র‌্যাবের হাতে বিপুল পরিমান চোলাইমদসহ ২ ব্যবসায়ী আটক

র‌্যাবের হাতে বিপুল পরিমান চোলাইমদসহ ২ ব্যবসায়ী আটক

১৩৫০ লিটার চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে আটক ২ ব্যবসায়ী হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার সরকারপাড়ার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সহিদুল ইসলাম (৩৬) ও একই উপজেলার আইন্দাপুকুর নওদাপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ অজনুর বেগম (৩৫)। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২২ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে জেলার শিবগঞ্জ থানার আইন্দাপুকুর নওদা পাড়ার মোঃ রফিকুল ইসলামমের বসত বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১ হাজার ৩৫০ লিটার চোলাইমদ, মদ রাখা প্লাস্টিকের ড্রাম-৫টি, স্টিলের হাড়ি-৩টিসহ ব্যবসায়ী মোঃ সহিদুল ইসলাম ও মোছাঃ অজনুর বেগম কে গ্রেফতার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *