নাচোলের সাংবাদিক ডালিমের অপারেশন ॥ দোয়া কামনা

নাচোলের সাংবাদিক ডালিমের অপারেশন ॥ দোয়া কামনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দৈনিক ইত্তেফাক, দৈনিক চাঁপাই দর্পণ ও দৈনিক রাজশাহীর প্রতিনিধি সাংবাদিক হাসানুজ্জামান ডালিমের সফল অপারেশনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার, অগ্নাশয়, পিত্তথলী, কোলেস্টরেল ও থাইরয়েড সমস্যায় ভুগছেন। তিনি কয়েক দফা ভারতে চিকিৎসা শেষে বর্তমানে পিত্তথলীর টিউমার অপারেশনের জন্য রাজশাহীর জমজম ইসলামী হাসপাতালে ডঃ গোলাম কিবরিয়া ডনের তত্তাবধানে চিকিৎসাধীন আছেন। সাংবাদিক ডালিমের অপারেশন শনিবার বিকাল ৪টায় সম্পন্ন হয়। অপারেশন পরবর্তী সুস্থতার জন্য তিনি সাংবাদিকসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন। ‘দৈনিক চাঁপাই দর্পণ’র নাচোল উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাসানুজ্জামান ডালিমের সফল অপারেশন এবং দ্রুত স্বুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন-‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *