৬ দিনেও ধরা পড়েনি গোমস্তাপুরে নদী চষে বেড়ানো কুমিরটি

৬ দিনেও ধরা পড়েনি গোমস্তাপুরে নদী চষে বেড়ানো কুমিরটি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে গত ৬ দিন যাবত পুনর্ভবা নদীতে দাপিয়ে বেড়াচ্ছে একটি বিশাল আকৃতির কুমির। আর এতে করে কুমির আতঙ্ক বিরাজ করছে নদী তীরবর্তী লোকজন ও জেলেদের মধ্যে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও রাজশাহী বিভাগীয় বন অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল এসে কুমিরের অবস্থান পর্যবেক্ষণ করেছেন এবং ধরার চেষ্টা চালাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬দিনেও কুমিরটি ধরতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয় সুত্র জানায়, গত মঙ্গলবার দুপুর থেকে উপজেলার মকরমপুর ঘাট এলাকায় প্রথমে কুমিরটিকে দেখতে পাওয়া যায়। এরপর বুধবার সকাল থেকে কুমিরটিকে রহনপুর পৌরসভার বেইলি ব্রিজ, গুজরঘাট ও বাবুরঘোন এলাকায় দেখা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত উৎসুক জনতা কুমিরটিকে দেখতে নদীর তীরে ভিড় করছেন। এদিকে কুমির দেখা যাওয়ায় আতঙ্কে পুনর্ভবা নদীতে গোসলে নামতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। জেলেরাও মাছ ধরতে নামছেন না। স্থানীয়রা আরও জানায়, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমান্তের ওপারে ভারতের মালদাহ জেলার মহানন্দা নদীতে এ ধরনের একটি কমিরের চলাচলের ভিডিও চিত্র ভাইরাল হয়েছে।ধারনা করা হচ্ছে ভারত থেকেই মহানন্দা নদী হয়ে পূর্নভবা নদী হয়ে বাংলাদেশে কুমিরটি প্রবেশ করেছে। এ ব্যাপারে রাজশাহী বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর কবীর বলেন, কুমিরটি নদীতে অবস্থান পরিবর্তন করছে। গত ৬দিন থেকে চেষ্টা করা হচ্ছে কুমিরটি উদ্ধারে। তবে শনিবার দুপুর পর্যন্ত কুমিরটি ধরতে পারেননি তারা। এদিকে নদীর ধারে না যেতে স্থানীয় প্রশাসনের তরফ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে।

Comments

One response to “৬ দিনেও ধরা পড়েনি গোমস্তাপুরে নদী চষে বেড়ানো কুমিরটি”

  1. Asmaul Biswas Avatar
    Asmaul Biswas

    একাধিক আছে কুমির। আমি রহনপুর, বাবুরঘোনের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *