Blog

  • ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা- আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি-জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল

    ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা- আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি-জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল

    ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা

    আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি-জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার বিকেলে আলোচনার উদ্বোধন করেন কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
    আলোচনায় বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর পক্ষে অংশ নিয়েছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলে রয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। এছাড়া এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী, গণতান্ত্রিক আন্দোলনের জোনায়েদ সাকি, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, সিপিবির সাজেদুল হক রুবেল, বাসদের বজলুর রশীদ ফিরোজ, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ এবং নাগরিক ঐক্যের সাকিব আনোয়ারসহ অন্েেযা অংশ নিয়েছেন। সংলাপে প্রাথমিকভাবে ২৬টি দল ও দুটি জোটকে আমন্ত্রণ জানানো হলেও পরে জমিয়তে উলামায়ে বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোটকেও আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য, কমিশনের প্রথম দফার আলোচনা শুরু হয়েছিল ২০ মার্চ এবং তা শেষ হয় ১৯ মে। গণআন্দোলনে ৫ অগাস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর ২০২৪ সালের অক্টোবরে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলো ২০২৫ সালে ফেব্রুয়ারিতে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করে। পরে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার। বিভিন্ন সংস্কার সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানো ও ‘জাতীয় সনদ’ প্রণয়ন করা এ ঐকমত্য কমিশনের লক্ষ্য। ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা এ কমিশনকে ছয় মাস সময় নির্ধারণ করে দেওয়া হয়। ঐকমত্য কমিশন ছয়টি কমিশনের প্রতিবেদনের প্রিন্ট কপি গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠায়। এরপর ৫ মার্চ পাঁচটি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন থেকে গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দল ও জোটের কাছে তাদের মতামতের জন্য পাঠানো হয়। এর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ ছিল ৭০টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে ২৭টি, বিচার বিভাগ সংক্রান্ত ২৩টি, জনপ্রশাসন সংক্রান্ত ২৬টি এবং দুর্নীতি দমন কমিশন সুপারিশ ছিল ২০টি। স্প্রেডশিট পাঠানোর পর ১৫ মার্চের মধ্যে মতামত দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানায় ঐকমত্য কমিশন। তবে কিছু দল সময় বাড়ানোর অনুরোধ করে। পরে মোট ৩৫টি রাজনৈতিক দল ও জোটের কাছ থেকে মতামত পাওয়া যায়। কিছু কিছু দল স্প্রেডশিটে মতামত দেওয়ার পাশাপাশি বিস্তারিত মন্তব্য ও বিশ্লেষণ জমা দেয়। মতামত পাওয়ার পাশাপাশি ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আলোচনার সুবিধার্থে কয়েকটি দলের সঙ্গে একাধিক দিনও বৈঠক চলে। আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য ও আংশিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে আগে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল।

  • ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

    ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

    ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

    অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কর্তৃক ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে বিকেল ৩টা থেকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয়। সংসদ কার্যকর না থাকায় ঐতিহ্য ভেঙে এই প্রথম সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হলো, যা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হয়। আগামী ২০২৫-২৬ অর্থবছরের এই জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এই প্রথম বাংলাদেশের বাজেটের আকার কমছে, যা একটি তাৎপর্যপূর্ণ আর্থিক দিক। প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা। নতুন বাজেটে পরিচালন বা অনুন্নয়ন খাতে বরাদ্দের প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকার চেয়ে বেশি। তবে, উন্নয়ন বাজেটে বরাদ্দ কমিয়ে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা করা হয়েছে, যা চলতি বাজেটের ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকার চেয়ে কম। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) চলতি অর্থবছরের ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার ব্যয়ের পরিকল্পনা থাকলেও, নতুন বাজেটে তা ২ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৭.৬ শতাংশ বেশি। এর আগে সবশেষ ২০০৮ সালে সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল, যখন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। ওই বছরের ৯ জুন তৎকালীন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন।

  • প্রস্তাবিত বাজেটে ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ কর সুবিধা ঘোষণা

    প্রস্তাবিত বাজেটে ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ কর সুবিধা ঘোষণা

    প্রস্তাবিত বাজেটে ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ কর সুবিধা ঘোষণা

    ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকলেও, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘’জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ কর সুবিধা ঘোষণা করা হয়েছে। সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এই ঘোষণা দেন। অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। সীমিত আয়ের জনগণের জন্য করের বোঝা হ্রাস করা, সামাজিক সুরক্ষা ও ন্যায্যতা নিশ্চিত করা ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত “জুলাই যোদ্ধা” করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ অর্থবছরের জন্য নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য ৪ লাখ ২৫ হাজার, প্রতিবন্ধী করদাতার জন্য ৫ লাখ, গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার এবং তৃতীয় লিঙ্গের করদাতার করমুক্ত আয়সীমা ৫ লাখ হাজার টাকা করা হয়েছে। তবে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য আগের মতোই করমুক্ত আয়সীমা থাকছে। অর্থাৎ ব্যক্তি শ্রেণির করদাতার তিন লাখ ৫০ হাজার টাকার পাশাপাশি নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য ৪ লাখ, প্রতিবন্ধী করদাতার জন্য ৪ লাখ ৭৫, গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের করদাতার করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা রাখা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে ৫ দিনের উপদল নেতা কোর্সের সমাপনী

    চাঁপাইনবাবগঞ্জে ৫ দিনের উপদল নেতা কোর্সের সমাপনী

    চাঁপাইনবাবগঞ্জে ৫ দিনের উপদল নেতা কোর্সের সমাপনী

    চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে ৫ দিনের উপদল নেতা কোর্স। সোমবার রাতে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তাবুজলসার মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়। বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার আয়োজনে ৫দিনের এ প্রশিক্ষনে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন স্কাউটস সদস্য অংশ গ্রহন করেন। এতে কোর্স লিডারের দ্বায়িত্ব পালন করেন কে এ এম মাহফুজুর রহমান। প্রশিক্ষক ছিলেন রাকিবুল ইসলাম, রিনা আকতার জাহান, গোলাম সারওয়ার। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ জানান, উপদল নেতা কোর্সে অংশ নেওয়া সবাই নিজ নিজ দল পরিচালনার ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে, যা স্কাউট কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হবে।

  • জি এম কাদের ও তার স্ত্রীসহ ১৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা

    জি এম কাদের ও তার স্ত্রীসহ ১৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা

    জি এম কাদের ও তার স্ত্রীসহ ১৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা

    জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি শেরিফা কাদেরসহ ১৯ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে হত্যাচেষ্টার অভিযোগে খলিলুর রহমান নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলায় ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

    এজাহারে বাদী অভিযোগ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাদী বিএনপির হয়ে লালমনিরহাট জেলা শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ভোট চলাকালে ওই আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী জি এম কাদেরসহ অন্যদের নির্দেশে খলিলুর রহমানকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। এর আগে ২৯ ডিসেম্বর বাদীর বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিয়ে আসে আসামীরা। ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলেও এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদী খলিলুর রহমান।
    লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, খলিলুর রহমান নামে এক ব্যক্তি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • নাচোলে দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

    নাচোলে দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

    নাচোলে দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলামের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “নৈতিক অবক্ষয় ও দূর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়” শীর্ষক বিষয়ের উপর মাধ্যমিক পর্যায়ে বিপক্ষে অংশগ্রহণ করে এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ও বিতর্কের পক্ষে অংশগ্রহণ করে নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কলেজ পর্যায়ে বিতর্কের পক্ষে নাচোল সরকারী কলেজের শিক্ষার্থী ও বিপক্ষে নাচোল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিচারকদের চুড়ান্ত ফলাফলে মাধ্যমিক পর্যায়ে বিতর্কের বিপক্ষ দল এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয় ও শ্রেষ্ঠ বক্তা মুনতাহিনা মৌমি নির্বাচিত হয়। অপরদিকে কলেজ পর্যায়ে নাচোল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয় ও শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় বিপক্ষ দলের মৃদুল হাসান। শেষে বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তা ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল খুরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কমিটির সহ-সভাপতি ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহুদ্দীন, সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক একরামুল হক, উপজেলা আইসিটি অফিসার সোহেল রানা ও নাচোল থানার এস.আই আবুল কালাম আজাদ।

  • গোবিন্দগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে বাড়ী ফেরেনি স্কুল শিক্ষার্থী তুলি রানী

    গোবিন্দগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে বাড়ী ফেরেনি স্কুল শিক্ষার্থী তুলি রানী

    গোবিন্দগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে বাড়ী ফেরেনি স্কুল শিক্ষার্থী তুলি রানী

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে ৩ দিনেও বাড়ী ফেরেনি তুলি রানী সরকার নামের এক স্কুল শিক্ষার্থী। গত শনিবার সকালে সে বাড়ী থেকে বের হয়ে নির্খোঁজ হয়। এরপর তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর জানতে পারে নাইম হোসেন (২০) নামের এক যুবক তাকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় তুলির মা বাসন্তি রানী বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেছেন। তুলি উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের পশ্চিম কাজী পাড়া গ্রামের জিতেন দাসের কন্যা এবং রাখালবুরুজ কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

    থানায় দায়ের করা এজাহারে জানা গেছে, কুমারী তুলি সরকার (১২) প্রাইভেট পড়তে পাশর্^বর্তী আমতলী বাজারে যায়। সেখানে নাইম হোসেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ফুসলাইয়া, বিবাহের প্রলোভন দিয়ে আমতলী বাজার থেকে সুকৌশলে অপহরণ করে নিয়ে যায়। বাদির অভিযোগ তার নাবালিকা মেয়ের কোন ক্ষতির পাশাপাশি চাপ দিয়ে ধর্মন্তিরিত করতে পারে। ঘটনার পর থেকে তুলি এবং নাইম হোসেন নিরুদ্দেশ রয়েছে। নাইম হোসেন পাশর্^বর্তী সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাতালিয়া গ্রামের মোঃ আলম মিয়ার পুত্র। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

  • পোরশায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

    পোরশায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

    পোরশায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

    “কৃষিই সমৃদ্ধি” এর আলোকে নওগাঁর পোরশায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর পোরশার আয়োজনে সোমবার দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় অনুষ্ঠিত কংগ্রেস সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আবুল কালাম আজাদ। সভায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে কৃষি বা নিরাপদ খাদ্য উৎপাদন, নতুন নতুন কৃষি জাত ফসলের সম্প্রসারণ, কৃষিতে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধিসহ কীটনাশকের ব্যবহার কমানো, চাষাবাদে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়ামতুল্লাহ ও আফজাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধীক কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, খামারিগণ উপস্থিত ছিলেন।

  • নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন হয়েছে। এবারের প্রতিবাদ্য বিষয় হলো ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’। বুধবার উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আহমেদ রায়হান শরীফের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন হয়। এই কর্মসূচির উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাওসার আলী, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদের, মেডিসিন কনসালটেন্ট ডা. আতিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানাসহ বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের স্বাস্থ্যকর্মী,সেবাগ্রহীতা, সাংবাদিকবৃন্দ ও অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতি শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে ডা. আহমদ রায়হান শরীফ বলেন, সুস্থ থাকার প্রধান শর্তই হলো পুষ্টিকর খাবার। তিনি সুস্থ থাকার প্রধান শর্ত হিসেবে পুষ্টিকর খাবারের বিভিন্ন গুণাবলী সম্পর্কে উপস্থিত সকলের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়াও তিনি ৭দিনের গৃহীত কর্মসূচির কথা আলোকপাত করেন। ৭দিনের কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি মেলা, র‌্যালি, শিশু পুষ্টি বিষয়ক আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হতদরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ, বিভিন্ন উপাসনালয়ে পুষ্টি বিষয়ক আলোচনা, শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বার্তা অবহিতকরণ ও কুইজ প্রতিযোগিতা, মা সমাবেশের আয়োজন, শিশু, মা, গর্ভবতী নারীর খাদ্য ও পুষ্টির সঠিক চাহিদা পূরণের বিষয় অবহিতকরণ, প্রবীণ পুষ্টি বিষয়ক আলোচনা ও প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা ও সবশেষে সপ্তম দিনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া বলেন, দেশের সাধারণ জনগণ পুষ্টি বিষয়ে তেমন সচেতন নয়, তাই আমাদের দেশে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ঝুঁকি রয়েই গেছে। পুষ্টি বিষয়ে সকলকে অবহিত করতে পারলে স্বাস্থ্য সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

  • ভালুকায় ৩৮৮ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ

    ভালুকায় ৩৮৮ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ

    ভালুকায় ৩৮৮ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ

    ময়মনসিংহের ভালুকায় ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মদ বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। রোববার (০১জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর থেকে উপজেলার হাজির বাজার এলাকা থেকে গাড়ি জব্দ ও মদগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী একটি পিকআপ(ঢাকা মেট্রো-ন-১২-৮৩৯২) চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের উপর দিয়ে ছিটকে মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন পিকআপটিতে কাঠের গুড়ার বস্তার নিচে ১৪ বস্তা ভারতীয় মদের বস্তা রয়েছে। পরে হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদগুলো উদ্ধার ও গাড়িটি জব্দ করে। বস্তাগুলোর মাঝে ম্যাজিক মোমেন্টস, রয়েল স্টিক, স্টারলিং ও আইকন হোয়াইট নামে ভারতীয় চার প্রকারের ৩৮৮ বোতল মদ ছিলো। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। তবে গাড়ির চালক বা জড়িত সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।