Blog

  • শিক্ষার আলো ছড়াবে বাগাতিপাড়া বহুমুখী সমাজকল্যাণ সংস্থা-অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান

    শিক্ষার আলো ছড়াবে বাগাতিপাড়া বহুমুখী সমাজকল্যাণ সংস্থা-অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান

    শিক্ষার আলো ছড়াবে বাগাতিপাড়া বহুমুখী সমাজকল্যাণ সংস্থা-অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান

    শিক্ষার আলো ছড়াবে বাগাতিপাড়া বহুমুখী সমাজকল্যাণ সংস্থা বলে প্রত্যাশা করেছেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান। নাটোরের বাগাতিপাড়া বহুমুখী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে উপজেলার মালঞ্চি রেলগেট সংলগ্ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রত্যাশার কথা জানান তিনি। এছাড়া আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট কলাম লেখক ড. আবু সালেহ মুহাম্মদ তোহা। প্রধান অতিথি অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘২০০৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা অত্র উপজেলার মেধাবী শিক্ষার্থীদের পাশে আছে। আমি নিজেও এই সংস্থার মাধ্যমে বাগাতিপাড়ার শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ সবসময় থাকবো। বিগত দিনে এই সংস্থার সহযোগীতায় এ উপজেলার মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়া করে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দেশের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে এর সংখ্যা অনেক বেশি দেখতে চাই। আমি প্রত্যাশা করছি এই সংস্থা উপজেলা জুড়ে শিক্ষার আলো ছড়াবে।’ বুধবার (১১ জুন) বাগাতিপাড়া সরকারি কলেজের অধ্যাপক (অব.) আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও বাগাতিপাড়া বহুমুখী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক সাজেদুর রহমান, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ ও সেক্রটারি আলমগীর হোসেন, পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার শামসুল আরেফীন, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের ও বাগাতিপাড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অব.) গাজিজুর রহমান ও খন্দকার আব্দুল মঈদ প্রমুখ।

  • গোবিন্দগঞ্জে মামার জমির ২’শ গাছ কেটে নষ্ট করার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে

    গোবিন্দগঞ্জে মামার জমির ২’শ গাছ কেটে নষ্ট করার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে

    গোবিন্দগঞ্জে মামার জমির ২’শ গাছ কেটে নষ্ট করার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাগ্নের বিরুদ্ধে মামার জমির বিভিন্ন প্রজাতির ২’শ টি গাছ কর্তন করে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করার অভিযোগ করেছে মামা। এ ব্যাপারে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সোহাগী গ্রামের শরিফুল ইসলাম তার দুই ভাগ্নে ও তাদের সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য থানায় একটি এজাহার দায়ের করেছে। থানায় দায়ের করা এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সোহাগী গ্রামের মৃত আব্দুস সাত্তারের একমাত্র পুত্র শরিফুল ইসলাম পৈত্রিক সূত্রে পাওয়া তার বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত ২০ শতাংশ জমিতে দুই বছর আগে ইউক্লিপটাস, কদমসহ বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। গত ৮ জুন রবিবার ঈদের পরদিন বিকাল আনুমানিক ৫টার দিকে শরিফুল ইসলামের অনুপস্থিতিতে একই ইউনিয়নের বড় সাতাইবাতাইল আকন্দপাড়ার আনিসুল ইসলামের দুই পুত্র মোঃ শাহিন মিয়া (২৮) ও মোঃ শয়ন মিয়া (২৫) সহ আরো ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিসহ পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে ১৫০টি ইউক্লিপটাস গাছ, ৫০টি কদম গাছ এবং ২০টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ফেলেন। এ সময় আশপাশের প্রতিবেশীরা বাঁধা দিলে অভিযুক্তরা ধারালো অস্ত্র উঁচিয়ে তাদেরকেও প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, বিষটি তদন্তের জন্য থানার একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষ হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

  • ৫৯ বিজিবির হাতে ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

    ৫৯ বিজিবির হাতে ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

    ৫৯ বিজিবির হাতে ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

    জেলার কিরনগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে ১১ জুন কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সংবাদে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের টাপপুর গ্রামের পাঁকা রাস্তার উপর যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন ০২ জন মোটরসাইকেল আরোহী বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ১০০ গজ দূরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল মোটরসাইকেলটি তল্লাশী করে সিট কভারে নিচে এবং তেলের ট্যাংকির পার্শ্বে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • গোমস্তাপুরে পুকুরে ডুবে আদিবাসী মহিলার মৃত্যু

    গোমস্তাপুরে পুকুরে ডুবে আদিবাসী মহিলার মৃত্যু

    গোমস্তাপুরে পুকুরে ডুবে আদিবাসী মহিলার মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে শ্রীমতি (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর খেজুরবোনা গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত মাংরার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পার্বতীপুর ইউনিয়নে কৃষ্ণপুর খেজুর বোনায় বুধবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে মৃত মাংরার মেয়ে শ্রীমতি সিমতি(৪০) আদিবাসী মৃগী রোগে আক্রান্ত হয়ে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান,ভারসাম্যহীন মহিলার পরিবারের কোন দাবি না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচন জরুরি-বেলালী-ই-বাকী ইদ্রিশী

    গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচন জরুরি-বেলালী-ই-বাকী ইদ্রিশী

    গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচন জরুরি-বেলালী-ই-বাকী ইদ্রিশী

    বিএনপি নেতা ও ব্যবসায়ী বেলালী-ই-বাকী ইদ্রিশী বলেছেন, ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে আমাদের জাতীয়তাবাদী বিশ্বাসীদের এক হয়ে কাজ করতে হবে। আমাদের সকল বিভেদ ভুলে, তার হাতকে শক্তিশালী করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জরুরি দ্রুত নির্বাচন আয়োজন করা। নির্বাচন হলেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঈদের শুভেচ্ছা, মিলনমেলা ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বেলাল-ই-বাকী-ইদ্রিশী বলেন, ৫ আগস্টের পর, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন মুক্ত হয়ে বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে, এখনও ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা তারেক রহমানের ৩১ দফার বিরোধিতা করে, দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। মঙ্গলবার বিকেলে এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনোয়ার ইসলাম, ঢাকা মহানগর বিএনপির সদস্য মোহা. জবদুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য মোহা. নাজিব ওয়াদুদ, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • গাইবান্ধায় জিএম চৌধুরী মিঠুর প্রয়াণে নাগরিক শোকসভা

    গাইবান্ধায় জিএম চৌধুরী মিঠুর প্রয়াণে নাগরিক শোকসভা

    গাইবান্ধায় জিএম চৌধুরী মিঠুর প্রয়াণে নাগরিক শোকসভা

    জিএম চৌধুরী মিঠু, যিনি শুধু একটি নাম নন, একটি আদর্শের প্রতিচ্ছবি। তিনি স্বপ্ন দেখতেন এমন এক বাংলাদেশের, যেখানে মৌলবাদের কোনো স্থান নেই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে এবং যেখানে সমাজের মূল ভিত্তি হবে উদারতা ও অসাম্প্রদায়িকতা। তার এই স্বপ্ন কেবল ব্যক্তিগত আকাঙ্খা ছিল না বরং ছিল একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি গঠনের গভীর প্রত্যয়। বুধবার (১১ জুন) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জিএম চৌধুরী মিঠুর প্রয়াণে নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। নাগরিক শোকসভা আয়োজক কমিটির আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে অনুষ্ঠানে কালো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, শোক বইতে শোকানুভূতি লেখা, নীরবতা পালন, নিবেদিত গান-কবিতা পাঠ ও স্মৃতিচারণ-আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা। এসময় প্রয়াত মিঠুর পুত্র-কন্যাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ ও আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, মিঠু তার জীবদ্দশায় সবসময় মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি বিশ্বাস করতেন, মৌলবাদ একটি সমাজকে পিছিয়ে দেয়, বিভেদ তৈরি করে এবং মানবিক মূল্যবোধকে ক্ষুণ্ন করে। উদারনৈতিক মূল্যবোধের প্রতি মিঠুর অঙ্গীকার ছিল অবিচল। তিনি সবসময় মুক্তচিন্তা, বাকস্বাধীনতা এবং প্রগতিশীল ধারণাকে সমর্থন করতেন। তিনি বিশ্বাস করতেন, একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজে আলোচনার পরিসর থাকা আবশ্যক, যেখানে ভিন্নমতকে সম্মান করা হয় এবং নতুন ধারণাকে স্বাগত জানানো হয়। তার এই উদার দৃষ্টিভঙ্গি তাকে অনেক মানুষের কাছে অনুসরণীয় করে তুলেছিল। জিএম চৌধুরী মিঠু একাত্তরের বধ্যভূমিগুলো সংরক্ষণে সচেষ্ট ছিলেন। এই কাজে তিনি কেবল মৌখিকভাবেই নয়, কর্মেও নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন, যার লক্ষ্য ছিল মহান মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমিগুলো চিহ্নিত করে তা সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ, অসাম্প্রদায়িক চেতনার প্রসার এবং মৌলবাদের প্রতিরোধ। সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মী ও বন্ধু-স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক ও লেখক গোবিন্দলাল দাস, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মইনুল ইসলাম পল, সাহিত্যিক সুলতান উদ্দিন আহমেদ, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, রাজনীতিক রেবতী মোহন বর্মন, লেখক রুপম রশিদ, সাবেক বাসদ নেতা শহীদুল ইসলাম, রাজনীতিক আহসানুল হাবীব সাঈদ, জিয়াউল হক জনি, প্রয়াত মিঠুর বন্ধু সমাজকর্মী গোলাম রব্বানী মুসা ও প্রবীর চক্রবর্তী, রাজনীতিক মঞ্জুর আলম মিঠু, রাজনীতিক আব্দুল্যাহ আদিল নান্নু, সাংস্কৃতিককর্মী আলমগীর কবীর বাদল, আলাল আহমেদ, শাহ আলম বাবলু, শামীম খন্দকার, মানিক বাহার, জুলফিকার চঞ্চল, শফিকুল ইসলাম রুবেল, নারীনেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, উদীচীর মিতা হাসান, চেম্বারের পরিচালক সুজন প্রসাদ, শুভানুধ্যায়ী উৎপল সাহা ও কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম রেজা, উন্নয়নকর্মী মোদাচ্ছেরুজ্জামান মিলু এবং প্রয়াত জিএম চৌধুরী মিঠুর পরিবারের পক্ষে তাঁর বড় ভাই শামীম চৌধুরী। শোকসভায় নিবেদিত কবিতা পাঠ করেন কবি দেবাশীষ দাশ দেবু, রজতকান্তি বর্মন ও শিরিন আক্তার। নাগরিক শোকসভা সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সাংবাদিক কায়সার রহমান রোমেল। উল্লেখ্য, গত ২৩ মে অসুস্থতাজনিত কারণে জিএম চৌধুরী মিঠু মৃত্যুবরণ করেন। গাইবান্ধায় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অন্যতম সাহসী ছাত্রনেতা ছিলেন জিএম চৌধুরী মিঠু। তিনি ১৯৯০ এর গণঅভ্যুত্থানের নেতৃস্থানীয় রূপকার ছিলেন। তৎকালীন সরকারের হুলিয়া ও বিভিন্ন সংস্থার হুমকি মাথায় নিয়ে বাড়ির বাইরে রাত্রিযাপন করতে হয়েছে। ‎জিএম চৌধুরী মিঠু ১৯৬৯ সালে গাইবান্ধা শহরের ভিএইড রোডে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল মজিদ চৌধুরী (যোশেপ চৌধুরী) ও মায়ের নাম মাসুদা চৌধুরী রেণু। ‎জিএম চৌধুরী মিঠু ১৯৮৮ সালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক নির্বাচিত হন। তিনি ১৯৯৯ সালে বধ্যভূমি সংরক্ষণ কমিটি গঠন করেন। আমৃত্যু এই সংগঠনের আহ্বায়ক ছিলেন তিনি। এই সংগঠনের ব্যানারে প্রতি বছর ভয়াল ২৫ মার্চ কালরাতের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করতেন জিএম চৌধুরী মিঠু। ‎তিনি গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন ও প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। পৌর শহরের ৮নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ‎জিএম চৌধুরী মিঠু গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র ছিলেন।

  • রহনপুর পৌরসভার ট্রাফিকদের মাঝে ছাতা বিতরণ

    রহনপুর পৌরসভার ট্রাফিকদের মাঝে ছাতা বিতরণ

    রহনপুর পৌরসভার ট্রাফিকদের মাঝে ছাতা বিতরণ

    ‘মানবতার সেবায় রহনপুর’ নামে একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রহনপুর পৌরসভার ট্রাফিকদের মাঝে ছাতা বিতরণ করা হয়। মঙ্গলবার রহনপুর ডাক বাংলো চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এ ছাতাগুলো প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান জেম কাউন্সিলর, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সদস্য খায়রুল আনাম, মনিরুল ইসলাম আজম আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। উল্লেখ্য, এই স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘ কয়েক বছর থেকে অত্র এলাকার দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে প্রতিদিন বিনামূল্যে খাবার তুলে দেয়ার মত দুর্দান্ত দুঃসাহসিকতার পরিচয় দিয়ে মানবিক সহায়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

  • গোমস্তাপুরে ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

    গোমস্তাপুরে ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

    গোমস্তাপুরে ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

    ইসলামী সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। রোববার (৮জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এস.এস. টেকনিক্যাল এন্ড বি.এম.কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক ডক্টর মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, চেয়ারম্যান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ, আবুল কাশেম মুহাঃ মাসুম, চেয়ারম্যান, আলিনগর ইউনিয়ন পরিষদ, মুঃ সাইদুর রহমান মাস্টার, প্রধান-উপদেষ্টা, অত্র পাঠাগার, মাওঃ এনামুল হক, সাবেক অধ্যক্ষ ও উপদেষ্টা, অত্র পাঠাগার, মুঃ মোস্তাফা কামাল, অধ্যক্ষ, বাঙ্গাবাড়ী ইউ.এস. স্কুল ও কলেজ, মোঃ তোফাজ্জল হক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), শ্যামপুর আলিম মাদ্রাসা, মুঃ আঃ আওয়াল ডাক্তার, সভাপতি, অত্র পাঠাগার। মোঃ মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি, রহনপুর শিল্প ও বণিক সমিতি। মুঃ আতিকুল ইসলাম আজম, সভাপতি, উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর, মুঃ নজরুল ইসলাম, সাব-ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ। স্বাগত বক্তব্য রাখেন, প্রভাষক হাফিজুর রহমান মুর্শেদ সেক্রেটারী ফি-সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার শ্যামপুর বাঙ্গাবাড়ী। উল্লেখ্য, দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারের মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ফি-সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার শ্যামপুর।

  • র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২

    র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২

    র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২

    র‌্যাবের পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল ও ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুরের মোঃ মুঞ্জুর রহমানের ছেলে মোঃ মাসুদ রানা (৪০) এবং একই উপজেলার ঢোরবোনা গ্রামের মৃত ফুটু মন্ডল এর ছেলে মোঃ দুরুল হুদা (৪৫)। র‌্যাবের পৃথক পৃথক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চর উদয়ননগর টোলঘর সংলগ্ন একটি চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালায়।

    এসময় ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা কে গ্রেফতার করে। অপর এক অভিযানে মঙ্গলবার (১০ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঢোরবনা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ দুরুল হুদা (৪৫) কে গ্রেফতার করে। পৃথক পৃথক ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজেরউদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকালে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ এ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন। হাফেজ মো: আবুল হায়াতের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো: আব্দুল কাদেরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. মোঃ শাহাবুল আলম স্বপন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ ড. মোঃ সিরাজ উদ্দিন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ খুরশেদ আহম্মেদ বাদল ও প্রবীণ আইনজীবী মোঃ ইউসুফ আলী পিন্টু। ফলক উন্মোচন শেষে দোয়া পরিচালনা করেন বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বালিয়াডাঙ্গা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ ওজায়ের।

    উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদটি ১৮৫৫ সালে নির্মিত হয়। বিভিন্ন সময়ে কয়েক দফা সংস্কার করে মসজিদটি চালু রাখা হয়। বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় দুই কোটি টাকা বরাদ্দ পেয়ে পুরোপুরি ভেঙে পুনর্নিমাণ হতে যাচ্ছে।