শিবগঞ্জে মহিলা ইউপি সদস্যের পাশে এমপি শিমুল

শিবগঞ্জে মহিলা ইউপি সদস্যের পাশে এমপি শিমুল

গত বছরের নভেম্বর মাসে চা বিক্রেতা নারী মেম্বারের গল্প শিরোনামে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও চা বিক্রেতা শাহনাজ পারভিন লিলিকে আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শনিবার সাহাপাড়া বাজারে ব্যক্তিগত তহবিল হতে তাকে এই নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, একজন অসহায় নারীকে জনপ্রতিনিধি নির্বাচিত করে মানবতার দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এখন তার দায়িত্ব সবাইকে সমান মূল্যায়ন করা। সরকারের পক্ষ থেকে এলাকায় অসংখ্য মানুষকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হচ্ছে। অথচ তিনি অন্যের বাড়িতে বসবাস করলেও কোনো দিন নিজের জন্য কিছু চাননি। বিষয়টি ইতিবাচক। সেখান থেকে সবার শিক্ষা নেয়া উচিত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি কামরুল আহসান আপেল, আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন ও হাফিজুর রহমান প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *