চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের বলি বিজিবির বউ

চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের বলি বিজিবির বউ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের নামো কয়লাদিয়াড় গ্রামে বদিউরের ছেলে বিজিবি সদস্য রনির স্ত্রী উম্মে সালমা গত রাতে নিজ সয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত উম্মে সালমা একই উপজেলার ধোবড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। মেয়ের পরিবারের অভিযোগ, আমার মেয়ে প্রেম করে বিয়ে করেন, বিয়ের পর ছেলের পরিবার এবং বিজিবি সদস্য রনি যৌতুকের জন্য নির্যাতন করতে থাকেন, এর প্রেক্ষিতে দুই পরিবার মিলে সমঝোতার চেষ্টা করা হলে ছেলের পরিবার ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন, মেয়ের পরিবার যৌতুকের টাকা দিতে না পারায় উম্মে সালমাকে মেরে ফেলা হয়েছে, এর সুষ্ঠু বিচার চেয়ে মেয়ের মা বারবার কান্নায় ভেঙে পড়েন। বিজিবি সদস্য রনি ও তার পরিবার মেয়ের পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা যৌতুকের জন্য নির্যাতন করিনি, মেয়ে নিজেই আত্মহত্যা করেছে। এই বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *