চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ‘‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’’ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা চত্বরে এই মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা নাঈমা খান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারসিন আখতার, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা ও সহকারী প্রোগ্রামার নাজমুল হক।

এসময় উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় মোট ১৯টি স্টল রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *