Blog

  • পোরশায় ১৩৭ কেজি ওজনের কুষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭ কেজি ওজনের কুষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭ কেজি ওজনের কুষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    নওগাঁ জেলার পোরশায় প্রত্নতাত্ত্বিক সম্পদ ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। পোরশা থানা পুলিশ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। থানা পুলিশ জানা গেছে, ২৫ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের মাধ্যমে পোরশা থানা পুলিশ জানতে পারে, পোরশা থানার ০১নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামস্থ জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি পড়ে আছে। এমন সংবাদে পর নওগাঁ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল ২৫ ফেব্রুয়ারী রাত ২৩.০৫ ঘটিকায় উক্ত কবরস্থানের মাঝামাঝি স্থানে আম গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি দেখতে পান।

    তাৎক্ষণিক বিষয়টি অফিসার ইনচার্জ পোরশা থানা পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপার নওগাঁ মূল্যবান মূর্তিটিকে বিধি মোতাবেক উদ্ধার করা নির্দেশনা প্রদান করেন। মূল্যবান এই মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি, ওজন ১৩৭ (একশত সাইত্রিশ) কেজি প্রায়। মূর্তিটি উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কষ্টিপাথরের মূর্তিটি কয়েক শতাব্দী অথবা হাজার বছর পূর্বের এবং গুরুত্বপূর্ণ মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তি সংক্রান্তে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক

    জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক

    জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক

    জয়পুরহাটের কালাই পৌরশহরে ডিলার পয়েন্ট থেকে কমপক্ষে ১৫ কিলোমিটার দূরে মোসলেমগঞ্জ বাজারে পাচারকালে ১২ বস্তা টিসিবি’র পণ্যসহ ভ্যান চালককে আটক করেছে জনতা। এ সময় টিসিবির পণ্যবাহী ভ্যানও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের সময় এ ঘটনা উপজেলার মোসলেমগঞ্জ বাজারে ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় উদয়পুর ইউনিয়নের সদস্য লাল মিয়া। লাল মিয়া বলেন, উত্তেজিত জনতা আটক করে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি বিষয়টি। আটক ভ্যান চালকের নাম রতন মিয়া (৪৫)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া উত্তর পাড়া গ্রামের বদের উদ্দিনের ছেলে। তিনি বলেন,

    এই ১২ বস্তা মাল কালাইয়ের ডিলার মতিন সরকারের ঘর থেকে নিয়ে কামদিয়া বাজারে বেলাল উদ্দিনের ঘরে যাচ্ছিল। বেলাল এই মালগুলো কিনে আমার ভ্যানে করে নিয়ে যাচ্ছে। বেলালও মালের সাথে ছিল। উত্তেজিত জনতারা জানায়, ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার দীর্ঘদিন ধরে কালাই পৌরশহরের ডাশপুকুর এলাকায় টিসিবি’র পণ্য বিতরণ করে আসছেন। বৃহস্পতিবার টিসিবির পণ্য বিতরণের পর চাল, ডাল, ছোলা বুট, তেলসহ যাবতীয় পণ্য ১২টি প্লাস্টিকের বস্তায় ভরে একটি ভ্যান যোগে মোসলেমগঞ্জ বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা আটক করে। এ সময় ডিলার এসে ওই পণ্যগুলো নিয়ে যেতে চাইলে জনতার সাথে ডিলারের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া এসে মালামাল ও ভ্যান চালককে আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। ইউপি সদস্য লাল মিয়া বলেন, জনতা যখন পাচার হওয়া টিসিবির পণ্যগুলো আটক করে, তখন ডিলার এসে জনতার সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছে। তিনি বলেন, পণ্য পাচারও করবে, আবার জনগণকে মারপিট করবে, এটা হয়না। এর একটা বিহিত হওয়া দরকার। টিসিবির ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার বলেন, এসব পণ্য আমার। এগুলো কোথায় যাবে, তা বলার প্রয়োজন মনে করছি না। আপনার যা করার, তা করতে পারেন। আর মালামাল আটক করে কি করতে পারে, তাও দেখা যাবে। কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, খবর পেয়েছি, স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবকে বলা হয়েছে। যেহেতু জনতা টিসিবির পণ্য আটক করেছে, সে কারণে অবশ্যই ডিলারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে নিয়মিত মামলা করবেন।

  • দেশের সকল ভূমি অফিসে সরকার নির্ধারিত ফি’র তালিকা টানানোর নির্দেশ

    দেশের সকল ভূমি অফিসে সরকার নির্ধারিত ফি’র তালিকা টানানোর নির্দেশ

    ভূমি সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় দেশের সব ভূমি অফিসে সরকার নির্ধারিত ফির তালিকা সম্বলিত সাইনবোর্ড টানানোর নির্দেশ দিয়েছে। এ নির্দেশনার আওতায় উপজেলা ও সার্কেল ভূমি অফিস থেকে শুরু করে ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের জনসমাগমস্থলে নির্ধারিত ফির তালিকা স্থায়ীভাবে প্রদর্শন করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি উন্নয়ন করসহ সকল প্রকার সেবার ফি এখন থেকে কেবল অনলাইনেই পরিশোধযোগ্য। কোনো অবস্থাতেই নগদ লেনদেন না করার জন্য নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করেন, তবে ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে ১৬১২২ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন খাতের নির্ধারিত ফি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ই-নামজারি-মোট ১ হাজার ১৭০ টাকা (যার মধ্যে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১,০০০ টাকা এবং খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা অন্তর্ভুক্ত)। খতিয়ান (পর্চা)-সার্টিফাইড বা অনলাইন কপির জন্য ১২০ টাকা। তবে ঘরে বসে ডাকযোগে পেতে চাইলে অতিরিক্ত ৪০ টাকা ডাকমাশুল দিতে হবে। মৌজা ম্যাপ: প্রতি শিটের ফি ৫৪৫ টাকা। ডাকযোগে সংগ্রহের ক্ষেত্রে অতিরিক্ত ১১০ টাকা মাশুল প্রযোজ্য হবে। ভূমি মন্ত্রণালয় কঠোরভাবে সতর্ক করে দিয়েছে যে, নির্ধারিত এসব ফি ছাড়া অন্য কোনো অর্থ আদায় আইনত দণ্ডনীয়। প্রতিটি সাইনবোর্ডের আকার হতে হবে চার ফুট বাই আড়াই ফুট, যা সাধারণ মানুষের সহজে নজরে আসে এমন স্থানে স্থাপন করতে হবে।

  • বগুড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ॥ ৩ লাখ টাকা জরিমানা

    বগুড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ॥ ৩ লাখ টাকা জরিমানা

    বগুড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ॥ ৩ লাখ টাকা জরিমানা

    বগুড়ার কাহালু উপজেলার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা পায়ে মাড়িয়ে সেমাই তৈরির অভিযোগে একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার শেখাহার এলাকায় ‘ভাই ভাই লাচ্ছা সেমাই’ কারখানাকে এ জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. রাসেল জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে সেমাই তৈরির কারখানাটিতে অভিযান চালায়। এ সময় কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। ময়লাযুক্ত পায়ে শ্রমিকদের সেমাইয়ের ময়দা মাড়াতে দেখা গেছে। এ ছাড়া ডালডা গলানো এবং পোড়া তেল ব্যবহার করে সেমাই ভাজার প্রমাণ পেয়েছে অভিযানিক দল। কারখানাটিতে টয়লেটের দরজার সামনেই সেমাইয়ের প্যাকেটজাত ঝুড়ি স্তূপ করে রাখা ছিল। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে কারখানা মালিককে তিন লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদি হাসানসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন।

  • সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও রদবদল

    সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও রদবদল

    সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও রদবদল

    সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও এক দফা রদবদলে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) পদে এসেছে নতুন মুখ। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক পেয়েছেন কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব। আর চব্বিশের অক্টোবর থেকে কিউএমজির দায়িত্ব সামলে আসা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে কমান্ড্যান্ট হিসেবে এনডিসিতে পাঠানো হয়েছে। নতুন কিউএমজি শাহীনুল হক এক সময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) এবং সেনা সদর দপ্তরের (এএইচকিউ) মাস্টার-জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
    ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এ কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এক সময়। এনডিসির নতুন কমান্ড্যান্ট ফয়জুর রহমান লেফট্যানেন্ট জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়ার আগে অল্প কিছুদিন ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এ কর্মকর্তা রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন । মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আর টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন, যিনি এক সময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। এছাড়া রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি করা হয়েছে। আগের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান সেনাবাহিনী থেকে অবসরে গেছেন।

  • সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

    সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

    সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

    নাটোরের সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচীব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, নাটোর-৩ সিংড়া এর সংসদ সদস্যের প্রতিনিধি মিলন মাষ্টার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহমেদ রফিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ খান, সাংবাদিক সৌরভ সোহরাব প্রমুখ। বক্তারা উপজেলার বিভিন্ন সরকারি খাল, জলাশয় উন্মুক্তকরণ, অবৈধ পুকুর খনন, চুরি, ছিনতাই, জুয়া মাদক বিষয়ে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।

  • নাচোলে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    নাচোলে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    নাচোলে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। বৃহস্পতিবার উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ থেকে পরিষদ চত্বরে ১৬জন মহিলাদের মাঝে সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সর্দার। এসময় এলজিইডি ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য শাজাহান আলী, এলজিইডি সহকারী ইঞ্জিনিয়ার ফাহাদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যাকান্ডের প্রধান আসামি জাসন গ্রেফতার

    রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যাকান্ডের প্রধান আসামি জাসন গ্রেফতার

    রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যাকান্ডের প্রধান আসামি জাসন গ্রেফতার

    রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাব্বির হোসেন (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। বুধবার রাতে মতিহার থানার মিজানের মোড় (ডগারহাট) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মো. রবিউল ইসলাম জাসন (২৫)। সে ওই এলাকার বাসিন্দা। র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে পবা রাইসমিলপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে সাব্বিরকে নির্মমভাবে ছুরিকাঘাত করে জাসন। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পরপরই জাসন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই র‌্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল ঘাতককে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‌্যাব মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার সন্ধ্যায় র‌্যাব-৫ ও শাহ মখদুম থানা পুলিশ ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ঘাতক জাসনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জাসন হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অভিনব কায়দায় মাদক পাচারকালে র‌্যাবের হাতে আটক এক

    অভিনব কায়দায় মাদক পাচারকালে র‌্যাবের হাতে আটক এক

    অভিনব কায়দায় মাদক পাচারকালে র‌্যাবের হাতে আটক এক

    মোটরসাইকেলে অভিনব কায়দায় মাদক পাচারকালে র‌্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকা হতে মাদক কারবারী রফিকুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত রফিকুল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির তারাপুর মুন্নাপাড়ার আব্দুল কাদেরের ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়াস্থ একটি আম বাগানের ভিতর অভিযান চালায়। এসময় মাদক কারবারী মোঃ রফিকুল ইসলাম (৪৫)’কে তার ব্যবহৃত নিজ মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় রক্ষিত ৩৯ বোতল মাদক ঘটনাস্থলে উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক নারী

    ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক নারী

    ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক নারী

    ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। অভিযানকালে পালিয়ে যায় আরও একজন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ছোট গোপিনাথপুর গ্রামস্থ এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করে ডিএনসি সদস্যরা। গ্রেফতারকৃত নারী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট গোপিনাথপুর গ্রামের মাতিন আলীর স্ত্রী মোসাঃ হাসনা হেনা (৪৩)। পলাতক ব্যক্তি হচ্ছে, আটক নারীর স্বামী ও মৃত সাইফুদ্দিনের ছেলে মাতিন আলী (৪৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ছোট গোপিনাথপুর গ্রামস্থ এলাকায় অভিযান চালায়। এসময় ১ কেজি গাঁজাসহ মোসাঃ হাসনা হেনা নামের নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে ডিএনসি সদস্যরা। এসময় ওই নারীর স্বামী মাতিন আলী পালিয়ে যায়। এঘটনায় ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উপ পরিদর্শক মামুনুর রশীদ মামলার বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।