রহনপুর রেলবন্দর ও শিবরামপুর জিরো পয়েন্ট পরিদর্শনে ভারতীয় সহকারী হাই-কমিশনার

রহনপুর রেলবন্দর ও শিবরামপুর জিরো পয়েন্ট পরিদর্শনে ভারতীয় সহকারী হাই-কমিশনার

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর ও শিবরামপুর জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টায় তিনি রাজশাহী থেকে সড়ক পথে রওনা হয়ে রহনপুর রেলবন্দরে এসে পৌঁছেন। এ সময় তাকে স্বাগত জানান এলাকার জাতীয় সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আঃ ওয়াহেদ, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেলসহ অন্যরা। এসময় উপস্থিত নেতৃবৃন্দ রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে রাজশাহী-মালদহ রুটে একটি যাত্রীবাহী ট্রেন চালুর দাবি জানান। পরে তিনি সড়ক পথে রহনপুর-সিঙ্গাবাদ রেলরুটের জিরোপয়েন্ট শিবরামপুর পরিদর্শনে যান। সেখানে বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রহনপুর রেলওয়ে এলসি স্টেশনে বন্দর সুবিধা চালু ও শিবরামপুরে প্রস্তাবিত স্থলবন্দর স্থাপনে সম্ভব্যতা যাচাইয়ের জন্য তার এ সফর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *