজ কল্যাণ মূলক, উন্নয়ন মূলক, কাজের মাধ্যমে তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা। আমরা সবসময় মাদক মুক্ত সমাজ চাই, তাই ছাত্র সমাজের মধ্যে বিভিন্ন, ধরনের খেলার সরঞ্জাম দিয়ে থাকি, এবং খেলা-ধুলার জন্য উৎসাহ দিয়ে থাকি। এমন মানবিক নেতৃত্ব ও কাজের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন এলাকার মানুষের নির্ভরতার প্রতীক। স্থানীয় যুবকদের মাঝেও সৃষ্টি করছেন উদাহরণ। মানবিক কাজ করা এই হাবিব সাত্তি আগামী দিনে অসহায়-দরিদ্র ও রোগাক্রান্ত মানুষের পাশে থেকে মানবিকতার উজ্জল দৃষ্টান্ত হয়ে সমাজে বেঁচে থাকুক এই প্রত্যাশা এলাকাবাসীর।

  • র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার

    র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অক্টয় মোড় থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলিনগর গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে ও মেসার্স মৌ ট্রেডার্স এর স্বত্বাধীকারী মোঃ মনসুর রকীব (৪৬)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ০১ জুলাই দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে অকটয় মোড় এলাকা থেকে ০১ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনসুর রকীব কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাগঞ্জের বিজ্ঞ আদালতে চেক জালিয়াতির মামলা হয়। মামলা হওয়ার পর আসামী নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ যুগ্ন দায়রা জজ ২য় আদালত চাঁপাইনবাবগঞ্জ আসামীকে ০১ বছরের কারাদন্ড ও চেকে বর্ণিত অর্থদন্ড প্রদান করে আসামীকে গ্রেফতারের লক্ষে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

  • চুয়াডাঙ্গার ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবীতে মানববন্ধন

    চুয়াডাঙ্গার ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবীতে মানববন্ধন

    চুয়াডাঙ্গার ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবীতে মানববন্ধন

    চুয়াডাঙ্গার ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আয়োজনে বিদ্যালয়গুলোর শতাধিক শিক্ষক মানবন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন বাবু ও লিখন আহমেদ, চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক শিরিনা আখতার। বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে জেলার ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এসব শিক্ষক নিজেরা খেয়ে না খেয়ে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। অবিলম্বে এসব শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও এমপিওভুক্তির মাধ্যমে সমস্যা সমাধানের জোর দাবী জানান বক্তারা।