প্রকাশ্যে ডাকে ভোলাহাটের আম ফাউন্ডেশন খোলা বাজার বিক্রি

প্রকাশ্যে ডাকে ভোলাহাটের আম ফাউন্ডেশন খোলা বাজার বিক্রি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহ্যবাহী আম ক্রয়—বিক্রয় কেন্দ্র আম ফাউন্ডেশন ভোলাহাটের খোলা বাজার ডাকে বিক্রি হয়েছে প্রায় অর্ধকোটি টাকায়। ২৭ মে শনিবার আম ফাউন্ডেশন ভোলাহাটের কার্যালয়ে খোলা ডাকের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফাউন্ডেশনের সভাপতি উম্মে তাবাসসুম, সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন, মোঃ মৌদুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলীসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ডাক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ডাকের শর্ত মেনে ৩৭ জন ডাককারী ৫০ হাজার টাকা করে জমা দিয়ে ডাকে অংশ গ্রহণ করেন। ডাকে মোঃ বেলাল উদ্দিন ৪০লাখ ৫ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে ডাক প্রাপ্ত হন। এদিকে ফাউন্ডেশনের পায়খানা ১লাখ ২১ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে লাল মোহাম্মদ ডাক প্রাপ্ত হন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *