নাচোলে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাচোলে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচলে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন একাদশ বনাম নাচোল উপজেলা শিক্ষক একাদশ। খেলায় উপজেলা প্রশাসন একাদশ ৩-০ গোলে উপজেলা শিক্ষক একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান। খেলা শেষে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু,নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবায়েদ, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মন্ডলী, মিডিয়া কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানের ধারাবিবরণী ও উপস্থাপনা করেন এশিয়ান স্কুল এন্ড কলেজের প্রভাষক শাকিল রেজা ও উপজেলা স্কুলের সহকারী শিক্ষক মজিদুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *