চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা হওয়ায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আওয়ামীলীগ জেলা কার্যালয় হতে মোটরসাইকেল মিছিলটি শুরু হয়ে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সম্মুখে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

এসময় জেলা-উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা নতুন সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ এবং সাধারন সম্পাদক আতিকুজ্জামান আশিককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ সিকদার, নতুন সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ, সাধারন সম্পাদক আতিকুজ্জামান আশিক, নবাবগঞ্জ সরকারি কলেজ সভাপতি আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নতুন নেতৃত্ব অনুমোদন দেয়ায় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খাঁন জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলা সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ চলমান এইচএসসি পরীক্ষার কারণে আনন্দ মিছিল ও আলোচনা সভা সংক্ষিপ্ত করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কর্মসূচী শেষ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *