রাজশাহী রেঞ্জের ডিআইজি’র শিবগঞ্জে মতবিনিময় সভা

রাজশাহী রেঞ্জের ডিআইজি’র শিবগঞ্জে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এলাকায় আইনশৃঙ্খলা সংক্রান্তে জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা হল রুমে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও শিবগঞ্জের জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ’র ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম-পিপিএম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল বাতেন বলেন, কোন পুলিশ সদস্য যদি মাদকের সঙ্গে সম্পৃক্তার সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে এলাকায় মাদক প্রতিরোধে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এছাড়া আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *