১০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

১০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। ঘোড়াপাখিয়া ইউনিয়ন সুত্রে জানা যায়, এলজিএসপি-৩ এর অর্থায়নে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। ঘোড়াপাখিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মামুন অর রশিদ (মমিন) প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন সচিব সিরাজুল ইসলাম, ১নং ওয়ার্ড সদস্য রবিউল আলম, ২নং ওয়ার্ড সদস্য তসলিম উদ্দীন, ৩ নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম, ৪নং ওয়ার্ড সদস্য মাহবুব আলম, ৫নং ওয়ার্ড সদস্য আশরাফুল হক, ৬নং ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন, ৭ নং ওয়ার্ড সদস্য জাহিরুল ইসলাম, ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল, ৯নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলামসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *