শিবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভা

শিবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভা

‘‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা ভূমি অফিস আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু প্রমূখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, গুণীজন ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা আলোচনা সভায় অংশ নেয়। সভায় ভূমিসেবার ডিজিটালাইজেশনের নানাদিক তুলে ধরা হয়। একই সঙ্গে হয়রানিমুক্ত সেবা গ্রহণে সেবাপ্রত্যাশিদের করণীয় এবং কী কী বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয়, সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *