গোমস্তাপুরে হামলায় ১ জন আহত

গোমস্তাপুরে হামলায় ১ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার হটাৎ পাড়া মহল্লায় এক ব্যক্তিকে মারধর করে আহত করা হয়েছে। আহত ব্যক্তি হলেন, কলেজ পাড়ার হাবিবুর রহমান হবি (৫৫)। ঘটনার শিকার হাবিবুর রহমান হবি সাংবাদিকদের জানান, কলেজ পাড়ার আশরাফুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী শুক্রবার রাত দশটার দিকে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমি সে সময় হটাৎপাড়া মোড়ে বসে ছিলাম। সন্ত্রাসীদের মধ্যে একজনকে সমকামীতার অভিযোগে তার চাকুরীরত প্রতিষ্ঠান ও সামাজিকভাবে বহিষ্কার করা হয়েছে। আমাকে সে কারণে দায়ী করে হামলা চালিয়ে আহত করেছে। অথচ আমি কোন বিষয়েই জড়িত নই। আমি গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অভিযোগ জমা দিয়েছি। অভিযুক্ত আশরাফুল বলেন, ঘটনা তেমন কিছুই নই। উভয়পক্ষের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়েছে মাত্র। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *