নাচোলে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ

নাচোলে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে গম, সরিষা, ভুট্টা, পেয়াজ, মসুর, মুগ, টিনাবাদাম ও খেসারীসহ ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোাইমেনা সারমীন এর সভাপতিত্বে কৃষি প্রনোদনা বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ। এসময় পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কুষি-সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-কৃষি-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯৭৪৫ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *