চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বড়ভাই আব্দুর রশিদকে হত্যার দায়ে ছোটভাই দুরুল হোদাকে (৬৪) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম একমাত্র আসামীর উপ¯ি’তিতে দন্ডাদেশ ঘোষণা করেন। নিহত ও দন্ডিতরা চৌডালা শুক্রবাড়ি গড়িয়াবাজার গ্রামের মৃত উমেদ আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ছিল। ২০১৮ সালের ৪ মার্চ বড়ভাই রশিদ ওই রাস্তায় কাজ করছিল। এ সময় ছোটভাই দুরুল হোদা কুপিয়ে বড়ভাইকে হত্যা করে। এ ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রী জেলেখা বেগম থানায় দুরুল হোদাকে আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল দুরুল হোদাকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *