Blog

  • উত্তরাঞ্চলকে কৃষি-ভিত্তিক রাজধানীতে রূপান্তর করব-গাইবান্ধায় ডা. শফিকুর রহমান

    মজলুম মানুষের পক্ষে রাজনীতি করি

    উত্তরাঞ্চলকে কৃষি-ভিত্তিক রাজধানীতে রূপান্তর করব-গাইবান্ধায় ডা. শফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। স্বৈরাচার সরকার গায়ের জোরে মসজিদ থেকে মানুষকে বের করে দেয়।’ তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দুটি গণভোটের নির্বাচন। জুলাই শহীদদের সম্মান দেখাতে ‘হ্যাঁ’ ভোটে সাড়া জাগাতে হবে। অতীতের নির্বাচনে নারী-পুরুষ-তরুণ কেউই ভোট দিতে পারেনি এবার ‘হ্যাঁ’ ভোটের জোয়ার তুলতে হবে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পলাশবাড়ী এসএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে রংপুর থেকে সড়কপথে এসে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সভাস্থলে পৌঁছান।
    উত্তরাঞ্চলের নদী সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘নদী আল্লাহর দান; কিন্তু তিস্তাসহ ব্রহ্মপুত্র-যমুনাসব নদী আজ মৃতপ্রায়। ৫৪ বছরে নদী শাসনে কোনো উন্নয়ন হয়নি। সরকার গঠন করতে পারলে নদীতে জীবন ফিরিয়ে আনব এবং উত্তরাঞ্চলকে কৃষি-ভিত্তিক রাজধানীতে রূপান্তর করব।’ এসময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদী পুনরুদ্ধার প্রকল্প নেয়ার ঘোষণা দেন।
    বেকারত্বু কৃষিুবাজার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্তরাঞ্চলকে তিলে তিলে শেষ করা হয়েছে। কাজের অভাবে তরুণেরা রাজধানীমুখী। আমরা বেকার ভাতা নয় কাজ দেব, যাতে যুবকরা সম্মানের সঙ্গে আয় করতে পারে।’ কৃষকের ন্যায্যমূল্য প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ খাদ্যের ভান্ডার, কিন্তু কৃষক দাম পায় না; বাজারে চাঁদাবাজি চলতে থাকে। চাঁদাবাজি নির্মূল ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।’ নতুন প্রকল্প ও অবকাঠামোর বিষয়ে তিনি জানান— গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।ইপিজেড বাস্তবায়ন, বালাসী ঘাটে টানেল নির্মাণ ও ফুলছড়িুসাঘাটাসহ নদী শাসন কার্যক্রম নেওয়া হবে।
    বক্তব্যের সময় গাইবান্ধার পাঁচ আসনের ইনসাফ (দাঁড়িপাল্লা) প্রতীকের প্রার্থীদের পরিচিত করিয়ে প্রতীক হস্তান্তর করেন আমীর-এ-জামায়াত। জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জনসভায় কঠোর নিরাপত্তা ছিল, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ও জামায়াতসহ সহযোগী সংগঠনের ৬০০-এর বেশি স্বেচ্ছাসেবক মাঠে দায়িত্বে ছিলেন। জনসভা শেষে তিনি সড়কপথে মোাকামতলায় পথসভা এবং দুপুর ১২টায় বগুড়ায় আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান।

  • নওগাঁয় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংবাদ সম্মেলন

    নওগাঁয় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংবাদ সম্মেলন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট থেকে বের হয়ে এসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একক ভাবে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়েছে। ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা কমিটির সভাপতি মাষ্টার মোঃ আশরাফুল ইসলাম জানান, জামায়াতে ইসলামীর সাথে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারনে আমরা জোট ত্যাগ করেছি একথা সম্পূর্ন মিথ্যা বরং আদর্শগত কারনেই তাদের সাথে জোট করে নির্বাচন করা সম্ভব নয় বলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করছে। সেই লক্ষে এই দলটি হাতপাখা মার্কা প্রতীকে ২৫৯টি আসনে প্রার্থী ঘোষনা করেছে। জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান খৃষ্টানদের এক অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, শরিয়া আইনে নয়-আমরা দেশের প্রচলিত আইনে দেশ পরিচালনা করবো। তাঁর এই মন্তব্য আমাদের ভালো লাগেনি। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী স্বার্থে তাদের সাথে জোট করেছিল। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রথম আলো পত্রিকার এক নির্বাচনী জরীপে বিএনপি ৩৪ শতাংশ, জামায়াতে ইসলামী ২৩ শতাংশ, এনসিপি’কে ৭ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ০.০১ শতাংশ জনসমর্থন দেখিয়েছিল। জামায়াতে ইসলামী এই জরীপকে গুরুত্ব দিয়ে সে রকমের আচরণ করা শুরু করেছিল। কারন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরীপ বিশ্বাস করেনা। এই দল অনেক পুরাতন এবং জনসমর্থন অনেক বেশি। উক্ত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের প্রতিবাদ করা হয়। সোশ্যাল মিডিয়ায় হারানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এর বাসায় ৪০০ কোটি টাকা বিএনপি’র নির্বাচনী পোস্টার পাওয়া গেছে। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশকে ‘র’-এর এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, চরমোনাইয়ের পীর সাহেব ১১ দলীয় জোট গড়ার অন্যতম কারিগর ছিলেন। ইসলামের আদর্শ সম্প্রচারে, ইসলামের স্বার্থে জামায়াতে ইসলামকে জোটভুক্ত করা হয়েছিল। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করেনা, সেইহেতু কোটা বা আসন ভাগাভাগি নিয়ে চিন্তিত নয়। আমরা লেজুরভিত্তিক রাজনীতি করিনা। ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় কাজ করি।
    সংবাদ সম্মলনে নওগাঁ-৫ সদর আসনের মনোনীত প্রার্থী মওলানা আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা সেক্রেটারি মোঃ শহিদুল আলম, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের জেলার সাধারণ সম্পাদক মওলানা জামাল উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ নূর মোমিনুল হক এবং ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জেলা সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

  • গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

    গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

    গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার উপজেলার রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল এবং গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সাদমান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমাসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের অন্তর্ভুক্ত গোমস্তাপুর উপজেলার ৯৫টি ভোট কেন্দ্রের জন্য নিয়োগপ্রাপ্ত মোট ৫৪৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনানুগভাবে দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হচ্ছে।

  • নওগাঁয় পল্লীকবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান

    নওগাঁয় পল্লীকবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান

    নওগাঁয় পল্লীকবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান

    আবৃত্তি পরিষদ নওগাঁ (আপন) পল্লীকবি জসীম উদদীনের ১২৩তম জন্মবার্ষিকী পালন করেছে। শুক্রবার সন্ধ্যায় আবৃত্তি পরিষদ কার্যালয়ে কবি’র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আবৃত্তি অনুষ্ঠান এবং নৈশ ভোজের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সাংবাদিক চ্যানেল আই প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত সংগীত শিল্পী ফজলে রাব্বী প্রবীরের অকাল মৃত্যুতে শোক প্রকাশসহ এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা করেন অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক কবি আতাউল হক সিদ্দিকী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ ওয়ালিউল ইসলাম এবং ফরিদুল করিম তরফদার।

    এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ নবির উদ্দিন, শিক্ষক মোঃ হাসমত আলী,প্রবীন সংগীত শিল্পী মোসাদ্দেক হোসেন, নওগাঁ সাংস্কৃতিক ঐক্য-এর সভাপতি মনোয়ার হোসেন লিটনসহ আবৃত্তি পরিষদের উপদেষ্টা, কার্যকরী সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। কবিরর লেখা কবিতা আবৃত্তি করেন মোঃ কায়েস উদ্দিন, নুর নাহার সুষমা সাথী, রিনা পারভূন পপি, সুবল চন্দ্র মন্ডল এবং মোঃ হাসমত আলী।

  • নিয়ামতপুরে ইয়াবা ব্যবসায়ী রকিবুল গ্রেপ্তার

    নিয়ামতপুরে ইয়াবা ব্যবসায়ী রকিবুল গ্রেপ্তার

    নওগাঁর নিয়ামতপুরে ২৭ পিচ ইয়াবাসহ রকিবুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২২ জানুয়ারি রাত ৯ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নে রামনগর মোড় নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রকিবুল ইসলাম উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজার এলাকার ফয়েজ আলীর ছেলে। এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ রকিবুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবাসহ রকিবুল ইসলামকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়।

  • নওগাঁর সংগীত শিল্পী প্রবীর আমাদের মাঝে নেই

    নওগাঁর সংগীত শিল্পী প্রবীর আমাদের মাঝে নেই

    নওগাঁর সাংস্কৃতিক অংগনের সকলের অতি পরিচিত মুখ বিশিষ্ট সংগীত শিল্পী ফজলে রাব্বি প্রবীর মৃত্যু বরন করেছেন (ইন্না … রাজিউন)। পারিবারিকভাবে জানা গেছে, বৃহষ্পতিবার রাত ১০টায় অসুস্থতা অনুভব করলে তাকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান ইতিমধ্যেই তার হার্টে ব্লক দেখা দিয়েছে। আগে বোঝা যায়নি। শুক্রবার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। রাজশাহী নেয়ার প্রস্তুতি নেয়ার প্রাক্কালে শুক্রবার দুপুরে প্রবীর না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সাংস্কৃতিক কর্মীরা শহরের চকদেব পাড়ার বাসায় ছুটে আসেন।
    প্রবীর মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাব নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নধীন কাঠখইড় কেন্দ্রের সংগীত শিক্ষক ছিলেন। তিনি অত্যন্ত হাসিখুশি এবং সজ্জন মানুষ হিসেবে সবার প্রিয় ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন।

  • গোদাগাড়ীর বিশিষ্ট সাংবাদিক পলাশের মৃত্যু

    গোদাগাড়ীর বিশিষ্ট সাংবাদিক পলাশের মৃত্যু

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাংবাদিক সেলিম সানোয়ার পলাশ ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান (ইন্না … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। জানা যায়, শুক্রবার গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের প্রচার সম্পাদক, হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, দৈনিক দিনকালসহ স্থানীয় পত্রিকার সাংবাদিক, গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সংস্থার গোদাগাড়ী উপজেলার সভাপতি, সেলিম সানোয়ার পলাশ বিএনপি’র মনোনীত প্রার্থী শরীফ উদ্দীনের নির্বাচনী প্রচারাভিযান শেষে বাড়ীর দিকে আসার সময় রাস্তায় পিরিজপুর গ্রামে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এসময় অবস্থা বেগতিক দেখে দ্রুত প্রেমতুলি হাসপাতালে নেয়া হলে পথেই তিনি ইন্তেকাল করেন। শনিবার সকাল সাড়ে ১০টায় পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাযায় মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, গোদাগাড়ী উপজেলার শিক্ষক সমাজ, সাংবাদিকসহ অনেক মুসল্লী জানাযায় অংশগ্রহণ করেন।

  • গাইবান্ধায় আনুষ্ঠানিকভাবে লিনাক্স কাস্টমার কেয়ার সেন্টার’র উদ্বোধন

    গাইবান্ধায় আনুষ্ঠানিকভাবে লিনাক্স কাস্টমার কেয়ার সেন্টার’র উদ্বোধন

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকায় লিনাক্স কাস্টমার কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিনাক্স এর ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ রাসেল মাহমুদ। এসময় তিনি ফিতা ও কেক কেটে কাস্টমার কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশক এস কে ডিস্ট্রিবিউটর-এর স্বত্বাধিকারী শাহ মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন Linnex Bengal, Marlax এবং জবাড় ব্র্যান্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, রিটেইল পার্টনার এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথি জনাব রাসেল মাহমুদ বলেন, গ্রাহকদের দ্রুত, মানসম্মত ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় এই কাস্টমার কেয়ার সেন্টার চালু করা হয়েছে। এর ফলে এই অঞ্চলের গ্রাহকরা এখন আরও সহজে Linnex Bengal, Marlax এবং Revo পণ্যের সার্ভিস ও বিক্রয়োত্তর সুবিধা গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, দেশজুড়ে গ্রাহকসেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন কাস্টমার কেয়ার সেন্টার চালু করে আসছে। বর্তমানে বাংলাদেশ জুড়ে ২৬ টি কাস্টমার কেয়ার এবং ৪৩টি কালেকশন পয়েন্টের মাধ্যমে নিয়মিত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। গাইবান্ধার এই নতুন কাস্টমার কেয়ার সেন্টার সেই কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

  • গাইবান্ধায় আগুনে প্রিন্টিং প্রেসসহ ৮ দোকান ভস্মীভূত

    গাইবান্ধায় আগুনে প্রিন্টিং প্রেসসহ ৮ দোকান ভস্মীভূত

    গাইবান্ধা শহরের সার্কুলার রোডে তাজ সিনেমা হল সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডে বাঁধন প্রিন্টিং প্রেসসহ ৮টি দোকানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই বাঁধন প্রিন্টিং প্রেসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আদিত্য স্টোর, নিয়ত ভ্যারাইটিস, ছোটনের দোকান, রতন কিউট সেলুনসহ আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্রতা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
    খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোর ভেতরে থাকা মূল্যবান যন্ত্রপাতি, মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। গাইবান্ধা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওযায় বড় ধরনের বিপদ থেকে আশপাশের এলাকা রক্ষা করা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

  • পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

    নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় আব্দুল জব্বার (৭২) নামে এক মোটরসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের কাটাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার সরদারপাড়া এলাকার মৃত সাফি উদ্দিনের ছেলে। থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে নজিপুরের দিকে যাচ্ছিলেন আব্দুল জব্বার। পথে কাটাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার এস.আই মেহেদি হাসান জানান, দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।