Blog

  • গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক ড্রাইভার নিহত

    গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক ড্রাইভার নিহত

    গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক ড্রাইভার নিহত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী মিনি ট্রাকের সংঘর্ষে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের ড্রাইভার জহুরুল ইসলাম নান্টু (৪৪) নিহত হয়েছে। জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ্বে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাককে অন্য একটি দ্রুতগামী মিনি ট্রাক সজোরে ধাক্কা দিলে চলন্ত ট্রাকটির সাথে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সংঘর্ষ হয়। এতে করে দাড়িয়ে থাকা ট্রাকটির ড্রইভার জহুরুল ইসলাম নান্টু গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত ড্রাইভার নান্টু বগুড়া জেলার কাহালু উপজেলার জোগারপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। ট্রাক ড্রাইভার নিহতের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দূর্ঘটনার পর ঘাতক ট্রাকের ড্রাইভার ট্রাকটি রেখে কৌশলে পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহত ড্রাইভার নান্টুর মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • পঞ্চগড়ে কবর থেকে ৫ কঙ্কাল উধাও

    পঞ্চগড়ে কবর থেকে ৫ কঙ্কাল উধাও

    পঞ্চগড়ে কবর থেকে ৫ কঙ্কাল উধাও

    পঞ্চগড়ে একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল উধাও হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার রাতের কোনো এক সময় শহরের ট্রাক টার্মিনাল সংলগ্ন ট্রেনিং কমপ্লেক্স ঈদগাহ মাঠ কবরস্থানে এ ঘটনা ঘটে। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক টার্মিনাল এলাকার বাসিন্দারা জানান, তারা কবরস্থানে কবর জিয়ারত গিয়ে দেখতে পান, অন্তত পাঁচটি কবর গভীরভাবে খোঁড়া এবং প্রতিটি কবর থেকেই মৃতদেহের কঙ্কাল উধাও। বিষয়টি সামনে আসার পর থেকেই এলাকায় চরম উৎকণ্ঠা, শঙ্কা ও ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয়দের অনেকেই এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল এবং চরম অমানবিক কাজ বলছেন। আমরা কখনো ভাবিনি, আমাদের এলাকার কবরস্থান এমন এক হীন ঘটনার শিকার হবে। এটা শুধু অমানবিক নয়, এটা পবিত্র মৃতদের অপমান। এই কবরস্থানটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর শেষ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতদিনে এমন কোনো ঘটনাও কখনো ঘটেনি।

  • নড়াইলে রাস্তা সংস্কার কাজে সীমাহীন অনিয়মের অভিযোগ

    নড়াইলে রাস্তা সংস্কার কাজে সীমাহীন অনিয়মের অভিযোগ

    নড়াইলে রাস্তা সংস্কার কাজে সীমাহীন অনিয়মের অভিযোগ

    নড়াইলের কালিয়া উপজেলা বারোইপাড়া থেকে মহাজন বাজার পর্যন্ত সাড়ে চৌদ্দ কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। যথাযত কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাযোসে শিডিউল মোতাবেক কাজ হচ্ছেনা। স্থানীয়রা অনিয়মের অভিযোগ করলেও কর্তৃপক্ষ আমলে না নিয়ে নিম্ন মানের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা প্রকৌশলী কালিয়ার দফতর থেকে জানা যায়, ওই সড়কের দুই পাশে ৩/৩ ফুট প্রশস্ত করণের কাজ চলছে। ওখানে নিয়মের তোয়াক্কা না করে পাইপ লাইনে বলগের সাহায্যে বালু দেওয়া হচ্ছে এবং নীচে ১০ ইঞ্চি বালু দেওয়ার কথা থাকলেও সরেজমিনে গিয়ে অধিক বালু ব্যবহারের প্রমাণ কম পাওয়া যায়। পরবর্তী ধাপে ৫০/৫০ ভাগ খোয়া ও বালুর মিশ্রণ দেওয়ার কথা, অথচ দেওয়া হচ্ছে অনুমান ৭০% বালু এবং ৩০ % ইটের খোয়া। সচেতন মহলের ধারণা এলজিইডি অফিস সঠিক তদারকির অভাবে ২২ কোটি ৯১ লক্ষ টাকার এ কাজে চলছে ব্যাপক অনিয়ম। অনিয়মের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইডেন প্রাইজের সাইট ম্যানেজার ইমরুলের সাথে মুঠো ফোনে কথা হলে ৫% অনিয়ম হতে পারে বলে স্বীকার করেন। তবে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এবং ঢাকার পিডি এসে ল্যাবে টেস্ট করে গেছেন বলে তিনি জানান। এ বিষয়ে কালিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রনাব কান্তি বল বলেন, ঠিকাদারের কথা ভুল এবং এ কাজে অনিয়মের কোন সুযোগ নেই। আমি ওই সড়কের কাজ চেক করেছি। অনিয়ম পাইনি। তবে অভিযোগ স্থলে এখনো পরীক্ষা করা হয়নি।

  • গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু

    গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু

    হাসিনা ও আসাদুজ্জামান’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু

    ২০২৪ সালের ‘জুলাই গণহত্যা’ ও মদানবতাবিরেধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন। রোববার জুলাই-আগস্ট জুড়ে সারাদেশে যে গণহত্যা হয়, তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায় করে ট্রাইবুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর আগে গত ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।
    গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত বছরের ১৭ ডিসেম্বর দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামীলীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে।

    এদিকে, গত জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল আজ রোববার (১ জুন) অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচটি চার্জ আমলে নেন। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইবুনাল। অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কারাগারে আছেন। এদিন ট্র্যাইবুনালের বিচার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। দেশের ইতিহাসে এই প্রথম কোনো মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হলো। এর আগে দুপুর ১২টার দিকে জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। এ সময় অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

  • এবার বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা

    এবার বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা

    এবার বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা

    দেশের ৫৫তম বাজেট দেওয়া হচ্ছে আগামীকাল। অন্তর্র্বতী সরকারের প্রথম বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ। পাশাপাশি তাঁদের করমুক্ত আয় সীমা হবে সোয়া ৫ লাখ টাকা। বরাদ্দ থাকবে নির্বাচনের জন্যও। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবর্তন আসবে শুল্ক করে। ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা। জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয় অন্তর্র্বতী সরকার। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তাঁরা। আগামী বাজেটে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ বরাদ্দ। প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দ থেকে দেওয়া হবে এককালীন অর্থ, মাসিক ভাতা, দেশে-বিদেশে চিকিৎসা খরচ এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ। একই তহবিলের অর্থে তাদের জন্য ফ্ল্যাটও তৈরি করা হবে। আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শেষ পর্যন্ত এ খাতে থাকছে ২ হাজার ৮০ কোটি টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজেটের আকার কমলেও অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায়। নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) উন্নয়ন বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত।

  • এক যুগ পর নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত- প্রতীক দাঁড়িপাল্লাও

    এক যুগ পর নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত- প্রতীক দাঁড়িপাল্লাও

    এক যুগ পর নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত- প্রতীক দাঁড়িপাল্লাও

    আওয়ামীলীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের যে রায় হাই কোর্ট দিয়েছিল, এক যুগ পর তা বাতিল হয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ রোববার এ রায় দেয়। চব্বিশের জুলাই অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত এল। আর এর মধ্য দিয়ে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল ২০০১-০৬ মেয়াদে বিএনপির সঙ্গে সরকারে থাকা জামায়াতে ইসলামীর সামনে। রায়ের পর এক ফেইসবুক পোস্টে শুকরিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নির্বাচন কমিশন যেন দ্রুত নিবন্ধন ফিরিয়ে দেয়, সেজন্য আল্লাহর ‘সাহায্য’ চেয়েছেন তিনি। এ মামলায় জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসান আব্দুল্লাহ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন তৌহিদুল ইসলাম। রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশির মনির বলেন, “দীর্ঘ এক যুগের বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হল। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল।”

  • প্লাস্টিক দূষণ রোধসহ ১৪ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সনাক-টিআইবি’র মানববন্ধন

    প্লাস্টিক দূষণ রোধসহ ১৪ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সনাক-টিআইবি’র মানববন্ধন

    প্লাস্টিক দূষণ রোধসহ ১৪ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সনাক-টিআইবি’র মানববন্ধন

    প্লাস্টিক দূষণ রোধসহ ১৪ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সনাক-টিআইবি। ‘প্লাস্টিক দূষণ আর নয়’ এই প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সনাক সহ-সভাপতি মোঃ আসরাফুল আম্বিয়া সাগর, সনাক সদস্য মোঃ মজিবুর রহমান, মোঃ এনামুল হক, শ্রী কানাই চন্দ্র দাস,

    এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু, আশা এর এসএমই কর্মসূচির সিনিয়র ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, ডেমোক্রেসি ওয়াচ এর জেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম, সনাকের ইয়েস সদস্য কুশল কুমার শীলসহ অন্যরা। মানববন্ধনে সনাক-টিআইবি’র পক্ষ থেকে প্লাস্টিক দূষণ রোধসহ ১৪ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। মানববন্ধন সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম। মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও টিআইবি কর্মকর্তাসহ সাধারণ নারী-পুরুষ অংশ নেয়।

  • গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

    গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

    গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, রহনপুর পৌর ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক। এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপি’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহামাদ মাসুম, বাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া, নাচোল উপজেলার বিএনপি’র নেতা দুরুল হুদা, ভোলাহাট বিএনপি’র নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি’র নেতা ইয়াসিন আলী সর্দার, যুবদল নেতা এস এ বকুল, সাইফুল ইসলাম ডাবলুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

  • গোবিন্দগঞ্জে অবৈধ বসানো দুটি পশুর হাট বন্ধ করেছে যৌথ বাহিনী

    গোবিন্দগঞ্জে অবৈধ বসানো দুটি পশুর হাট বন্ধ করেছে যৌথ বাহিনী

    গোবিন্দগঞ্জে অবৈধ বসানো দুটি পশুর হাট বন্ধ করেছে যৌথ বাহিনী

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যালয় মাঠে অবৈধ ভাবে বসানো অস্থায়ী দুটি কোরবানির পশুর হাট যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার শাখাহার ইউনিয়নের রাজাবিরাট ও কাটাবাড়ী ইউনিয়নের বোগদহতে হাট দুটি হলো। স্থানীয়ভাবে রাজাবিরাট উচ্চ বিদ্যালয় মাঠে ও মাহমুদবাগ উচ্চ বিদ্যালয় মাঠে হাট বসিয়ে কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে টোল আদায় করছিলেন। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ও গাইবান্ধার সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আসিফ বিশ^াসের নেতৃত্বে যৌথবাহিনী অবৈধভাবে বসানো হাট দুটিতে অভিযান পরিচালনা করে সেখানে পশু বিত্রিু বন্ধ করে দেন এবং খেলাধূলার জন্য মাঠ দুটি উন্মুক্ত করে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, এই হাটবাজার নীতিমালার বাইরে অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছিল। জেলা প্রশাসনের কোন অনুমোতি না থাকায় যৌথবাহিনীর সহযোগিতায় হাট দুটি উচ্ছেদ করা হয়। নীতিমালা ভঙ্গ করে এধরণের হাট বসানো হলে অভিযান অব্যহত থাকবে। তিনি বলেন, গোবিন্দগঞ্জ উপজেলায় ২১টি স্থায়ী রয়েছে। কোথাও কোন অস্থায়ী হাট নেই এবং অস্থায়ী হাটের কোন অনুমোতিও দেওয়া হয়নি। তিনি ইাজাদারকে পশু বিত্রিুর খাজনা আদায়ের চার্ট লাগানোর পরামর্শ দিয়েছিলেন। যদি কোন হাটে চার্ট লাগানো না থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থ্া নেয়া হবে।

  • গাইবান্ধায় ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    গাইবান্ধায় ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    গাইবান্ধায় ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধর্ষণ মামলার আসামি আজাদুল ইসলাম (৬৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বিজ্ঞ আদালত এ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলে আদালতে আত্নসর্মপন না করে দীর্ঘদিন পলাতক ছিলেন। শনিবার (৩১ মে) সন্ধ্যায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে-অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
    গ্রেফতার আসামি পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের ফজলুল হক ওরফে ফজল আকনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৩ টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর হরিনাথপুর এলাকা থেকে আসামি আজাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঢাকার সবুজবাগ থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি আজাদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জমিমানা, অনাদায়ে দুই বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে বিজ্ঞ আদালত। তখন থেকে আদালতে আত্নসর্মপন না করে পলাতকে ছিলেন। আসামি আজাদুলকে গ্রেফতার করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।