নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত-১

নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত-১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত ব্যাক্তি রাজশাহী জেলার তানোর উপজেলার বৈদ্যপুর গ্রামের তরিকুল ইসলাম এর ছেলে ইস্রাফিল(২০)। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার নেজামপুর ইউনিয়নের বকুলতলা বাজারে মোটরসাইকেল নিয়ে যাওয়ায় সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ইস্রাফিল মারা যান। পরে নাচোল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। ট্রলির চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে নাচোল থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *