Blog

  • নাটোরের বাগাতিপাড়ায় কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার ॥ লাইসেন্স জব্দ

    নাটোরের বাগাতিপাড়ায় কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার ॥ লাইসেন্স জব্দ

    নাটোরের বাগাতিপাড়ায় কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার ॥ লাইসেন্স জব্দ

    বিভিন্ন সংবাদ মাদ্যমে সংবাদ প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়া পৌরসভার রাস্তার কাজ ফেলে লাপাত্তা হওয়া ঠিকাদার আব্দুল মান্নাফ ও কামরুজ্জামান কমরের লাইসেন্স জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। এর আগে গত ২৮ মার্চ প্রিন্ট সংস্করণে ‘চার সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে পৌর কর্তৃপক্ষের। ওই সংবাদ সূত্রে জানা গেছে, কাজের মেয়াদ শেষ হওয়ার বছর পার হলে দুই ঠিকাদারকে বারবার পেশার কাজের তাগিদ দিলেও তারা গুরুত্ব দেননি। পৌরসভার বারইপাড়া সড়কের ৫৭৫ মিটার, মাছিমপুর সড়কের ১০৫ মিটার, লক্ষণহাটি সড়কের ৮৩ মিটার এবং সোনাপাতিল সড়কের ৬২ মিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় পৌরসভা। ৮২ লাখ টাকা ব্যয়ে সড়ক চারটি সংস্কারের দায়িত্ব পায় মেসার্স আব্দুল মান্নাফ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার মালিক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নাফ ও মেসার্স ভাই-ভাই ট্রেডার্স এর মালিক পৌর বিএনপির নেতা কামরুজ্জামান কমর। কাজ পেয়ে বছর খানেক আগে রাস্তা গুলোতে শুধু খোয়া ও বালু বিছিয়ে বেশিরভাগ টাকা তুলে লাপাত্তা হয়ে যান এই ঠিকাদার। ফলে আস্তে-আস্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো। বিষয়টি নিয়ে একাধিকবার তাদেরকে নোটিসও দেয় পৌরসভা, কিন্তু বিষয়টি আমলে না নেওয়ায় তাদের লাইসেন্স জব্দ করা হয়। এদিকে, ঠিকাদার আব্দুল মান্নাফ ও কামরুজ্জামান কমর তাদের লাইসেন্স জব্দের কথা স্বীকার করে, তাদেরকে আর একটু সময় দিলে বাকি কাজ শেষ করে দিবেন বলে আশ্বাস দেনা। বাগাতিপাড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, অভিযুক্ত ঠিকাদাররা মাত্র ৩৫ শতাংশ কাজ করলেও প্রায় ৬০ শতাংশ বিল উত্তোলন করে নিয়েছেন। কাজের মেয়াদ শেষ হওয়ার বছর পার হলে, তাদের বারবার পেশার কাজের তাগিদ দদিলেও তারা গুরুত্ব দেননি বলেও জানান তিনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও বাগাতিপাড়া পৌরসভার প্রশাসক হা-মীম তাবাসসুম প্রভা বলেন, জানার পর বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ঠিকাদার আব্দুল মান্নাফ ও কামরুজ্জামান কমর এর লাইসেন্স জব্দ করা হয়েছে। তারা কতটুকু কাজ করেছে এবং কত টাকার বিল উত্তোলন করেছে, তা নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

    ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

    ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় মাহিন্দ্রার পাঁচ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার চুমুরদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-মিজানুর রহমান (৫০), মনির সরদার (৪০), ইব্রাহিম সরদার (৭০) ও তারা মিয়া (৫৫)। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান, মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে গোপালগঞ্জের টেকেরহাটের দিকে যাচ্ছিল। পথে মিজান পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত ও নিহত পাঁচজনের লাশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের বাড়ি মাদারীপুরের বিভিন্ন এলাকায়।

  • ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

    ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

    ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

    আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ মোট ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। বুধবার (৪ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার আগের ৭ দিন, ঈদের দিন এবং ঈদের পরের ৫ দিন অর্থাৎ মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এই নির্দেশনার ফলে ঈদে ঘরমুখো এবং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের যানবাহন চলাচলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।

  • বদলগাছীতে আধা কেজি গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

    বদলগাছীতে আধা কেজি গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

    বদলগাছীতে আধা কেজি গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

    নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার (৪ জুন) দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আধাইপুর ইউনিয়নের আধাইপুর গ্রামের আসাদের মেয়ে মাদক ব্যবসায়ী রিয়া (২৪) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০০ গ্রাম গাঁজা। সাথে গাঁজা মাপার ডিজিটাল মেশিন ও নগদ ২০ হাজার ৫ শত ১০টাকা। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কলেজ ছাত্রী দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছে। মাদকের বিরুদ্ধে বদলগাছী থানা পুলিশের এমন সক্রিয় ভূমিকা সমাজকে মাদকমুক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

  • গাইবান্ধায় একই ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

    গাইবান্ধায় একই ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

    গাইবান্ধায় একই ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একই ঘর থেকে রাসেল মিয়া (২২) ও তার স্ত্রী জুই আকতার (১৮) নামের স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত রাসেল মিয়া ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন। স্বজনরা জানায়, সোমবার (২ জুন) রাতে ওই স্বামী-স্ত্রী খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন সকাল ৭ টার দিকে রাসেলের মা রাশিদা বেগম তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন, রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, প্রায় ৩ মাস আগে রাসেল মিয়ার সঙ্গে জুই আকতারের বিয়ে হয়। এরই মধ্যে তাদের এই ঘটনাটি খুবই বেদনাদায়ক। পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্রো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

  • ৬ শিক্ষার্থীকে ধর্ষণ ॥ মাদ্রাসা শিক্ষকের আমৃত্যু কারাদণ্ড

    ৬ শিক্ষার্থীকে ধর্ষণ ॥ মাদ্রাসা শিক্ষকের আমৃত্যু কারাদণ্ড

    ৬ শিক্ষার্থীকে ধর্ষণ ॥ মাদ্রাসা শিক্ষকের আমৃত্যু কারাদণ্ড

    ছয় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রামের এক মাদ্রাসা শিক্ষককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি নাজিম উদ্দিনের (৪১) এর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির পূর্ব ধুরং বাবুগঞ্জে। সে গোলামুর রহমানের ছেলে। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। নাজিম উদ্দিন ওই ঘটনার সময় নগরীর পাঁচলাইশে মক্কা হোটেলের পাশের গলির রহমানিয়া তাহফিজুল কোরআন একাডেমির পরিচালক ও শিক্ষক পদে কর্মরত ছিলেন। মামলা ও আদালত সুত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় ছয় শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আসামি নাজিম উদ্দিনকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি নাজিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। আসামি তদন্তকালীন সময়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। মামলার এজাহারে বলা হয়েছে, নাজিম উদ্দিন রহমানিয়া তাহফিজুল কোরআন একাডেমি মাদ্রাসার দায়িত্ব পালনের সময় ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে বিভিন্ন সময় মাদ্রাসার ছয় শিক্ষার্থীকে ধর্ষণ করেন। ২০২১ সালের ৪ মার্চ ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর যৌন নিপীড়ন শিকার হয়েছে এমন অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গিয়ে তদন্ত করে। তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার কয়েকজন শিশুকে নিপীড়নের অভিযোগের প্রমাণ পাওয়া যায়। পরে ওইদিনই ওই মাদ্রাসার ১১ বছর বয়সী এক ছাত্রের বড় ভাই বাদী হয়ে ছয় ছাত্রের পক্ষে মামলাটি করেন। অভিযোগে বলা হয়েছে, “২০১৯ সালের ১৫ আগস্টের রাতে ভুক্তভোগী ১১ বছর বয়সী শিশুটিকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন নাজিম উদ্দিন। পরে ওই বছরের ১৬ ডিসেম্বর মাদ্রাসার ১৬ বছর বয়সী আরেক শিক্ষার্থীকে ধর্ষণ করে নাজিম। তার আগে ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে এবং ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে ১৩ বছর বয়সী আরেক ছাত্রকে ধর্ষণ করেন তিনি। এছাড়া ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাতে এবং ওই বছরের ১৮ মে আরো দুই ছাত্র তিনি যৌন নিপীড়ন করেন। মামলায় অভিযোগে বলা হয়েছে, শিক্ষার্থীরা যাতে তাদের বাবা-মায়ের কাছে ধর্ষণের বিষয়ে মুখ না খোলে, এজন্য তাদেরকে ভয়ভীতি এবং মারধর করত নাজিম উদ্দিন। এ মামলায় পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর ২০২১ সালের ৪ নভেম্বর নাজিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করা হয়।

  • পলাশবাড়ীতে বিজের উদ্যোগে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান

    পলাশবাড়ীতে বিজের উদ্যোগে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান

    পলাশবাড়ীতে বিজের উদ্যোগে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান

    বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর শিক্ষা কর্মসূচীর আওতায় গাইবান্ধার পলাশবাড়ীতে পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার দিনব্যপি শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, বিজের প্রধান কার্যালয়ের শিক্ষা-সামাজিক সুরক্ষা কর্মসূচীর সহকারি পরিচালক শাহী মাছুমা আখতার,উপজেলা সহকারি শিক্ষা অফিসার আসাদুজ্জামান। বিজের মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, বিজের শিক্ষা ও স্বাস্থ্য,সুরক্ষা কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার জাহিদ। এ কর্মসূচীর আওতায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ

    গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ

    গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ

    পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর শিক্ষা কর্মসূচীর আওতায় গাইবান্ধার পলাবাড়ীতে ৬’শ ৩০ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ১ হাজার ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজের প্রধান কার্যালয়ের শিক্ষা-সামাজিক সুরক্ষা কর্মসূচীর সহকারি পরিচালক শাহী মাছুমা আখতার,উপজেলা সহকারি শিক্ষা অফিসার আসাদুজ্জামান। মঙ্গলবার বিজের মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, বিজের শিক্ষা ও স্বাস্থ্য, সুরক্ষা কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার জাহিদ। এ কর্মসূচীর আওতায় প্রতি জন শিক্ষার্থীর অভিভাবকের মাঝে একটি আমের কলম চারা বিতরণ করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জের চাঁনশিকারী সীমান্তে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ-৫৯ বিজিবির হাতে আটক

    চাঁপাইনবাবগঞ্জের চাঁনশিকারী সীমান্তে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ-৫৯ বিজিবির হাতে আটক

    চাঁপাইনবাবগঞ্জের চাঁনশিকারী সীমান্তে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ-৫৯ বিজিবির হাতে আটক

    চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে ৮ বাংলাভাষীতে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে। পরে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ৮ জন কে আটক করে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখালীপুরের মোঃ গোলাব এর ছেলে মোঃ ফায়েক (২৮), খুলনা জেলার দিঘলিয়া থানার আমবাড়ীয়ার ডোমরা গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মোঃ আজিম সরদার (২৫), একই এলাকার আজিম উদ্দিনের স্ত্রী মোছাঃ মিম খাতুন (১৯), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার হরছুয়া বেলদহী গ্রামের মোঃ শফির উদ্দিনের ছেলে রুস্তম আলী (৪৪), রাজশাহী জেলার চারঘাট থানার মুক্তাপুর ইউনিয়নের চকমুক্তাপুর গ্রামের তোফাজ্জেল হোসেন এর ছেলে মোঃ মোফাজ্জেল হোসেন (৩৫), রাজশাহীর তানোর উপজেলার তালন্দ হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের স্ত্রী দুঃখী দাস (৫৫), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কাঞ্চন কাঞ্চনরানীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে মোছাঃ রত্না আক্তার নুপুর (২২) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার গুলশাখালীর পিছি বারইখালী গ্রামের ইব্রাহিম এর স্ত্রী মোছাঃ নাদিরা খাতুন (৩৭)। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেসনোটে জানানো হয়, ৩ জুন আনুমানিক ভোর রাত সাড়ে ৪টার দিকে ৫৯ বিজিবি অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন হোসেনভিটা ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ০৮ জন (পুরুষ-০৪ জন, মহিলা-০৪ জন) ব্যক্তি অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করতে সক্ষম হয়।আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় জেলে আটক অবস্থায় ছিল। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা।

  • ময়মনসিংহের ভালুকায় সওজ’র সীমানা প্রাচীরে জনদূর্ভোগ চরমে

    ময়মনসিংহের ভালুকায় সওজ’র সীমানা প্রাচীরে জনদূর্ভোগ চরমে

    ময়মনসিংহের ভালুকায় সওজ’র সীমানা প্রাচীরে জনদূর্ভোগ চরমে

    ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপদের সীমানা প্রাচীর থাকার কারণে চলাচলে চরম দূর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে প্রায় দশটি পরিবার। ভোগান্তি’র বিষয়টি প্রদান প্রকৌশলীকে লিখিতভাবে জানানোর পরেও কোন সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন ওই পরিবারগুলো।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহাসড়ক ঘেষা সড়ক ও জনপথ বিভাগের পরির্শন বাংলোর সীমানা প্রাচীর থাকায় মহাসড়ক সংলগ্ন ওই দশটি পরিবারের মহাসড়ক হতে নিজেদের বাড়িতে প্রবেশ ও মাহাসড়কে চলাচল করতে চরম দূর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সড়ক ও জনপথ বিভাগের পরির্শন বাংলোর দীর্ঘদিনের পুরোনো সীমানা প্রচীর ধ্বসে পড়ে যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় দূর্ঘটনা। ইতো মধ্যে এক পাশের প্রাচীর ধ্বসে ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে পিছনের একটি পরিবার। স্থানীয়রা জানায়, সওজ এর সীমানা প্রাচীর এর কারণে স্বাভাবিক যাতায়াত করা সম্ভব হয়না। পায়ে হেঁটে সওজ এর সীমানা প্রাচীর নিকট দিয়ে মাথা নুয়ে বা দুরবর্তী স্থান দিয়ে চলাচল করতে হচ্ছে এবং বাড়িগুলোর স্থাপনা সংস্কার করতে সংস্কার কাজের প্রয়োজনীয় মালামাল নেওয়া সম্ভব হচ্ছেনা। সড়ক ও জনপথ বিভাগের পরির্শন বাংলোর উত্তর পাশ দিয়ে চলাচলের একমাত্র সরু পথ দিয়ে খাটিয়ায় করে লাশ বহন করাও অসম্ভব হয়ে দাঁড়ায়। ভূক্তভোগী মো: শহিদুল ইসলাম জানান, সওজের সীমানা প্রচীর এর কারণে তারা নাগরিক সেবা থেকেও বঞ্চিত, সড়ক ও জনপথ বিভাগের পরির্শন বাংলোর সীমানা প্রাচীরের কিছু অংশ অপসারন করে, একমাত্র চলাচলের সরু পথটি (সংযোগ সড়ক) প্রশস্ত করে বাসিন্দাদের চলাচলে দীর্ঘদিনের দূর্ভোগ ও ভোগান্তির স্থায়ী সমাধানের দাবী জানান। বিষয়টি খোঁজ নিয়ে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ।