সীমান্তে ৫৯ বিজিবি’র ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

সীমান্তে ৫৯ বিজিবি’র ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

পৃথক অভিযানে জেলার সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৯ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে চকপাড়া বিওপির হাবিলদার মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/৮-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকপাড়া ঈদগাহ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য-২৫ হাজার ৬’শ টাকা। এছাড়া, ২০ নভেম্বর আনুমানিক রাত ৫টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ লাভলু খান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক হয়। যার মূল্য-২৪ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *