Blog

  • ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে বিএসএফ’র পুশইন

    ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে বিএসএফ’র পুশইন

    ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে বিএসএফ’র পুশইন

    ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সিপাড়া বিওপির কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। জানা যায়, এদের মধ্যে আটজনের বাড়ি বাগেরহাট এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তারা সকলেই গত আট বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন। বিজিবি জানায়, চেন্নাই পুলিশের ধাওয়া খেয়ে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয়ের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরে রাতে ১১৩৯ মেইন পিলার ৮/এস ৯-এর কড়ইগড়া সীমান্ত দিয়ে পুশইন করা হয়। খবর পেয়ে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তাদের আটক করে। সেখানে স্থানীয় একটি মাদ্রাসায় বিজিবি হেফাজতে তাদের রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ ব্যাটালিয়ন এর অধিনায়ক কামরুজ্জামান।

  • জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সময়কাল

    জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সময়কাল

    জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সময়কাল

    আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল বিতর্ক। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এরই মধ্যে আগামী এপ্রিলের প্রথমার্ধে ভোটের পরিকল্পনার কথা জানিয়েছেন। এতে রাজনৈতিক দলগুলোর আপত্তির পাশাপাশি কেউ কেউ ওই সময়ে বিরূপ আবহাওয়ার কারণে নির্বাচন আয়োজন সম্ভব কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। এপ্রিলে ভোটের নজির নেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে অনুষ্ঠিত ১২ সংসদ নির্বাচনের কোনোটিই এপ্রিলে হয়নি। সর্বোচ্চ তিনটি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, জানুয়ারি, মার্চ ও ডিসেম্বরে হয়েছে দুটি করে নির্বাচন। আর মে, জুন ও অক্টোবর হয়েছে একটি করে নির্বাচন। ১৯৭৩ সালের ৭ মার্চ স্বাধীন দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালের ৭ মে। চতুর্থ সংসদ নির্বাচন হয় ১৯৮৮ সালের ৩ মার্চ। এরপর পঞ্চম সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়। পঞ্চম সংসদ নির্বাচন হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ সংসদ নির্বাচন হয় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি। একই বছর ১২ জুন হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচন। ২০০১ সালের ১ অক্টোবর হয় অষ্টম সংসদ ও ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত এটি সর্বশেষ ভোট। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর ২০১১ সালে সংবিধান সংশোধন করে শেখ হাসিনা তথ্য সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান চালু করেন। এই দলীয় সরকারের অধীনে পরপর তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ এবং সর্বশেষ গত বছর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • র‌্যাবের হাতে হেরোইনসহ আটক ২

    র‌্যাবের হাতে হেরোইনসহ আটক ২

    র‌্যাবের হাতে হেরোইনসহ আটক ২

    মাদক বিরোধী অভিযানে হেরোইন উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ২জনকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কাঁচা বাজার এলাকার মোঃ রবিউল ওরফে রবুর স্ত্রী মোছাঃ ছবি বেগম (৫৫) এবং একই এলাকার মৃত রাব্বুলের ছেলে মোঃ রনি (৪২)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১২ জুন দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট ইউপির কানসাট কাচাঁবাজার এলাকায় মাদক ব্যবসায়ী মোছাঃ ছবি বেগম এর ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ৫৩ গ্রাম হেরোইনসহ মোছাঃ ছবি বেগম ও মোঃ রনি কে গ্রেফতার করে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

  • ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বাঘেরি ইসরায়েলি হামলায় নিহত

    ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বাঘেরি ইসরায়েলি হামলায় নিহত

    ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বাঘেরি ইসরায়েলি হামলায় নিহত

    ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিসহ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএন শুক্রবার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির নিহত হওয়ার খবর নিশ্চিত করে। এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সালামি তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদরদপ্তরে হামলায় নিহত হন। ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে জড়িত থাকায় ২০০০ সাল থেকে তার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় প্রথম বিপ্লবী গার্ড বাহিনীতে যোগ দেন সালামি। বাহিনীতে তার নেতৃত্বের সময়কালেই গত বছর ইরান ইসরায়েলের উপর প্রথমবারের মতো সরাসরি সামরিক হামলা চালায়। তিনশর বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল ওই হামলায়। ইসরায়েলের সঙ্গে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে একদিন আগেই সালামি বলেছিলেন, ‘যে কোনো পরিস্থিতির জন্য’ তারা সম্পূর্ণ প্রস্তুত। শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা শুরু হয়। তেল আবিব বলছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি অভিযানের শুরু হিসেবে এই হামলা চালাল তাদের সামরিক বাহিনী। এ অভিযানের নাম তারা দিয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’। তেল আবিব বলছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি অভিযানের শুরু হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার গোলামালি রাশিদ, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ও পারমাণবিক বিজ্ঞানী ফেরেয়দুন আব্বাসি এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে যুক্ত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচিও এ হামলায় নিহত হয়েছেন। বিবিসি লিখেছে, আব্বাসিকে ২০১০ সালে একবার হত্যার চেষ্টা হয়েছিল। সেই দফায় বেঁচে যান তিনি। নিহত অপর বিজ্ঞানী তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি হামলায় গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ইসরায়েলের এই হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন খামেনি। তিনি বলেছেন, এই হামলা ইসরায়েলের ‘বর্বর স্বভাবের প্রমাণ’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে, যার ফলাফল তারা নিশ্চিতভাবে ভোগ করবে।

  • বিরামপুর সীমান্তে ১৫ জনকে বিএসএফ’র পুশইন

    বিরামপুর সীমান্তে ১৫ জনকে বিএসএফ’র পুশইন

    বিরামপুর সীমান্তে ১৫ জনকে বিএসএফ’র পুশইন

    ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করেছে। শুক্রবার দিনাজপুর ফুলবাড়ি ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাজ্জাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মধ্যরাতে জেলার বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে বিএসএফ সদস্যরা জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করে। ২৯-বিজিবির অচিন্তপুর বিওপি সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বলেন, সকালে অচিন্তপুর সীমান্ত এলাকায় পুশইন করা ১৫ জন পুরুষ, নারী ও শিশুরা সন্দেহজনক ঘুরা-ফেরা করতে দেখে বিজিবির টহলদল তাদের আটক করে। আটকের পর তারা জানায়, তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করেছে। বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং নয় শিশু রয়েছে। দিনাজপুর জেলার ফুলবাড়ী-২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা অচিন্তপুর বিওপির বিপরীতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-৫৭-বিএসএফ-এর-গুলশী বিএসএফ ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ২৯৫/১ এস থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অচিন্তপুর নামক ¯’ান দিয়ে ওই ১৫ জনকে পুশইন করা হয়। আটকৃত ১৫ জন হলেন-বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলা শীতল পাটি গ্রামের মৃত ওমর মোল্লার পুত্র মো. আকাশ মোল্লা (৬০), আকাশ মোল্লার স্ত্রী মোছাম্মদ হিরিনা বেগম (৫৫), আকাশ মোল্লার পুত্র মো. হাসু মোল্লা (৩৪), হাসু মোল্লার পুত্র মো. বেলাল মোল্লা (১৪), মোহাম্মদ মোল্লা (১২), আহমদ মোল্লা (৮) ও কন্যা রাবেয়া মোল্লা (৪), আকাশ মোল্লার পুত্র মো. মনির মোল্লা (৩২), মনির মোল্লার স্ত্রী মোছাম্মাদ ঝরনা খাতুন (২৭), মনির মোল্লার কন্যা সুমাইয়া খাতুন (১১), পুত্র আল আমিন মোল্লা (৮), কন্যা সুরাইয়া খাতুন (৬), খাদিজা খাতুন (৪) ও শিশুপুত্র ইব্রাহিম মোল্লা (২) এবং মৃত হাফিজ মোল্লার স্ত্রী মোসাম্মৎ তাজমা বেগম (৪২)।

  • মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে দেশী মাছের চাষ বাড়ছে

    মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে দেশী মাছের চাষ বাড়ছে

    মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে দেশী মাছের চাষ বাড়ছে

    কৃত্রিমভাবে দেশীয় প্রজাতির মাছ চাষের ব্যাপক সম্ভাবনা তৈরি হওয়ায় জেলায় বাণিজ্যিক ভিত্তিতে দেশী মাছ চাষ বাড়ছে। শিং, মাগুর, কৈ, টেংরা, পুঁটি ইত্যাদি জাতের মাছ স্বাদে ও গুণে উন্নত। ভোক্তাদের কাছে এর চাহিদাও বেশি। ফলে বাণিজ্যিক ভিত্তিতে দেশী মাছ চাষে আগ্রহী হচ্ছেন মাছ চাষিরা। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশী মাছ সাধারণত কম রাসায়নিক ব্যবহারে চাষ করা যায়। এগুলো অধিক স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। দেশী জাতের মাছ পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলকভাবে বেশি। দেশী মাছ চাষে রোগের প্রকোপ তুলনামূলক কম এবং খাদ্য, ওষুধ বা রক্ষণাবেক্ষণের খরচও অনেকটাই সহনীয়। এ কারণে মেহেরপুরে প্রতিবছরই দেশী মাছ চাষ বাড়ছে। এতে লাভবান হচ্ছেন মাছ চাষিরা। মেহেরপুর জেলা মৎস্য বিভাগের উদ্যোগে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলায় রাজস্ব খাতের আওতায় দেশী মাছ চাষের জন্য ৩টি প্রদর্শনী প্লট তৈরি করা হয়েছে। জেলাতে ১৯ জন মৎস্য চাষি বাণিজ্যিক ভিত্তিতে দেশী জাতের মাছ চাষের সাথে জড়িত। জেলার সবচেয়ে বড় মৎস্য খামারি শাহিন মল্লিক সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে ২৪ বিঘা জমিতে ৬টি পুকুরে মাগুর, শিং, ট্যাংরা, পাবদা, পুটিসহ দেশী মাছের চাষ করেছেন। জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার বলেন, দেশী প্রজাতির মাছ খাদ্য নিরাপত্তা নিশ্চিত, স্বাস্থ্যকর প্রোটিনের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে। জেলায় ১৯ জন মৎস্য চাষি বাণিজ্যিক ভিত্তিতে দেশী প্রজাতির মাছ চাষ করছেন। দেশী মাছের চাষ আমাদের জলজ জীব-বৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে, যা পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। একজন সফল চাষি বার্ষিক ১৫ টন দেশী মাছ উৎপাদন করে লক্ষাধিক টাকা আয় করতে পারেন।

  • ‘ঐক্যই আমাদের শক্তি’ শ্লোগানে কানসাটে সাবেক ছাত্রদল নেতাদের ঈদ পুনর্মিলনী

    ‘ঐক্যই আমাদের শক্তি’ শ্লোগানে কানসাটে সাবেক ছাত্রদল নেতাদের ঈদ পুনর্মিলনী

    ‘ঐক্যই আমাদের শক্তি’ শ্লোগানে কানসাটে সাবেক ছাত্রদল নেতাদের ঈদ পুনর্মিলনী

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাবেক ছাত্রদল নেতাকর্মীরা একত্রিত হন এক হৃদয় ছোঁয়া মিলন মেলায়। বৃহস্পতিবার (১২ জুন) আয়োজিত এ ঈদ পুনর্মিলনীতে মিলিত হন অতীতের রাজপথ কাঁপানো প্রায় ৩০০ ছাত্রদল নেতা-কর্মী। অনুষ্ঠানের সভাপতি ছিলেন আদিনা কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মোহাম্মদ আলী। স্মৃতির অ্যালবামে ফিরে গিয়ে তিনি বলেন, ‘আমরা একসময় একসাথে স্বপ্ন দেখেছি, একটি কল্যাণমুখী বাংলাদেশের। আজকের এই পুনর্মিলনী কেবল স্মৃতিচারণ নয়, বরং নতুনভাবে ঐক্যবদ্ধ হবার শপথ। কারণ, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন মো. আবুল বাসার। প্রাণবন্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ড. গোলাম আরিফ, আহসান হাবিব, এরফান আলী, হায়াতউদ্দৌলা, মো. তসিকুল আলম, মাসিউর রহমান বকুল, মো. তারিকুল ইসলাম, জার্জিস আলী, আবু সুফিয়ান, শহিদুল হক হায়দারী, মাহমুদুল হক হায়দারী ও মো. জাহিদসহ অনেকেই। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা অতীতে যেমন জাতির সংকটে সাহসী ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তারা সমাজ থেকে সব ধরনের কলুষতা দূর করে একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। অনুষ্ঠানে নানা সময়ের নেতাদের মধ্যে হৃদ্যতা, সহমর্মিতা ও বন্ধুত্বের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। পুরনো দিনের রাজনীতি, সংগ্রাম ও সাফল্যের গল্পে মুখর ছিল চারপাশ। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

  • করোনা সংক্রমণ-চুয়াডাঙ্গার জয়নগর ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

    করোনা সংক্রমণ-চুয়াডাঙ্গার জয়নগর ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

    করোনা সংক্রমণ-চুয়াডাঙ্গার জয়নগর ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

    দেশে প্রাণঘাতী করোনা সংক্রমণের হার আবারও বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে দেখা যায়, ভারত থেকে ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। ভারত ফেরত কয়েকজন যাত্রী জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। দেশে ফেরার সময় এ ইমিগ্রেশনে যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে ভারতের ইমিগ্রেশনে কোথাও কোনো পরীক্ষা হয়নি। ইমিগ্রেশন চেকপোস্টে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী শামীম খান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি পেয়েছি। ভারতের কিছু এলাকায় জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় ওমিক্রনের এক্সবিবি ধরণ শনাক্ত হয়েছে। এ সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারত ফেরত যাত্রীর শরীরে করোনার কোন লক্ষণ আছে কিনা পরীক্ষা করা হচ্ছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নীপা বলেন, করোনার এ নতুন ধরণটি আগের যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে বেশি ভয়ংকর। আগাম সতর্কতার জন্য দর্শনা চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, আপাতত আমরা ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা স্ক্রিনিং করে সিমটম বোঝার চেষ্টা করছি। আমাদের এখানে পরীক্ষার কীট নেই, নেই ল্যাব। ঈদের ছুটি শেষ হলে বিষয়টি নিয়ে সিভিল সার্জন অফিসে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, এই ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে বেশি সতর্ক ও সচেতন হতে হবে। মাস্ক পরে চলাচল করতে হবে। জনসমাগম এড়িয়ে চলা উত্তম।

  • করোনার প্রকোপ বাড়ায় হিলি চেকপোস্টে সতর্কতা জারি

    করোনার প্রকোপ বাড়ায় হিলি চেকপোস্টে সতর্কতা জারি

    করোনার প্রকোপ বাড়ায় হিলি চেকপোস্টে সতর্কতা জারি

    ভারতসহ দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছে। বসানো হয়েছে মেডিকেল টিম। করা হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। শুরু হয়েছে মাস্কের ব্যবহার। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ঘুরে দেখা যায়, বসানো হয়েছে হিলি ইমিগ্রেশন করোনা পরীক্ষার মেডিকেল টিমের চেকপোস্ট। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বসানো হয়েছে এই মেডিকেল টিম। মেডিকেল টিমে দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী কর্মকর্তারা ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনা ভাইরাসের উপসর্গ আছে কিনা তা হেল্থ স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করছেন। ইমিগ্রেশন এবং কাস্টম বিভাগে দায়িত্বরত সকলেই ব্যবহার করছেন মাস্ক। এছাড়াও ভারত-বাংলাদেশ যাতায়াত পাসপোর্ট ধারী যাত্রী এবং কাস্টমস ও সীমান্তে দায়িত্বরত বিজিবি ব্জওয়ানরাও মাস্ক ব্যবহার করছেন। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত ওসি আবু তালেব জানান, করোনার বিষয়ে আমরা হিলি ইমিগ্রেশন সচেতন আছি। পাসপোর্টধারী যাত্রীদের করোনা পরীক্ষার জন মেডিকেল টিম বসানো হয়েছে। হেল্থ স্ক্যানারও বসানো হয়েছে। সকল যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সবার মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। হিলি কাস্টমস সুপার শ্যামল কুমার বিশ্বাস বলেন, বর্তমানে ভারত এবং বাংলাদেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা কাস্টমস সজাগ রয়েছি। অফিসে সবাই মাস্ক ব্যবহার করছি। এছাড়াও পাসপোর্ট ধারী যাত্রীদের মাস্ক ছাড়া অফিসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন কবির বলেন, ভারতে জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, দেশটির কিছু স্থানে ওমিক্রনের নতুন এক ধরন বা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। দেশে এ ধরনটি যাতে বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত সকল যাত্রীকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করছি। যাত্রীদের স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে। এছাড়াও যাত্রীদের করোনার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কারও শরীরে করোনা বা ওমিক্রনের উপসর্গ পাওয়া যায় তাহলে যেন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখে। তিনি বলেন, বর্তমান করোনার যে নতুন উপসর্গ পাওয়া যাচ্ছে, সেটি তেমন মারাত্মক নই। প্রথমে জ্বর-সর্দি কাশি হচ্ছে। নিয়ম মাফিক চললে এটা প্রতিহত করা সম্ভব। এটা নিয়ে তেমন আতঙ্কিত হওয়ার কিছু নেই।

  • চাঁপাইনবাবগঞ্জে স্কাউটদের ঈদ পূনর্মিলনী ॥ নবীন-প্রবীনদের মিলনমেলা

    চাঁপাইনবাবগঞ্জে স্কাউটদের ঈদ পূনর্মিলনী ॥ নবীন-প্রবীনদের মিলনমেলা

    চাঁপাইনবাবগঞ্জে স্কাউটদের ঈদ পূনর্মিলনী ॥ নবীন-প্রবীনদের মিলনমেলা

    জেলার স্কাউটদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ওল্ড স্কাউটস ওর্গানাইজেশনের আয়োজনে ঈদ পূর্নমিলনীর এমন আয়োজনে নবীন প্রবীন স্কাউটদের মিলনমেলায় পরিনত হয়। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারো স্কাউটস ভবনে এসে শেষ হয়। পরে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নবীন প্রবীন স্কাউটস সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। বেলা ১১টা থেকে জেলা স্কাউটস ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে খাকি পোশাকের স্কাউটিং করার পুরনো দিনের স্মৃতি আবারো মনে করে আবেগতাড়িত হন প্রবীন স্কাউটাররা। সেই স্মৃতি কথায় উঠে আসে অনেকের কথায়। স্মৃতিচারণ করেন, জেলা রোভারের কমিশনার ড. মাযহারুল ইসলাম তরু, রাজশাহী অঞ্চলের প্রথম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত আসরাফুল আম্বিয়া সাগর, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকা আব্দুর রশিদও নিজ জেলায় এমন আয়োজনে স্মৃতিকাতর হয়ে পড়েন, সবার অনুরোধে শোনান গানও। চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মহাদলের ওল্ড স্কাউট মোজাম্মেল হক স্মৃতিচারণ করতে গিয়ে তুলে ধরেন খাকি পোশাকের স্কাউটিং জীবনের বিভিন্ন অধ্যায়।
    সাংস্কৃতিক পর্বে ছিলো মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের সদস্যদের পরিবেশনা। যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ও চাঁপাইনবাবগঞ্জ ওল্ড স্কাউটস ওর্গানাইজেশনের সম্পাদক গোলাম রশিদ জানান, পুরনো স্কাউটারদের সাথে নতুন পরিচয় ঘটনাতেই প্রতিবছরের ন্যায় এবারও অংশগ্রহণকারীদের অর্থায়নে ঈদ পূর্নমিলনীর আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন আগামীতেও আমরা সবাইকে সাথে নিয়ে অব্যাহত রাখার চেষ্টা করে যাব।