৫৯ বিজিবি’র ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

৫৯ বিজিবি’র ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ২৮ মে আনুমানিক রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত চামুচা বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে কিছু চোরাকারবারী কর্তৃক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমান ইয়াবা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এমন সংবাদ নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পেরে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা গ্রামের মাঠের ভিতর অভিযান চালায়। পরবর্তীতে আনুমানিক রাত পৌনে ৩টার দিকে একজন চোরাকারবারী ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি টহল দল কর্তৃক চোরাকারবারীকে চ্যালেঞ্জ করে ধাওয়া করা হলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *