রহনপুরে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

রহনপুরে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পুনর্ভবা মহানন্দা (পি.এম.) আইডিয়াল কলেজ মাঠে দুইদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, দ্বিতীয় দিন সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ। প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান। অতিথি হিসেবে আরও ছিলেন ডক্টর মিজানুর রহমান। তাফসীর পেশ করেন ঢাকার কুরআন রিসার্চ সদস্য মাওলানা হাসান আল মামুন (লাল), দারুন সুন্নাহ মাদ্রাসার মুমতাজুল মুহাদ্দেসিন মাওলানা আব্দুর রাকিব রহমানী, আলহাজ্ব মাওলানা সাইদুর রহমান আল মাদানী, রহনপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আলহাজ্ব মোঃ সোলাইমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *