চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে ভূয়া এপয়েন্টমেন্ট লেটারসহ প্রতারনা চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যর। আটক প্রতারক, মোঃ মুনিরুল ইসলাম (৫৭), গোমস্তাপুর উপজেলার লক্ষীনারায়ণপুর বৈরতলা গ্রামের মৃত এরফান আলীর ছেলে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় সামরিক বাহিনীতে চাকুরী দেয়ার নামে প্রতারনা করে টাকা আদায় করায় প্রতারনা চক্রের মূলহোতা মোঃ মুনিরুল ইসলাম কে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক (স্টোর কিপার) পদে ভর্তির ভূয়া নিয়োগপত্র ১কপি, একটি মোবাইল ফোন, একটি ব্লাংক চেক, ভূয়া সীল-৩টি, এবং ষ্ট্যাম্প প্যাড-একটি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এঘটনায় জেলার গোমস্তাপুর থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে চাকুরীর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। একজন ভূক্ত ভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতারকৃত একজন প্রতারক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে ভূক্তভোগীকে ভূয়া এপয়েন্টমেন্ট লেটার দিয়ে তার কাছ হতে বারো লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *