গোমস্তাপুরে এ্যান্টিবায়টিকের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা

গোমস্তাপুরে এ্যান্টিবায়টিকের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যান্টিবায়টিকের অপব্যবহার রোধে সোমবার সচেতনতা মূলক সভা ও র‌্যালী হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদ। বক্তব্য রাখেন ডা. মোসা. ইসরাত-ই-নূরীন, ডা. মুহা. খালিদুর রহমান, ডা. মোঃ ইসমাইল হোসেন ও ডা. শারমিন আকতার। সভায় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতিত এন্টিবায়োটিক ঔষুধ গ্রহন না করার পরামর্শ দেয়া হয়। এছাড়া জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে রহনপুর পৌর এলাকায় মাইকিং করা হবে বলে সভায় জানানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *