গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মেলা

গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মেলা

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা (২১-২২) নভেম্বর ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের তত্ত্বাবধানে সোমবার সকালে একটি র‌্যালী রহনপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে এক আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সেরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমামসহ অন্যরা। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি ষ্টল অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *