বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন

বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন

বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২২ (১৮-২৪ নভেম্বর) উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে সোমবার সকালে র‌্যালি ও আলোচনা সভা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ। পরে সিভিল সার্জন’র সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সোমবার সকাল ১০ টায় সিভিল সার্জন অফিসের সামনে হতে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সিভিল সার্জন অফিসের হলরুমে আলোচনায় মিলিত হয়।

সিভিল সার্জন ডাঃ এম এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাহনাজ খাতুন, ঔষধ প্রশাসনের চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক ফুয়ারা ইয়াছমীনসহ জেলা উপজেলা সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তারগণ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন, এন্টিবায়োটিক অপব্যবহাররোধে সকলকে সচেতন করে তুলতে হবে। রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এবং চিকিৎসাপত্রের বাইরে এন্টিবায়োটিক ব্যবহার বা বিক্রয়ে আরও সজাগ হতে হবে। উল্লেখ্য, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যাল কন্টেইনমেন্ট ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২২ আয়োজন করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *