জেলার চামুচা-সোনামসজিদ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র মদ উদ্ধার

জেলার চামুচা-সোনামসজিদ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র মদ উদ্ধার

পৃথক অভিযানে জেলার চামুচা-সোনামসজিদ ও ভোলাহাট সীমান্তে বিদেশী মদ উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এক প্রেসনোটে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২০ নভেম্বর সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে চামুচা বিওপির নায়েক মোঃ বদরুদ্দোজা এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/১-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা মাঠ থেকে মালিকবিহীন ১৮ বোতল বিদেশী মদ উদ্ধার হয়। যার মূল্য-২৭ হাজার টাকা। এছাড়াও ২০ নভেম্বর আনুমানিক রাত ১১টার দিকে সোনামসজিদ বিওপির নায়েক এস এম মনোয়ার হোসাইন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী থেকে মালিকবিহীন ৯ বোতল বিদেশী মদ উদ্ধার হয়। যার মূল্য ১৩ হাজার ৫’শ টাকা। একই দিনে ২০ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ লাভলু খান এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর থেকে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার হয়। যার মূল্য-৩৯ হাজার টাকা। এদিকে, ২০ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ভোলাহাট বিওপির হাবিলদার মোঃ মঞ্জুরুল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৫ মেইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট থেকে মালিকবিহীন ২৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে। যার মূল্য-৩৪ হাজার ৫’শ টাকা। পৃথক অভিযানে উদ্ধার হওয়া বিদেশী মদ এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *